সাহিত্য অর্পণ
এপ্রিল এবং মে: প্রহরীদুর্গ অথবা সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার গ্রাহকভুক্তি। পাক্ষিক সংস্করণের এক বছরের গ্রাহকভুক্তি ৯০·০০ টাকা। মাসিক সংস্করণের এক বছরের ও পাক্ষিক সংস্করণের ছয় মাসের জন্য গ্রাহকভুক্তি ৪৫·০০ টাকা। মাসিক সংস্করণের জন্য ছয় মাসের কোন গ্রাহকভুক্তি নেই। যদি গ্রাহকভুক্তি প্রত্যাখ্যান করা হয়, তাহলে পত্রিকাগুলির একটি করে কপি প্রত্যেকটি ৪·০০ টাকা মূল্যে অর্পণ করা উচিত। যেখানে উপযুক্ত সেখানে ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশারটি ৬·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে।
গ্রাহকভুক্তি পাওয়ার সময়ে, অনুগ্রহ করে মনে রাখুন পাঞ্জাবী ও উর্দু ছাড়া (যেগুলি হল মাসিক) সমস্ত ভারতীয় ভাষা ও নেপালি ভাষায় প্রহরীদুর্গ হল পাক্ষিক।
সচেতন থাক! পত্রিকা তামিল এবং মালায়ালাম ভাষায় পাক্ষিক, কিন্তু কান্নাড়া গুজরাটি, তেলুগু, নেপালি, মারাঠি এবং হিন্দী ভাষায় মাসিক। সচেতন থাক! পত্রিকার ত্রৈমাসিক বিতরণের কপি মণ্ডলীগুলিতে উর্দু, নেপালি এবং বাংলা ভাষায় পাওয়া যাচ্ছে, কিন্তু এই তিনটি ভাষায় ব্যক্তিগত গ্রাহকভুক্তি পাওয়া যাবে না।
জুন: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি ২০·০০ টাকা মূল্যে। গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার উপর মনোযোগ দিন।
জুলাই এবং আগস্ট: নিম্নের যে কোন ৩২-পৃষ্ঠার ব্রোশার ৬·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, “দেখ! আমি সকলই নূতন করিতেছি,” আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, যে ঐশ্বরিক নামটি চিরকাল থাকবে (ইংরাজি), যে সরকার পরমদেশ নিয়ে আসবে, জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন?, ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? এবং আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরাজি)।
টীকা: যে সকল মণ্ডলী উপরোক্ত প্রচার অভিযানের সাহিত্যগুলি এখনও আবেদন করেনি তারা তাদের পরবর্তী সাহিত্য আবেদন ফর্মে যেন তা করে।