ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/৯৬ পৃষ্ঠা ৩-৬
  • ঐশিক পরিচর্য্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্য্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/৯৬ পৃষ্ঠা ৩-৬

ঐশিক পরিচর্য্যা বিদ্যালয় পুনরালোচনা

সেপ্টেম্বর ২ থেকে ডিসেম্বর ২৩, ১৯৯৬ সপ্তাহগুলির মধ্যে ঐশিক পরিচর্য্যা বিদ্যালয়ে যে বিষয় বিবেচনা করা হয়েছে তার ওপর ভিত্তি করে বই বন্ধ রেখে পুনরালোচনা। যে সময় ধার্য করা হয়েছে তার মধ্যে যে কটি প্রশ্নের উত্তর দেওয় সম্ভব তা একটি আলাদা কাগজে লিখুন।

[নোট: পুনরালোচনার সময়, উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র বাইবেল ব্যবহার করতে পারেন। প্রশ্নের পরে যে নির্দেশ দেওয়া আছে তা আপনার ব্যক্তিগত অনুসন্ধান করার জন্য। প্রহরীদুর্গ এর প্রতি নির্দেশগুলির প্রত্যকটিতে পৃষ্ঠা এবং অনুচ্ছেদ সংখ্যা নাও দেওয়া থাকতে পারে।]

নিম্নলিখিত উক্তিগুলি সঠিক বা ভুল উত্তর দিন:

১. প্রকাশিত বাক্য ১৩:১ পদে বর্ণিত সপ্ত মস্তক ও দশ শৃঙ্গবিশিষ্ট “পশু” শয়তান দিয়াবল ছাড়া আর কেউ নয়। [uw পৃ. ৬৩ অনু. ৪]

২. প্রকৃতপক্ষে সম্পূর্ণ মানুষকে গিলে ফেলতে সক্ষম এমন কোন “বৃহৎ মৎস্য” নেই। (যোনা ১:১৭) [si পৃ. ১৫৩ অনু. ৪]

৩. যৌনতা সম্বন্ধে বাইবেলের দৃষ্টিভঙ্গি মানুষের দ্বারা গড়ে উঠেছিল যারা বহু বছর আগে বেঁচে ছিল। [rs পৃ. ৩৭০ অনু. ১]

৪. দানিয়েল ৯:২৪, ২৫ পদের ভবিষ্যদ্বানী যীশুর জন্মের প্রতি ইঙ্গিত করে। [kl পৃ. ৩৬ অনু. ৮]

৫. একজন সিদ্ধ মানুষ ভুল করতে অপারক হবে। [rs পৃ. ৩৭২ অনু. ১]

৬. যেহেতু শয়তান নিজে দীপ্তিময় দূতের বেশ ধারণ করতে পারে, তাই যখন কিছু জিনিস প্রেতচর্চার মাধ্যমে করা হয় যা সাময়িকভাবে উপকারজনক বলে মনে হতে পারে, তার দ্বারা আমাদের বিভ্রান্ত হওয়া উচিত নয়। [rs পৃ. ৩৮৬ অনু. ৩]

৭. হোশেয়র ভবিষ্যদ্বাণী মুখ্যতঃ যিহূদার দুই-বংশের রাজ্যের প্রতি পরিচালিত হয়েছিল। [si পৃ. ১৪৪ অনু. ৮]

৮. যারা যিহোবার বন্ধুত্ব ও সুরক্ষা পেতে চায় তাদের অবশ্যই প্রেতচর্চা সম্বন্ধীয় সবরকমের কাজে অংশগ্রহণ পরিত্যাগ করতে হবে এবং প্রেরিত ১৯:১৯ পদে প্রকাশিত উদাহরণটি অনুসরণ করতে হবে।[rs পৃ. ৩৮৯ অনু. ২]

৯. সফনিয় ৩:৯ পদ অনুসারে, নতুন জগতে ঈশ্বরের লোকেরা একতাবদ্ধ হবে কারণ তারা সকলে একটি সাধারণ ভাষা—ইব্রীয়তে কথা বলবে। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৯ ৬/১ পৃ. ৩০ দেখুন।]

১০. দানিয়েল ১২:১ পদের পরিপুর্ণতায়, ১৯১৪ সাল থেকে মীখায়েল ‘উঠিয়া দাঁড়াইয়াছেন’ যখন তিনি ঈশ্বরের স্বর্গীয় রাজ্যের রাজা হন; শীঘ্রই তিনি যিহোবার নামের পক্ষে এক অজেয় বিজয়ী-রাজা হিসাবে উঠে “দাঁড়াইবেন” ও এই দুষ্ট ব্যবস্থার উপর ধ্বংস আনবেন। [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৩ ১১/১ পৃ. ২২ অনু. ২৩ দেখুন।]

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন:

১১. হগই ২:৭ পদে উল্লেখিত “সর্ব্বজাতির মনোরঞ্জন বস্তু সকল” কারা এবং কিভাবে তারা “আসিবে”? [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৯ ৬/১ পৃ. ৩১ অনু. ৫ দেখুন।]

