ঘোষণাবলী
◼ সাহিত্য অর্পণ
নভেম্বর: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি ২০·০০ টাকা মূল্যে। গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য রেখে সকল অর্পণগুলি অনুসরণ করার এক বিশেষ প্রচেষ্টা করা হবে।
ডিসেম্বর: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি ২৫·০০ টাকা (বড় বই ৪৫·০০ টাকা) মূল্যে। বিকল্প হিসাবে, যেখানে উপযুক্ত সেখানে হয় সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বইটি অথবা আমার বাইবেলের গল্পের বই ৪৫·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে।
জানুয়ারি: ১৯২-পৃষ্ঠার পুরনো বইগুলির বিশেষ অপর্ণ প্রত্যেকটি ১০.০০ টাকা মূল্যে। এই পর্যায়ের নিম্নোক্ত বইগুলি আমাদের কাছে এখনও পাওয়া যাচ্ছে: ইংরাজি: মানুষ কি এখানে ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে এসেছে? এবং এই জীবনই কি সব কিছু? কান্নাড়া: “তোমার রাজ্য আইসুক” এবং “যাহাতে ঈশ্বর মিথ্যা কথনে অসমর্থ;” গুজরাটি: সুসমাচার—আপনাকে সুখী করে, “তোমার রাজ্য আইসুক” এবং যে সত্য অনন্ত জীবনে লইয়া যায়; তামিল: “তোমার রাজ্য আইসুক;” তেলুগু: এই জীবনই কি সব কিছু?; মারাঠি: “তোমার রাজ্য আইসুক” এবং মহান শিক্ষকের কাছ থেকে শোনা; হিন্দী: “তোমার রাজ্য আইসুক।” ৩২-পৃষ্ঠার যে কোন ব্রোশার যারা বাংলা অথবা নেপালী পড়তে পছন্দ করে তাদের অর্পণ করা যেতে পারে। আপনার পারিবারিক জীবন সুখী করা বইটি যে ব্যক্তিরা মালায়ালাম পছন্দ করে তাদের ২০·০০ টাকা মূল্যে এবং জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি যারা পাঞ্জাবী জানে তাদের ২০·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। অনুগ্রহ করে লক্ষ্য করুন যে এই শেষ বই দুটি বিশেষ মূল্যে অর্পণ করা হবে না।
ফেব্রুয়ারি: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি ২৫·০০ টাকা (বড় বই ৪৫·০০ টাকা) অথবা আপনার পারিবারিক জীবন সুখী করা বইটি ২০·০০ টাকা মূল্যে। যে লোকেরা পাঞ্জাবী জানে তাদের জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি ২০·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। বিকল্প হিসাবে, ১৯২-পৃষ্ঠার বিশেষ অর্পণের পুরনো বইগুলির যে কোনটি ১০·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে।
◼ যে সমস্ত মণ্ডলীতে রাজ্য সংবাদ নং. ৩৪ এর সরবরাহ এখনও রয়েছে তারা প্রকাশকদের উৎসাহিত করতে পারে যে ভাবে অন্যান্য ট্র্যাক্টগুলি ব্যবহৃত হয়ে থাকে সেই একই পদ্ধতিতে সেগুলিকে অর্পণ করতে তা সে ঘরে ঘরে প্রচারে অথবা অন্যত্র যেখানেই হোক না কেন। যদি অনুমোদন থাকে, তাহলে প্রকাশকেরা হয়ত ঘরে নেই এইরূপ গৃহেতে একটি করে ছেড়ে আসতে পারে এই বিষয়ে নিশ্চিত হয়ে যে এটি সম্পূর্ণভাবে পথচারীর দৃষ্টির অগোচরে রেখে আসা হয়েছে। এই মূল্যবান বার্তার সমস্ত বাকি কপিগুলি বিতরণের জন্য প্রচেষ্টা করা উচিত।
◼ ১৯৫১ থেকে ১৯৫৯ সালের ইংরাজি প্রহরীদুর্গ এর বাঁধানো খণ্ড বর্তমানে মণ্ডলীগুলিতে পাঠান হচ্ছে যে মণ্ডলীগুলি সেগুলির অর্ডার দিয়েছিল। প্রত্যেক প্রকাশক এবং অগ্রগামীর জন্য এই খণ্ডগুলির মূল্য ৯০·০০ টাকা—নয় খণ্ডের সেটটি ৮১০·০০ টাকা। এই খণ্ডগুলি জমিয়ে রাখা উচিত নয়, কিন্তু শীঘ্রই প্রতিটি ব্যক্তিকে যারা সেগুলির অর্ডার দিয়েছিল দিয়ে দেওয়া উচিত এবং অর্থ তাড়াতাড়ি সমিতির কাছে ফেরত পাঠান উচিত। অনুগ্রহ করে মনে রাখবেন যে বাঁধানো খণ্ডগুলি হল বিশেষ আবেদনের বস্তু এবং তা কেবলমাত্র তখনই অর্ডার করা উচিত যখন আপনি সেগুলির জন্য নির্দিষ্টভাবে আবেদন করবেন। সমস্ত বিশেষ আবেদন বস্তুগুলির সাথে তাদের মূল্যও পরবর্তী ডাকযোগে সমিতিকে পাঠান উচিত।
এই খণ্ডগুলি পাঠানোর সাথে সাথে, পুরনো খণ্ডগুলির জন্য আমাদের কোন মূলতুবী অর্ডার থাকবে না—সমস্ত মণ্ডলী সব পুরনো খণ্ডগুলি পেয়ে যাবে যেগুলি তারা এখন পর্যন্ত অর্ডার করেছে। তৎসত্ত্বেও, এই খণ্ডগুলির অবশিষ্টাংশের অল্প কিছু মজুত আমাদের কাছে থাকবে। তাই, এই খণ্ডগুলি পেতে ইচ্ছুক ব্যক্তিদের শীঘ্রই তাদের মণ্ডলীর মাধ্যমে সেগুলির জন্য আবেদন করা উচিত। একবার এই স্টক শেষ হয়ে গেলে, আমরা পুরনো খণ্ডগুলির জন্য আর কোন আবেদন নেব না—কেবলমাত্র ভবিষ্যতের খণ্ডগুলির জন্য অপেক্ষারত অর্ডারগুলি গৃহীত হবে যখন নতুন খণ্ডগুলির জন্য সম্প্রতি অর্ডারগুলি নিয়মিতভাবে পূর্ণ করা হবে।