ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/৯৭ পৃষ্ঠা ৩-৬
  • ১৯৯৭ সালের “ঈশ্বরের বাক্যে বিশ্বাস” জেলা সম্মেলন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ১৯৯৭ সালের “ঈশ্বরের বাক্যে বিশ্বাস” জেলা সম্মেলন
  • ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ১৯৯৬ সালের “ঈশ্বরীয় শান্তির বার্তাবাহকগণ” জেলা সম্মেলন
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ১৯৯৮ সালের “জীবনের জন্য ঈশ্বরের পথ” জেলা সম্মেলনগুলি
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ১৯৯৫ সালের “আনন্দিত প্রশংসাকারীগণ” জেলা সম্মেলন
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ১৯৯৯ সালের “ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্য” জেলা সম্মেলনগুলো
    ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/৯৭ পৃষ্ঠা ৩-৬

১৯৯৭ সালের “ঈশ্বরের বাক্যে বিশ্বাস” জেলা সম্মেলন

১ “তোমার প্রাঙ্গণে এক দিনও সহস্র দিন অপেক্ষা উত্তম।” (গীত. ৮৪:১০) যখন গীতরচক যিহোবার মন্দিরে উপাসনা করতেন, তিনি সর্বশক্তিমান ঈশ্বরের উপস্থিতি অনুভব করতেন। বার্ষিক উৎসবগুলির জন্য যখন জাতিটি একত্রিত হত এবং সত্য উপাসকদের দ্বারা যিরূশালেম উপচে পড়ত, তখন মন্দিরের প্রাঙ্গণে সমবেত হয়ে ইস্রায়েলীয়রা মনোরম সাহচর্য খুঁজে পেত। পৃথিবীতে একমাত্র লোক হিসাবে যাদের উপরে যিহোবা তাঁর আশীর্বাদ ও অনুগ্রহ বর্ষণ করতেন, তাদের জাতীয় একতার বিষয়ে তাদেরকে মনে করিয়ে দেওয়া হত। প্রতি বছর, আমাদের সহস্র সহস্র ভাই ও বোনেদের সাথে অনুরূপ একতা এবং আনন্দের অনুভূতিতে অংশ নেওয়ার সুযোগ আমাদের আছে। আমাদের দিনে বার্ষিক জেলা সম্মেলনগুলি হল তাঁর লোকেদের নির্দেশনা এবং সাহচর্যের জন্য একত্রে আনার যিহোবার একটি উপায়।

২ উৎসবগুলির সময়ে যিরূশালেমের মধ্যে এবং তার চারপাশে বসবাসরত যিহোবার বৃহৎ সংখ্যক লোকের দেখাশোনা করার জন্য সংগঠনের প্রয়োজন ছিল। নিয়মশৃঙ্খলা এবং শান্তি বজায় রাখার জন্য সম্ভবত থাকার স্থান, সভার সময় এবং অন্যান্য ব্যবস্থাদি সম্বন্ধে নির্দেশনাদি দেওয়ার প্রয়োজন ছিল। যেহেতু এই বিষয়গুলি তাদের সত্য উপাসনার সাথে সম্বন্ধযুক্ত ছিল, তাই ইস্রায়েলীয়রা এই নির্দেশনাগুলি আনন্দের সাথে অনুসরণ করত।​—⁠গীত. ৪২:৪; ১২২:⁠১.

৩ প্রেরিত পৌল তীমথিকে মনে করিয়ে দিয়েছিলেন যে “সমস্ত শাস্ত্রলিপি ঈশ্বর অনুপ্রাণিত।” (২ তীম. ৩:​১৬, NW) যেহেতু ঈশ্বরের বাক্য অনুপ্রাণিত, তাই আমাদের তাতে বিশ্বাস অনুশীলন করার জন্য যথেষ্ট কারণ রয়েছে। এই বছরের জেলা সম্মেলনের বিষয়বস্তু হল “ঈশ্বরের বাক্যে বিশ্বাস।” কার্যক্রমটি বাইবেলের প্রতি আমাদের বিশ্বাসকে শক্তিশালী করবে, তা আমরা অনেক বছর যাবৎ সত্য জানি অথবা সবেমাত্র যিহোবার সংগঠনের সান্নিধ্যে এসেছি যাই হোক না কেন। আমাদের সকলের সমগ্র কার্যক্রমে উপস্থিত থাকার জন্য ব্যবস্থা করা উচিত। এটি কতই না গঠনমূলক হবে যদি নতুন আগ্রহী ব্যক্তিরা, বিশেষকরে যাদের সাথে আমরা বাইবেল অধ্যয়ন করি তারা আমাদের সাথে যোগদান করে!