১২. তিন জন ইব্রীয়ের দ্বারা উক্ত কোন্‌ শাস্ত্রীয় মন্তব্য প্রকাশ করে যে ঈশ্বরের প্রতি তাদের বাধ্যতা ঐশিক সুরক্ষা এবং উদ্ধারের উপর নির্ভরশীল ছিল না? (দানি. ৩:১৬-১৮) [si পৃ. ১৪১ অনু. ১৯]

১৩. মশীহের জন্মস্থান সম্বন্ধে কোন্‌ শাস্ত্রপদ ভাববাণী করে? [si পৃ. ১৫৬ অনু. ৬]

১৪. কেন যীশুর নামে সম্পাদিত পরাক্রম কার্যগুলি ঈশ্বরের অনুগ্রহের অথবা সাহায্যের নিশ্চিত প্রমাণ দেয় না? [kl পৃ. ৪৬ অনু. ৬-৭]

১৫. প্রাণ সম্বন্ধে ইব্রীয় শাস্ত্র যা বলে, কিভাবে ১ করিন্থীয় ১৫:৪৫ পদ তা তুলে ধরে? [rs পৃ. ৩৭৬ অনু. ১]

১৬. যখন যীশু উচ্চৈঃস্বরে চীৎকার কারে তাঁর পিতাকে বলেছিলেন, “তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি,” তখন তিনি কী ইঙ্গিত করেছিলেন? (লুক ২৩:৪৬) [rs পৃ. ৩৮৩ অনু. ২]

১৭. একজন ব্যক্তির জীবনী শক্তি যে মৃত্যুতে শেষ হয়ে যাবে তা ইঙ্গিত করতে গীতসংহিতা ১৪৬:৪ পদে কোন্‌ অভিব্যক্তি ব্যবহার করা হয়? [rs পৃ. ৩৮৫ অনু ২]

১৮. মানুষ যে প্রকৃতপক্ষে মরে না এই ধারণাটি কে উদ্ভাবন করেছিল এবং বাইবেলে কোথায় সেই প্রথম মিথ্যাটি রয়েছে যেটি এই মিথ্যা শিক্ষার সাথে সম্বন্ধযুক্ত? [rs পৃ. ৩৮৫ অনু. ৫]

১৯. হগয় ২:৯ পদে কোন্‌ মন্দিরটি ছিল “উত্তর,” গৃহ কোন্‌টি ছিল “পূর্ব্ব” এবং কেন ‘পূর্ব্বের’ তুলনায় “উত্তর” গৃহের প্রতাপ আরও বেশি ছিল? [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৯ ৬/১ পৃ. ৩০ দেখুন।]

২০. হোশেয় ১৪:২ পদ ইস্রায়েলীয়দের কী করতে উপদেশ দিয়েছিল এবং যেহোবার সাক্ষীরা কিভাবে আজকের দিনে সেই ভবিষ্যদ্বানী পরিপূর্ণ করে? (ইব্রীয় ১৩:১৫) [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৪ অনু. ১-২ দেখুন।]

প্রয়োজনীয় শব্দ বা শব্দসমষ্টির দ্বারা নিম্নোক্ত বাক্যগুলি সম্পূর্ণ করুন:

২১.———— মাধ্যমে ঈশ্বর-দত্ত কাজ সমাপ্ত করার প্রায় ২০০ বছর পরে ভাববাদী———— দ্বারা———— শহরকে রক্তপাতের শহর বলা হয়েছিল। [si পৃ. ১৫৪ অনু. ১০, পৃ. ১৬০ অনু. ১০]

২২. বিশ্বাস ও প্রেমপূর্ণ হৃদয় দ্বারা পরিচালিত হয়ে আমাদের———— ঈশ্বরকে উপাসনা করা প্রয়োজন; এছাড়া আমাদের অবশ্যই তাঁর বাক্য অধ্যয়নের দ্বারা তাঁকে———— উপাসনা করতে হবে। [kl পৃ. ৪৫ অনু. ৪]

২৩. আধ্যাত্মিকভাবে সুরক্ষিত হওয়ার জন্য আমাদের অবশ্যই ঈশ্বর থেকে যে কোন যুদ্ধসজ্জা পরিধান করাকে উপেক্ষা করলে চলবে না, যার অন্তর্ভুক্ত————, “———— বুকপাটা,” ‘শান্তির———— সুসজ্জতা,’ “———— ঢাল,” “———— শিরস্ত্রাণ” এবং “আত্মার————” [uw পৃ. ৬৮ অনু. ১৪]

২৪. যীশু যে মশীহ ছিলেন তার সাক্ষ্যপ্রমাণের তিনটি ক্ষেত্র হল (১) ————, (২) ———— এবং (৩) ———— [kl পৃ. ৩৪-৮ অনু. ৬-১০]

