আপনি কি সন্ধ্যায় সাক্ষ্যদানের চেষ্টা করেছেন?
১ আমাদের কাজে ফলপ্রদ হওয়ার মধ্যে আমরা সকলেই আনন্দ খুঁজে পাই। আবার অন্যদিকে, যখন আমরা ইতিবাচক ফল দেখতে পাই না, তখন সেই কাজ বিরক্তিকর হতে পারে এবং অপূর্ণ থেকে যেতে পারে। অর্থপূর্ণ পরিশ্রম হল ব্যক্তিগতভাবে পুরস্কারজনক আর এটি হল আশীর্বাদজনক। (তুলনা করুন উপদেশক ৩:১০-১৩.) আমরা আমাদের প্রচার কাজে এই নীতিটি প্রয়োগ করতে পারি। অভিজ্ঞতা থেকে আমরা জানি যে যখন আমরা ঘরে ঘরে যাই এবং বাইবেল সম্বন্ধে লোকেদের সাথে কথা বলতে সমর্থ হই, তখন আমরা আত্মিকভাবে সতেজ হয়ে বাড়ি ফিরে আসি। আমরা অনুভব করি যে আমরা সত্যিই কিছু সম্পাদন করেছি।
২ কিছু কিছু এলাকায় দিনের নির্দিষ্ট কিছু সময়ে লোকেদের বাড়িতে পাওয়া খুব কঠিন হয়েছে। রিপোর্ট ইঙ্গিত করে যে যখন আমরা সকালের দিকে লোকেদের সাথে সাক্ষাৎ করি তখন নির্দিষ্ট কিছু জায়গায় শতকরা ৫০ ভাগের বেশি লোকেরা বাড়িতে থাকে না। তাই অনেক মণ্ডলী সন্ধ্যায় সাক্ষ্যদানের মাধ্যমে এই সমস্যার সাথে মোকাবিলা করেছে আর তারা উত্তম সাফল্য লাভ করেছে। প্রকাশকেরা রিপোর্ট করে যে যখন তারা দিনের শেষে তাদের সাথে সাক্ষাৎ করে, তখন অনেক লোকেরা বাড়িতে থাকে আর সাধারণত, লোকেরা আরও বেশি স্বচ্ছন্দ হয় এবং রাজ্যের বার্তা শুনতে আরও বেশি প্রবণতা দেখা যায়। আপনি কি আপনার এলাকায় সন্ধ্যায় সাক্ষ্যদানের চেষ্টা করেছেন?—তুলনা করুন মার্ক ১:৩২-৩৪.
৩ প্রাচীনেরা সন্ধ্যায় সাক্ষ্যদানের ব্যবস্থা করুন: কিছু এলাকায় ক্ষেত্র পরিচর্যার জন্য বিকালের শেষে কিংবা সন্ধ্যার একটু আগে মিলিত হওয়া ভালভাবে সমর্থিত হয়েছে। অল্পবয়স্ক প্রকাশকদের প্রতি, যারা বিকালে বিদ্যালয় থেকে আসে এবং বয়স্কদের প্রতি, যারা দিনের শেষে তাদের জাগতিক কাজ শেষ করে, বিবেচনা দেখান যেতে পারে। কিছু প্রকাশক যারা সপ্তাহের শেষে ক্ষেত্র পরিচর্যায় বার হতে পারে না, তারা দেখেছে যে প্রচার কাজে নিয়মিত অংশ থাকার ক্ষেত্রে সপ্তাহের দিনে সন্ধ্যায় সাক্ষ্যদান হল তাদের জন্য এক বাস্তবধর্মী উপায়।
৪ সন্ধ্যায় সাক্ষ্যদানের সময়ে বিভিন্ন কাজে আপনি ব্যস্ত থাকতে পারেন। আপনি পত্রিকা নিয়ে গৃহ থেকে গৃহে সাক্ষ্যদান করতে অথবা মাসের জন্য নির্ধারিত সাহিত্য অর্পণ ব্যবহার করতে পারেন। প্রকাশকেরা সকালে কিংবা সপ্তাহের শেষে সাক্ষাৎ করার সময়ে যাদের বাড়িতে পাইনি, তাদের সাথে সাক্ষাৎ করার জন্য সন্ধ্যাবেলা হল একটি উপযুক্ত সময়। রাস্তায় সাক্ষ্যদানের জন্যও তা হয়ত ফলপ্রদ এলাকা হয়ে উঠতে পারে, যা কর্মস্থল থেকে যে লোকেরা বাড়িতে ফিরছে তাদের সাথে যোগাযোগ করতে আপনাকে সুযোগ দিতে পারে। অনেকেই দেখেছেন যে যারা আগ্রহ দেখিয়েছেন তাদের সাথে পুনর্সাক্ষাৎ করার জন্য সন্ধ্যাবেলা হল সবচেয়ে উত্তম সময়।
৫ সতর্ক ও বিচক্ষণ হোন: নির্দিষ্ট কিছু এলাকায় গোধূলির সময়ে অথবা অন্ধকার হওয়ার পর ক্ষেত্রে যাওয়া বিপদজনক হতে পারে। তাই দুজন অথবা দলগতভাবে যে রাস্তাগুলিতে অনেক বেশি আলো আছে সেগুলি দিয়ে যাওয়া আসা করা এবং কেবলমাত্র যে গৃহগুলি কিংবা অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলিতে আপনি নিরাপদ হবেন তার কিছুটা নিশ্চয়তা রয়েছে সেগুলিতে সাক্ষাৎ করা বিজ্ঞের কাজ হবে। যখন আপনি দরজায় করাঘাত করছেন তখন এমন জায়গায় দাঁড়ান যেখান থেকে আপনাকে দেখা যেতে পারে এবং স্পষ্টভাবে নিজেকে শনাক্ত করান। বিচক্ষণ হোন। যখন আপনি দেখেন যে আপনি অসময়ে সাক্ষাৎ করেছেন, যেমন যখন পরিবারটি খাওয়াদাওয়া করছে, তখন অন্য কোন সময়ে আসার কথা বলুন। সাধারণভাবে সন্ধ্যার প্রারম্ভে সাক্ষ্যদানকে সীমিত রাখা সবচেয়ে ভাল হবে দেরিতে সাক্ষাৎ করার চাইতে যখন হয়ত গৃহকর্তারা রাতে বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে।
৬ দীর্ঘ গ্রীষ্মের সন্ধ্যাগুলি বিশেষ করে সন্ধ্যায় সাক্ষ্যদানের জন্য উপযুক্ত। যতই আমরা ঈশ্বরের উদ্দেশ্যে ‘দিবারাত্র আরাধনা’ নিবেদন করে যাব, যিহোবা অবশ্যই আমাদের প্রচেষ্টাকে আশীর্বাদ করবেন।—প্রকা. ৭:১৫.