৪ বহু সংখ্যক ভাইরা ইতিমধ্যেই সম্মেলন বিভাগগুলিকে সংগঠিত করতে অনেক ঘন্টা ব্যয় করেছেন। এই ভাইরা একটি সম্মেলন পরিচালনার সাথে সম্বন্ধযুক্ত বহু বিষয়ে সমন্বয় বিধান করার জন্য ঘনিষ্ঠভাবে সোসাইটির সম্মেলন দপ্তরের সাথে কাজ করেন। আমরা হয়ত ব্যক্তিগতভাবে এই অসাধারণ পরিমাণ সময়, প্রচেষ্টা এবং ব্যয় যা আমাদের বার্ষিক জেলা সম্মেলনগুলির পিছনে করা হয় তা দেখতে পাই না কিন্তু নিশ্চিতরূপে আমরা সকলেই এই বিশ্বস্ত ভাইদের প্রত্যেকের আত্ম-ত্যাগমূলক মনোভাবকে উপলব্ধি করি, তাই নয় কি?

৫ আমাদের ১৯৯৭ সালের “ঈশ্বরের বাক্যে বিশ্বাস” জেলা সম্মেলনের জন্য যখন প্রস্তুতি চলছে, তাই এই সময় আমাদের কিছু বিষয় রয়েছে যা আপনার সদয় মনোযোগ এবং গম্ভীর বিবেচনা দাবি করে। আপনার সহযোগিতা আপনার জন্য আয়োজিত সমস্ত কিছুর জন্য আপনার ব্যক্তিগত উপলব্ধিবোধকে প্রকাশ করবে। যদিও এর কিছু বিষয় পূর্বেই আলোচিত হয়েছে, তবুও আমাদের প্রত্যেকের ক্ষেত্রে আমাদের সম্মেলন ব্যবস্থাকে সমর্থন করার জন্য যিহোবার সামনে আমাদের দায়িত্বকে স্পষ্টভাবে দেখা গুরুত্বপূর্ণ।

৬ তিনদিন-ব্যাপী সম্মেলন: এই বছর আমাদের উপকারের জন্য তিনদিন-ব্যাপী এক জেলা সম্মেলন কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে: প্রতিদিন সকাল ৯:​৩০ মিনিটে কার্যক্রম শুরু হবে। ভারতে অনুষ্ঠিত ১৮টি সম্মেলন এবং সেগুলির প্রত্যেকটি কোন্‌ ভাষায় অনুষ্ঠিত হবে তার তালিকা জুলাই ১৫, ১৯৯৭, প্রহরীদুর্গ পত্রিকায় দেওয়া হয়েছে। এখন আপনি অবশ্যই জানেন কোন্‌ সম্মেলনে আপনি যোগদান করবেন এবং এই তিনদিনের সমগ্র কার্যক্রমে যোগদান করার জন্য আপনার নির্দিষ্ট পরিকল্পনা করা উচিত। আপনি কি আপনার মালিককে প্রয়োজনীয় ছুটি পাওয়ার জন্য জানিয়েছেন? যদি আপনার বিদ্যালয়ে যাওয়ার বয়সী ছেলেমেয়েরা থাকে আর আপনার সম্মেলন যদি বিদ্যালয় চলাকালীন পড়ে, তাহলে আপনি কি সদয়ভাবে তাদের শিক্ষকশিক্ষিকাদের জানিয়েছেন যে তাদের ধর্মীয় প্রশিক্ষণের এই গুরুত্বপূর্ণ অংশটির জন্য তারা নির্দিষ্ট কয়েকটি দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকবে?​—⁠দ্বি.বি. ৩১:⁠১২.

৭ মনোনিবেশ করার দ্বারা ভালই করা: প্রেরিত পিতর প্রথম শতাব্দীর খ্রীষ্টানদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যে এক অন্ধকার স্থানে দীপ্তিমান একটি প্রদীপ মনে করে ভবিষ্যদ্বাণীমূলক বাক্যে মনোনিবেশ করলে তারা ভালই করবে। (২ পিতর ১:১৯) এই একই বিষয় আমাদের জন্যও সত্য। শয়তানের নিয়ন্ত্রণাধীন এই পুরাতন জগতে বাস করা এক অন্ধকার স্থানে বসবাস করার মত। আধ্যাত্মিক অন্ধকার থেকে আমাদের আহ্বান করার জন্য আমরা কৃতজ্ঞ। (কল. ১:১৩; ১ পিতর ২:⁠৯; ১ যোহন ৫:১৯) আলোতে থাকতে হলে, আমাদের যিহোবার অনুপ্রাণিত বাক্যে মনোনিবেশ করার দ্বারা আমাদের বিশ্বাসকে শক্তিশালী রাখা প্রয়োজন। এই বছর আমাদের জেলা সম্মেলন আমাদের ঠিক তাই করতে উৎসাহিত করবে।

৮ কার্যক্রমে যদি আমাদের মনোনিবেশ করতে হয় তাহলে আমাদের দিক দিয়ে হয়ত প্রচেষ্টার প্রয়োজন হতে পারে কিন্তু নিশ্চিতরূপে তা করার জন্য আমরা আশীর্বাদপ্রাপ্ত হব। আমাদের ভালভাবে বিশ্রাম নিয়ে সম্মেলন স্থলে আসার জন্য প্রচেষ্টা করা উচিত যাতে করে আমরা অধিবেশন চলাকালীন সজাগ থাকি। প্রতিদিন পর্যাপ্ত সময় হাতে রেখে সম্মেলন স্থলে উপস্থিত হোন যাতে করে আপনি কার্যক্রম শুরু হওয়ার আগে আপনার আসনে বসতে পারেন। তারপর প্রতিদিনের কার্যক্রমের শুরুতে প্রারম্ভিক গান এবং প্রার্থনায় যোগ দিন। প্রাপ্তবয়স্কদের উদাহরণ স্থাপন করা উচিত আর পিতামাতাদের তাদের সন্তানদের প্রশিক্ষণ দেওয়া উচিত।​—⁠ইফি. ৬:⁠৪.

৯ দিনের কার্যক্রম শুরু হওয়ার আগে আমরা যদি শিরোনামের অংশগুলির উপর চোখ বুলাই, তাহলে অধিবেশনের সময়ে হয়ত কোন্‌ বিষয়গুলি উপস্থিত করা হবে সে সম্বন্ধে আগে থেকে ধারণা করার চেষ্টা করতে পারি। এটি যখন বিষয়বস্তুটি উপস্থিত করা হয় তখন আমাদের আগ্রহকে বৃদ্ধি করবে। আমরা হয়ত সেই বিষয়গুলির প্রতি মনোনিবেশ করতে পারি যা, কেন আমরা ঈশ্বর এবং যারা আন্তরিকভাবে তাঁর অন্বেষণ করে তাদের জন্য পুরস্কার সম্বন্ধে তাঁর নিশ্চিত প্রতিজ্ঞায় বিশ্বাস করি তা অন্যদের কাছে প্রকাশ করতে আমাদের সাহায্য করবে। (ইব্রীয় ১১:​১, ৬) এটি সুপারিশ করা হয়েছে যে কার্যক্রমের মুখ্য বিষয়গুলিকে আমাদের মনে রাখতে সাহায্য করার জন্য আমরা যেন সংক্ষিপ্ত নোট নিই। যদি আমরা অনেক নোট নিই, তাহলে আমরা হয়ত কিছু মুখ্য বিষয় থেকে বঞ্চিত হতে পারি যেহেতু আমরা লেখার জন্য খুব ব্যস্ত থাকব।

১০ গত বছর পুনরায় “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” আমাদের উপকারের জন্য যা যুগিয়েছিল তা শোনার পরিবর্তে বরং অনেক প্রাপ্তবয়স্ক এবং যুবক-যুবতীদের কার্যক্রম চলাকালীন উদ্দেশ্যহীনভাবে করিডরের মধ্যে দিয়ে হেঁটে যেতে, বাইরে চারপাশে চলাফেরা করতে আর অন্যদের সাথে হাসিঠাট্টা করতে দেখা গিয়েছিল। উপযুক্ত সময়ে আমাদের আধ্যাত্মিক খাদ্য দেওয়া সম্বন্ধে যীশু প্রতিজ্ঞা করেছিলেন। (মথি ২৪:​৪৫-৪৭) সুতরাং, সেই খাদ্য থেকে উপকৃত হতে আমাদের উপস্থিত হওয়া উচিত এবং উপলব্ধিবোধের অভাব দেখানো উচিত নয়। (২ করি. ৬:⁠১) এও মনে হয় যে যখন কিছু ছেলেমেয়েরা অধৈর্য হয়ে পড়ে, তখন তারা প্রায়ই ওঠার এবং চারদিকে হেঁটে বেড়ানোর এক অজুহাত হিসাবে শৌচাগারে যেতে চায়। গৃহেতে উপযুক্ত প্রশিক্ষণ দান সাধারণত অপ্রয়োজনীয়ভাবে শৌচাগারে যাওয়াকে কমিয়ে দেবে। কখনও কখনও, বয়স্ক যুবক-যুবতীরা দূরে, বিচ্ছিন্ন জাগয়ায় একত্রে বসে, কথা বলে, ফিসফিস করে এবং একে অপরের মধ্যে নোট দেওয়া নেওয়া করে। আমাদের যুবক-যুবতীদের, যারা বর্তমানে অনেক চাপের সম্মুখীন হয়ে থাকে, কার্যক্রম চলাকালীন অন্যান্য বিষয়গুলি না করে যে বিষয়বস্তু উপস্থিত করা হচ্ছে তাতে মনোনিবেশ করা প্রয়োজন। যৌবনের অভিলাষগুলি, বাইবেলের নিয়মগুলির সাথে যার কোন সামঞ্জস্য নেই, তা এড়িয়ে চলা উচিত। (২ তীমথিয় ২:২২ পদের সাথে তুলনা করুন।) প্রাপ্তবয়স্ক এবং যুবকযুবতী সকলের মনোনিবেশ যিহোবার প্রতি সম্মান আনবে এবং তাঁকে আনন্দিত করবে।

১১ এই বিষয়ে যদি কোন পরিচারকের কাউকে পরামর্শ দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, তাহলে সেটিকে যিহোবার কাছ থেকে একটি প্রেমময় ব্যবস্থা হিসাবে গ্রহণ করা উচিত। (গালা. ৬:⁠১) সকলেরই মনে রাখা প্রয়োজন যে সম্মেলনে যোগদান করার জন্য আমাদের প্রচেষ্টা করার কারণটি হল আমরা যেন ‘শুনিয়া শিক্ষা পাই।’ (দ্বি.বি. ৩১:১২) এছাড়া, “জ্ঞানবান শুনিবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে।” (হিতো. ১:⁠৫) আপনি সম্মেলনে যোগদানের পূর্বে যে সময় পান সেই সময়ে পরিবারগতভাবে শ্রোতাদের মাঝে একসাথে বসা, কার্যক্রম চলাকালীন আসনে বসে থাকা এবং গভীরভাবে মনোযোগী হওয়া যাতে করে কার্যক্রম থেকে পুরোপুরি উপকার লাভ করা যায় তার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করুন।

১২ অলংকার যা যিহোবাকে সন্তুষ্ট করে: যিহোবার লোকেরা সমগ্র জগতের কাছে দেখার বিষয় হিসাবে প্রদর্শিত হয়ে থাকে। (১ করি. ৪:⁠৯) আমাদের উত্তম মানের পোশাক ও বেশভূষার জন্য সাধারণত আমরা পরিলক্ষিত হয়ে থাকি। যখন তারা খ্রীষ্টীয় মণ্ডলীর সাথে মেলামেশা করতে শুরু করেছিল তাদের তখনকার চেহারার তুলনায়, ১ তীমথিয় ২:​৯, ১০ এবং ১ পিতর ৩:​৩, ৪ পদে প্রাপ্ত শাস্ত্রীয় নীতিগুলি প্রয়োগ করার ফলস্বরূপ অনেকের বাহ্যিক প্রকাশে বিরাট পরিবর্তন হয়েছে। এটি ক্রমাগতভাবে অধঃপতিত মানের পোশাক ও বেশভূষার একেবারে বিপরীত যা আমরা এই জগতে দেখতে পাই। আমরা সতর্ক হতে চাই যেন আমরা আমাদের বাহ্যিক প্রকাশের ক্ষেত্রে জগতের মত না হই​—⁠উদ্ভট কাপড় পরে, জাগতিক ঢঙে কেশবিন্যাস করে অথবা অমার্জিতভাবে পোশাক পরে। আমাদের আদর্শ পোশাক এবং বেশভূষার, যে নতুন ব্যক্তিরা সম্মেলনে যোগদান করে, তাদের এটি দেখতে সাহায্য করা উচিত যে খ্রীষ্টানদের কিভাবে নিজেদের অলংকৃত করা উচিত।

১৩ যদিও গত বছরের সম্মেলনের ফলস্বরূপ ফেলে আসা প্রয়োগযোগ্য প্রভাব খুবই অনুকূল ছিল, তবুও জাগতিক পোশাক এবং বেশভূষা কিছু ভাই ও বোনেদের কাছে নিয়মিত এক সমস্যা হয়েছে, বিশেষকরে অধিবেশনের পর অবসর সময়ে। তাই সম্মেলনে যোগদান করার জন্য যখন আমরা পরিকল্পনা করছি, তখন আমাদের পোশাক এবং বেশভূষা সম্পর্কে নিজেদের বিশ্লেষণ করা উচিত। পিতামাতারা বিজ্ঞের সাথে পরীক্ষা করে দেখুন আপনাদের ছোট সন্তানেরা এবং কিশোরকিশোরীরা কী পরতে যাচ্ছে। নিশ্চিত হোন যে আমরা জাগতিক ধরন এবং ঢঙ অনুসরণ করছি না যা আমাদের খ্রীষ্টীয় বাহ্যিক প্রকাশের উপরে খারাপ প্রভাব আনে।

১৪ উত্তম আচরণ বজায় রাখুন: উত্তম আচরণ হল সত্য খ্রীষ্টানদের একটি স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য। (১ পিতর ২:১২) আমরা হয়ত যেখানেই থাকি না কেন আমাদের আচার ব্যবহার​—⁠সম্মেলনে, রেস্তরাঁয় এবং হোটেলে আর সেইসাথে ভ্রমণ করার সময়ে​—⁠এক উত্তম সাক্ষ্য দিতে পারে এবং অন্যদের এটি দেখতে সাহায্য করতে পারে যে ঈশ্বর এবং তাঁর বাক্যে বিশ্বাস লোকেদের জন্য কী করতে পারে। এটি হয়ত কিছুজনকে যিহোবাকে জানার জন্য পরিচালিত করতে পারে। (১ পিতর ৩:​১, ২ পদ তুলনা করুন।) আমাদের আচরণের দ্বারা ঈশ্বরকে গৌরবান্বিত করার সুযোগ আমাদের আছে। একটি হোটেলের ব্যবস্থাপক বলেছিলেন যে আমাদের প্রতিনিধিরা “মনোরম এবং সবচেয়ে উত্তম আচরণকারী অতিথির দল।” তারা আরও বলেছিলেন: “ভবিষ্যতে আপনাদের পুনরায় থাকতে দেওয়া আমাদের জন্য একটি সুযোগ।” আর একটি স্থানের একজন ভ্রমণ আধিকারিক লিখেছিলেন: “প্রতি বছর, আমাদের সবাই, ওয়াচটাওয়ার সোসাইটির অধিবেশনের জন্য উৎসুকভাবে অপেক্ষা করে থাকে। আপনাদের সদস্যেরা আমাদের জন্য সত্যই আনন্দদায়ক; তারা যথাসাধ্য সৌজন্য এবং সম্মানের সাথে নিজেরা আচরণ করে থাকে। আমাদের প্রতিষ্ঠানগুলি তা জানে এবং প্রতি বছর তাদের অতিথির ‘দল’ ফিরে আসুক তারা তা আশা করে।” এইধরনের বিবৃতিগুলি পড়া আনন্দের বিষয়, তাই নয় কি? তবুও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে, যাতে করে আমরা যিহোবার লোকেদের সুনামকে রক্ষা করতে পারি।

১৫ আমাদের ছেলেমেয়েদের নিয়ন্ত্রণ করা, একা একা হোটেলের চারপাশে তাদের ঘুরে বেড়াতে না দেওয়া ও অন্য অতিথিদের বিরক্ত না করা সম্বন্ধে অনেক অনুস্মারক দেওয়া হয়েছে। প্রতি বছর, সোসাইটি রিপোর্ট পায় যে আমাদের কিছু ছেলেমেয়েদের তত্ত্বাবধান করা হয়নি আর তাদের হলওয়েতে এবং হোটেলের জনসাধারণের এলাকাগুলিতে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে। একজন তত্ত্বাবধায়ক যিনি তার হোটেলে সারারাত ছিলেন, তিনি রাত ১১:০০ টার পর দুবার জেগে ওঠেন যেহেতু অন্য সাক্ষীদের খোঁজার জন্য আমাদের ছেলেমেয়েদের দল প্রতিটি ঘরের দরজায় কড়া নেড়েছিল। যদিও সম্মেলনগুলি আমাদের ভ্রাতৃসমাজের সাথে সাক্ষাৎ ও মেলামেশা করার সুযোগ দেয়, তবুও সবসময়ে তাদের ছেলেমেয়েদের তত্ত্বাবধান করার জন্য পিতামাতাদের তাদের দায়িত্বের কথা অবশ্যই মনে রাখা প্রয়োজন। এটি একটি দায়িত্ব যা যিহোবা প্রতিটি পিতামাতার উপরে ন্যস্ত করেছেন। (হিতো. ১:৮; ইফি. ৬:⁠৪) ছেলেমেয়েদের তত্ত্বাবধানহীন কাজকর্ম, সেই সুনাম যা অন্য সাক্ষীরা কঠোর পরিশ্রম করে গড়ে তুলেছেন তাকে নষ্ট করে দিতে পারে।​—⁠হিতো. ২৯:⁠১৫.

১৬ আপনি যদি কোন হোটেলে থাকেন, মনে রাখবেন যেন হোটেলের ঘরগুলিতে রান্না করা না হয় যদি না সেখানে রান্না করার জন্য রান্নাঘর না থাকে। মনে রাখুন যে বখশিশ্‌ দেওয়া উপযুক্ত যখন আপনার জন্য ব্যক্তিগত কাজ করা হয়ে থাকে, বিশেষকরে যেহেতু অনেকে জনসাধারণের জন্য কাজ করে, যেমন খাদ্য পরিবেশনকারী, পরিষ্কারকারী এবং পরিচারকেরা যারা বেঁচে থাকার জন্য বহুলাংশে বখশিশের উপর নির্ভর করে। যিহোবার সাক্ষী হিসাবে, এই বিষয়েও আমরা ভদ্র আচরণ দেখাতে চাই।​—⁠১৯৮৬ সালের ২২শে জুন সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার পৃষ্ঠা ২৪-৭ দেখুন।

১৭ সম্মেলনের ব্যয় বহন করা: সম্মেলনগুলিতে যোগদানের সাথে আমাদের সকলেরই কিছু ব্যয় জড়িত আছে। কিন্তু আরও একটি ব্যয় রয়েছে যা আমাদের বিবেচনা করা ভাল। সম্মেলনগুলিতে যে সুযোগসুবিধাগুলি ব্যবহৃত হয় তা ব্যয়বহুল। এছাড়া আরও অন্যান্য ব্যয় রয়েছে যেগুলির প্রতিও অবশ্যই মনোযোগ দিতে হবে। সম্মেলনগুলিতে আমাদের স্বেচ্ছাকৃত উদার দানকে খুবই উপলব্ধি করা হয়েছে।​—⁠প্রেরিত ২০:৩৫; ২ করি. ৯:​৭, ১১, ১৩.