২৫.———— সালে রোমীয়দের দ্বারা যিরূশালেম ধ্বংসের পর,———— জাতি হিসাবে ইতিহাস থেকে মুছে যায়, ঠিক যেমন ওবদিয় ভাববাণী করেছিলেন। [si পৃ. ১৫২ অনু. ১২]

নিম্নলিখিত উক্তিগুলি থেকে সঠিক উত্তর বেছে নিন:

২৬. আমোষ (৮:১১; ৯:২, ৩; ৯:১১, ১২) পদের বোধগম্যতা প্রথম শতাব্দীর পরিচালক গোষ্ঠীকে বুঝতে সাহায্য করেছিল যে এটি ছিল ঈশ্বরের ইচ্ছা যে ন-ইস্রায়েলীয়রা খ্রীষ্টীয় মণ্ডলীতে একত্রিত হবে। (প্রেরিত ১৫:১৩-১৯) [si পৃ. ১৫০ অনু. ১৬]

২৭. যখন যিহোবা (আমোষ; যোয়েল; হবক্‌কূক)-কে আহ্বান করেছিলেন, তখন তিনি কোন ভাববাদী অথবা কোন ভাববাদীর সন্তান ছিলেন না, কিন্তু তিনি ছিলেন গোপালক এবং (খেঁজুর; ডুমুর; জলপাই) ফল সংগ্রাহক। [si পৃ. ১৪৮ অনু. ১]

২৮. পবিত্র আত্মার সঠিক শনাক্তিকরণ অবশ্যই (ধর্মীয় ধারণাগুলির; খ্রীষ্টীয় জগতের পরম্পরাগত রীতিনীতিগুলির; সমস্ত শাস্ত্রলিপির সাথে মিলযুক্ত হবে যা সেই আত্মাকে নির্দেশ করে এবং এটি এই যুক্তিযুক্ত উপসংহারে নিয়ে যায় যে পবিত্র আত্মা হল (একজন ব্যক্তি; ত্রিত্বের অংশ; ঈশ্বরের কার্যকারী শক্তি)। [rs পৃ. ৩৮১ অনু. ১]

২৯. যোয়েল ২:৩২ পদ (পিতর; যোহন; পৌল) এর দ্বারা (প্রেরিত ২:৪০; রোমীয় ১০:১৩; ১ তীমথিয় ২:৪) পদে উদ্ধৃত করা হয়েছিল, যেখানে তিনি যিহোবার নামে ডাকার গুরুত্বের উপর জোর দেন। [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৬ ৪/১ পৃ. ২০ অনু. ১৬ দেখুন।]

৩০. ঈশ্বরের আত্মা থাকার প্রমাণ আমরা দিই (ধর্মীয় উৎসাহের বিস্ফোরণ; কম্পন এবং আন্দোলন; উদ্যোগের সাথে সাক্ষ্যদান) করার এবং আত্মার (পাঁচটি; সাতটি; নয়টি) ফল প্রদর্শন করার দ্বারা। [rs পৃ. ৩৮১ অনু. ৫-পৃ. ৩৮২ অনু. ১]

নিম্নলিখিত শাস্ত্রতালিকার সঙ্গে বাক্যগুলি মেলান:

দ্বি.বি. ১৮:১০-১২; হোশেয় ১০:১২; সফ. ২:৩; যাকোব ১:২৬, ২৭; ১ যোহন ৩:৪, ৮

৩১. ঈশ্বরের কাছে আমাদের উপাসনা গ্রহনযোগ্য হওয়ার জন্য এটি অবশ্যই কেবলমাত্র যে জাগতিক অভ্যাসগুলির থেকে কলুষতামুক্ত হবে তাই নয়, কিন্তু সেই সকল বিষয়গুলিকেও অন্তর্ভুক্ত করবে যা ঈশ্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেন। [kl পৃ. ৫১ অনু. ২০]

৩২. যা সঠিক তা আমাদের প্রাত্যহিক জীবনে করার দ্বারা আমরা যিহোবার প্রেমপুর্ণ করুণা লাভ করব। [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৬ ৩/১৫ পৃ. ২৩ অনু. ২-৩ দেখুন।]

৩৩. সমস্ত রকমের ভবিষ্যৎ-কথন হল অশুচি আত্মার সাথে যোগাযোগ করা অথবা তার দ্বারা আচ্ছন্ন হওয়ার এক আমন্ত্রণস্বরূপ এবং এইধরনের বিষয়গুলিতে লিপ্ত থাকা হবে যিহোবার প্রতি গুরুতর অবিশ্বস্ততা। [rs পৃ. ৩৮৭ অনু. ৪]

৩৪. যারা ইচ্ছাকৃতভাবে পাপের পথ বেছে নেয়, এটিকে অভ্যাসে পরিণত করে, তাদের ঈশ্বর অপরাধী হিসাবে দেখে থাকেন। [rs পৃ. ৩৭৪ অনু. ২]

৩৫. আমরা ঈশ্বরের করুণার অন্যায় সুযোগ নিতে পারি না। [si পৃ. ১৬৫ অনু. ১১]

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার