হাতে মজুত সাহিত্য
বহু বছর ধরে, “বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাস” ক্ষেত্রে ব্যবহারের জন্য আমাদের অপূর্ব সাহিত্যাদি যুগিয়ে এসেছেন। এটি সত্যই “উপযুক্ত সময়ে খাদ্য” হিসাবে প্রমাণিত হয়েছে আর এই প্রকাশনাগুলির মাধ্যমে সত্যের যথার্থ জ্ঞান লাভ করতে লক্ষ লক্ষ ব্যক্তিরা সাহায্যপ্রপ্ত হয়েছে। (মথি ২৪:৪৫) যদিও প্রতি মাসে আমাদের রাজ্যের পরিচর্য্যা-র প্রস্তাবিত অর্পণ অনুসরণ করা উত্তম, তবুও প্রকাশকেরা গৃহকর্তার প্রয়োজনগুলির উপর নির্ভর করে অর্পণের জন্য তাদের সাথে অন্যান্য সাহিত্য রাখতে পারে। কোন্ বইগুলি আমাদের কাছে পর্যাপ্ত রয়েছে তার একটি তালিকা নিম্নে দেওয়া হয়েছে এবং আমরা সকল মণ্ডলীকে উৎসাহিত করছি তাদের স্থানীয় এলাকায় ব্যবহৃত ভাষাগুলিতে এই তালিকাগুলির অন্তত কিছুটা যুক্তিযুক্ত পরিমাণে আবেদন করতে। তাদের ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য, তাদের বাইবেল অধ্যয়নে ও পুনর্সাক্ষাতে সেগুলিকে অর্পণের জন্য এবং ঘরে ঘরে পরিচর্য্যায় যেখানে ব্যাবহারিক সেখানে অর্পন করতে সঙ্গে রাখার জন্য সেগুলিকে সংগ্রহ করতে প্রকাশকদের উৎসাহ দেওয়া হচ্ছে।
আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গ, কান্নাড়া, গুজরাটি, বাংলা এবং মারাঠি; কিভাবে রক্ত আপনার জীবন রক্ষা করতে পারে, ইংরাজি, কান্নাড়া, তামিল, তেলুগু, মালায়ালাম, মারাঠি এবং হিন্দী; বিংশ শতাব্দীতে যিহোবার সাক্ষীবৃন্দ, ইংরাজি, কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, বাংলা, মালায়ালাম, মারাঠি এবং হিন্দী; যিহোবার সাক্ষীরা—জগদ্ব্যাপী একত্রে ঈশ্বরের ইচ্ছা পালন করে, ইংরাজি, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালি, মালায়ালাম, মারাঠি এবং হিন্দী; “তোমার রাজ্য আইসুক,” ইংরাজি, কান্নাড়া, গুজরাটি, তামিল, মারাঠি এবং হিন্দী; যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে উত্তরগুলি কাজ করে এবং তোমার যৌবন—এর থেকে সর্বোত্তম উপকার পাওয়া, তামিল এবং মালায়ালাম; আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ?, ইংরাজি, কান্নাড়া, কোঙ্কানী (কান্নাড়া স্ক্রীপ্ট এবং রোমান স্ক্রীপ্ট উভয়ই), গুজরাটি, তামিল, তেলুগু, বাংলা, মিজো, মালায়ালাম, মারাঠি এবং হিন্দী; একমাত্র সত্যময় ঈশ্বরের উপাসনায় ঐক্যবদ্ধ, তামিল, নেপালি, মালায়ালাম এবং মারাঠি; আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন, ইংরাজি (বড় সাইজ), গুজরাটি, বাংলা, এবং মারাঠি। এছাড়া আমাদের কাছে অধিকাংশ ভাষায় নিয়মিতভাবে ব্যবহৃত ব্রোশারগুলিও রয়েছে যেটি এই মাসের নির্ধারিত অর্পণ।