১৮ আসন: বছরের পর বছর ধরে যে নির্দেশনাগুলি প্রদান করা হয়েছে তা প্রয়োগ করে চলতে হবে, যেমন, একমাত্র আপনার পরিবারের নিকট আত্মীয় এবং যারা আপনার সাথে এসেছেন তাদের জন্যই আসন সংরক্ষণ করে রাখতে পারেন। সাম্প্রতিক বছরগুলিতে এই নির্দেশনাগুলিকে আরও বেশি করে মানিয়ে নিতে দেখা আনন্দের বিষয় আর এটি সম্মেলনগুলিতে প্রদর্শিত প্রেমময় পরিবেশের প্রতি আলোকপাত করে। অধিকাংশ স্থলে কিছু আসন অধিকার করা অন্যান্যগুলির চেয়ে অনেক সহজ। অনুগ্রহ করে বিবেচনা দেখান এবং আরও বেশি সুবিধাজনক আসনগুলি তাদের জন্য ছেড়ে দিন যাদের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেগুলির প্রয়োজন।

১৯ ক্যামেরা, ভিডিও ক্যামেরা এবং অডিওক্যাসেট রেকর্ডার: ক্যামেরা এবং রেকর্ডিং সরঞ্জাম সম্মেলনগুলিতে ব্যবহৃত হতে পারে। কিন্তু, আমাদের সেগুলির ব্যবহার অবশ্যই যোগদানকারী অন্যদের বিক্ষিপ্ত করবে না। অধিবেশন চলাকালীন ছবি তোলার জন্য আমাদের চারিদিকে ঘুরে বেড়ানো উচিত নয়, কারণ তা অন্যদের যারা মনোযোগ দিয়ে কার্যক্রম শোনার চেষ্টা করছে, তাদের অসুবিধা করবে। কোন প্রকার রেকর্ডিং উপকরণ যেন বৈদ্যুতিক অথবা শব্দ ব্যবস্থার সাথে সংযুক্ত করা না হয়, কিংবা সেই উপকরণ যেন মধ্যবর্তী যাতায়াতের স্থান লোক-চলাচলের জায়গাগুলিতে বাধা সৃষ্টি না করে অথবা অন্যদের দৃষ্টিকে আড়াল না করে।

২০ প্রাথমিক চিকিৎসা: প্রাথমিক চিকিৎসা বিভাগ কেবলমাত্র জরুরী অবস্থার জন্য। এটি দীর্ঘস্থায়ী রোগীদের তত্ত্বাবধান করতে সক্ষম নয়। সেই কারণে আগে থেকে নিজের এবং আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় বিষয়গুলি আপনার বিবেচনা করা উচিত। তাই অনুগ্রহ করে আপনার নিজস্ব মাথা ব্যথার ওষুধ, হজমে সহায়ক ওষুধ, ব্যান্ডেজ, সেফটি পিন এবং অনুরূপ বিষয়গুলি নিয়ে আসুন কারণ এইধরনের জিনিসগুলি সম্মেলনে পাওয়া যাবে না। এইরূপ ব্যক্তিরা যারা সিজারস্‌, ইনসুলিন শক, হার্টের সমস্যা ইত্যাদির ঝুঁকিতে রয়েছে, যতখানি সম্ভব পূর্ব থেকে তাদের প্রয়োজনীয়তার ব্যবস্থা করা উচিত। তাদের প্রয়োজনীয় ওষুধপত্র থাকা উচিত আর পরিবারের অথবা মণ্ডলীর কোন সদস্য যে তাদের পরিস্থিতি বোঝে, যে কোন প্রয়োজনীয় সাহায্য প্রদানের জন্য সবসময় তাদের সাথে উপস্থিত থাকা উচিত। সমস্যাগুলি তখনই উপস্থিত হয়েছে যখন সম্মেলনগুলিতে দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা আছে এইরূপ ব্যক্তিদের একা ফেলে যাওয়া হয়েছে ও যখন তারা অসুস্থ হয়ে পড়েছে। স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ প্রয়োজন রয়েছে এইরূপ কিছু ব্যক্তির সাথে যদি পরিবারের সদস্যেরা না থাকে যারা তাদের সাহায্য করতে পারে, তাহলে তাদের মণ্ডলীর প্রাচীনদের পরিস্থিতি সম্বন্ধে জানানো প্রয়োজন এবং সাহায্যের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি করা প্রয়োজন।

২১ সম্মেলনে খাদ্য: কেবলমাত্র হাল্কা খাবার এবং সম্মেলনগুলিতে কোন খাদ্য পরিবেশন না করা অনেকের পক্ষে সমস্ত অধিবেশনের সময়ে আধ্যাত্মিক খাদ্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য স্বচ্ছন্দ থাকার ফলস্বরূপ হয়েছে। যখন থেকে এই ব্যবস্থাটি প্রবর্তন করা হয়েছে, তখন থেকেই এই সংক্ষিপ্তকরণের জন্য বেশ কিছু কৃতজ্ঞতার অভিব্যক্তি পাওয়া গেছে। যারা প্রয়োজন বলে মনে করে, তাদের মধ্যাহ্ণ বিরতির জন্য নিজস্ব বাস্তবধর্মী, পুষ্টিকর খাবার আনার পরিকল্পনা করা উচিত, যেমন ১৯৯৫ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টে যেগুলির প্রস্তাব করা হয়েছিল। কোন কাঁচের পাত্র এবং মদ্যজাতীয় পানীয় সম্মেলন স্থলে আনা যাবে না। টিফিন এবং জলের পাত্র অবশ্যই যথেষ্ট ছোট হবে যাতে করে আপনার আসনের নিচে রাখা যায়। কিছু দর্শকদের কার্যক্রম চলাকালীন খেতে এবং পান করতে দেখা গেছে। এটি করা অসম্মানজনক। সম্মেলন স্থলের ভিতরে অথবা বাইরে যেখানে খাদ্যবিক্রেতারা থাকে, কিছু ভাইদের কার্যক্রম চলাকালীন খাবার কিনতে দেখা গেছে। এইধরনের অভ্যাস অনুপযুক্ত। আমরা সত্যই আমাদের আধ্যাত্মিক ভোজ ও সংক্ষিপ্ত মধ্যাহ্ণ বিরতিতে স্বচ্ছন্দ, শান্তিপূর্ণ সাহচর্যের পরিবেশকে উপলব্ধি করি। এই ব্যবস্থার উদ্দেশ্যের কথা মনে রেখে, আপনার ভাই এবং বোনেদের সাহচর্য উপভোগ করার জন্য সময়টিকে ব্যবহার করুন।

২২ আমরা কতই না আনন্দিত যে “ঈশ্বরের বাক্যে বিশ্বাস” জেলা সম্মেলনগুলি শীঘ্রই শুরু হবে! আমাদের সকলেই নিশ্চিত হতে চাইবে যে সমগ্র কার্যক্রমে যোগদানের জন্য আমাদের প্রস্তুতি করা হয়েছে, যাতে করে আমরা সম্পূর্ণ অপূর্ব আধ্যাত্মিক ভোজ উপভোগ করতে পারি যা যিহোবা তাঁর সংগঠনের মাধ্যমে আমাদের জন্য প্রস্তুত করেছেন। এইভাবে আমরা আগত দিনগুলিতে “সমস্ত সৎকর্ম্মের জন্য সুসজ্জীভূত” হব।​—⁠২ তীম. ৩:⁠১৭.

[৬ পৃষ্ঠার বাক্স]

জেলা সম্মেলনের অনুস্মারকগুলি

বাপ্তিস্ম: শনিবার সকালে কার্যক্রম শুরু হওয়ার পূর্বে বাপ্তিস্ম প্রার্থীদের তাদের নির্ধারিত আসনে বসা উচিত। প্রত্যেক প্রার্থী যারা বাপ্তিস্ম নেওয়ার জন্য পরিকল্পনা করেছে তারা যেন মার্জিত স্নানের পোশাক এবং একটি তোয়ালে সঙ্গে করে নিয়ে আসে। বাপ্তিস্ম প্রার্থীদের সাথে মণ্ডলীর প্রাচীনেরা আমাদের পরিচর্যা (ইংরাজি) বইয়ের প্রশ্নগুলি পুনরালোচনা করবেন এই বিষয় নিশ্চিত হওয়ার জন্য যে প্রত্যেকে এই বিষয়গুলি বুঝেছে। বক্তার দ্বারা বাপ্তিস্মের বক্তৃতা এবং প্রার্থনার পর অধিবেশন সভাপতি গান করার জন্য আহ্বান জানাবেন। গানের শেষ স্তবকের পর পরিচারকেরা বাপ্তিস্ম প্রার্থীদের বাপ্তিস্মের জায়গায় নিয়ে যাবেন। একজনের উৎসর্গের প্রতীকস্বরূপ বাপ্তিস্ম হল, সেই ব্যক্তি এবং যিহোবার মধ্যে এক নিবিড় ও ব্যক্তিগত বিষয়। তাই যখন বাপ্তিস্মিত হচ্ছেন তখন দুই অথবা তার বেশি বাপ্তিস্ম প্রার্থী আলিঙ্গন বা হাত ধরাধরি করে বাপ্তিস্ম নেওয়া উপযুক্ত নয়।

ব্যাজ্‌ কার্ড: সম্মেলন শহরে এবং সম্মেলনে আসা যাওয়ার সময়েও দয়া করে ১৯৯৭ ব্যাজ্‌ কার্ডটি পরুন। এটি প্রায়ই আমাদের জন্য এক উত্তম সাক্ষ্য দেওয়ার সুযোগগুলি করে দেয়। ব্যাজ্‌ কার্ড এবং হোল্ডার আপনার মণ্ডলীর মাধ্যমে পাবেন, কারণ সেগুলি সম্মেলনে পাওয়া যাবে না। আপনার ও আপনার পরিবারের কার্ডের জন্য জিজ্ঞাসা করতে সম্মেলনের অল্প কয়েকদিন আগে পর্যন্ত অপেক্ষা করবেন না। আপনার সাম্প্রতিক অগ্রিম চিকিৎসা-নির্দেশক/রীলিজ্‌ কার্ড আপনার সঙ্গে আনতে ভুলবেন না।

ঘরের ব্যবস্থা: যদি আপনি এই বিষয়ে কোন সমস্যা ভোগ করেন, তাহলে যখন আপনি সম্মেলনে আছেন সেই সময়েও সম্মেলনের রুমিং বিভাগে জানাতে ইতস্ততবোধ করবেন না, যাতে করে তারা তৎক্ষণাৎ আপনার বিষয়টি সমাধান করতে আপনাকে সাহায্য করতে পারে। মণ্ডলীর সচিবেরা নিশ্চিত হবেন যে ঘরের জন্য আবেদন ফর্ম তৎপরতার সাথে সম্মেলনের সঠিক ঠিকানাগুলিতে যেন পাঠিয়ে দেওয়া হয়। যদি আপনি থাকার জায়গা বাতিল করতে চান, তাহলে আপনার তৎক্ষণাৎ সম্মেলনের রুমিং বিভাগকে জানান উচিত যাতে করে ঘরটি অন্য কারও জন্য পাওয়া যেতে পারে।

স্বেচ্ছাসেবকের কাজ: সম্মেলনে কোন একটি বিভাগে সাহায্য করার জন্য আপনি কি কিছু সময় আলাদা করে নিতে পারেন? আমাদের ভাইদের সেবা করা, যদিও কেবলমাত্র অল্প কিছু সময়ের জন্যও হয়, তা খুবই উপকারী হবে এবং তা অনেক বেশি ব্যক্তিগত সন্তোষ নিয়ে আসে। যদি আপনি সাহায্য করতে পারেন, তাহলে দয়া করে সম্মেলনের স্বেচ্ছাসেবকের পরিচর্যা বিভাগে জানান। ১৬ বছরের কম-বয়সী ছেলেমেয়েরাও তাদের পিতামাতা অথবা অন্য দায়িত্বশীল বয়স্ক ব্যক্তিদের নির্দেশনায় কাজ করে উত্তম সাহায্য প্রদান করতে পারে।

সতর্কীকরণ: সম্ভাব্য সমস্যাগুলির প্রতি সচেতন থাকুন যাতে করে অনাবশ্যক অসুবিধাগুলি এড়ানো যেতে পারে। প্রায়ই যারা ঘরের পরিবেশ থেকে দূরে আসে, চোর আর অন্যান্য অসৎ লোকেরা সেই ব্যক্তিদের তাদের শিকারে পরিণত করে। চোর এবং পকেটমারেরা বড় সমাবেশের প্রতি তাদের মনোযোগ নিবদ্ধ করে। কোন মূল্যবান বস্তু আপনার আসনের উপরে রেখে আসা বিজ্ঞতার কাজ হবে না। আপনি নিশ্চিত হতে পারেন না যে আপনার চারপাশে সকলেই খ্রীষ্টীয় ব্যক্তি। কেন প্রলোভন দেখাবেন? রিপোর্ট পাওয়া গেছে যে বাইরের কিছু ব্যক্তি প্রলোভন দেখিয়ে বাচ্চাদের সম্মেলন থেকে নিয়ে যেতে চেষ্টা করেছে। আপনার ছেলেমেয়েদের সবসময়ে আপনার চোখের সামনে রাখুন।

কিছু হোটেলে টেলিভিশন এবং ভিডিও পাওয়া যায় যা খারাপ, অশ্লীল অনুষ্ঠান দেখিয়ে থাকে। এই ফাঁদটির প্রতি সচেতন থাকুন এবং ছেলেমেয়েদের ঘরেতে তত্ত্বাবধানহীনভাবে টেলিভিশন দেখতে দেবেন না।

দয়া করে সম্মেলনের বিষয়ে আরও জানবার জন্য সম্মেলন ব্যবস্থাপকদের ফোন করবেন না। আপনি যে তথ্যাদি চান তা যদি প্রাচীনদের কাছ থেকে না পান, তাহলে আপনি হয়ত নির্দিষ্ট কোন সম্মেলনের ঠিকানায় লিখতে পারেন যা ১৯৯৭ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া হয়েছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার