ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/৯৬ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলী

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলী
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/৯৬ পৃষ্ঠা ৭

ঘোষণাবলী

◼ সাহিত্য অর্পণ জানুয়ারি: আমাদের রাজ্যের পরিচর্য্যা-য় পূর্বে তালিকাভুক্ত ১৯২-পৃষ্ঠার যে কোন বই বিশেষ অর্পণ হিসাবে ৮·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। এই ধরনের নিম্নোক্ত বইগুলি আমাদের কাছে এখনও পাওয়া যাচ্ছে: ইংরাজি: মানুষ কি এখানে ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে এসেছে? এবং এই জীবনই কি সব কিছু? কান্নাড়া: “তোমার রাজ্য আইসুক” এবং “যাহাতে ঈশ্বর মিথ্যা কথনে অসমর্থ”; গুজরাটি: সুসমাচার—আপনাকে সুখী করে, “তোমার রাজ্য আইসুক,” এবং যে সত্য অনন্ত জীবনে লইয়া যায়; তামিল: এই জীবনই কি সব কিছু? এবং “তোমার রাজ্য আইসুক;” তেলুগু: এই জীবনই কি সব কিছু? এবং আপনার পারিবারিক জীবন সুখী করা; মারাঠি: “তোমার রাজ্য আইসুক,” এবং মহান শিক্ষকের কাছ থেকে শোনা; হিন্দী: সুসমাচার—আপনাকে সুখী করে এবং “তোমার রাজ্য আইসুক।” যারা বাংলা অথবা পাঞ্জাবী জানে তাদের আমাদের সমস্যা অথবা “দেখ!” ব্রোশারটি এবং যারা নেপালি জানে তাদের জীবন উপভোগ করুন ব্রোশারটি অর্পণ করা যেতে পারে। যারা মালায়ালাম জানে তাদের আপনার পারিবারিক জীবন সুখী করা বইটি ১৫·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। অনুগ্রহ করে লক্ষ্য করুন যে এই বইটি বিশেষ রেটে অর্পণ করা হবে না। ফেব্রুয়ারি: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি ২৫·০০ টাকা মূল্যে (বড় বই ৪৫·০০ টাকা।) বিকল্পভাবে, আপনার পারিবারিক জীবন সুখী করা বইটি ১৫·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। অনুগ্রহ করে লক্ষ্য করুন এই বইয়ের তেলুগু সংস্করণটি বিশেষ মূল্য ৮·০০ টাকায় অর্পণ করা যেতে পারে। মার্চ: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি ১৫·০০ টাকা মুল্যে। যদি এটি এখনও মণ্ডলীতে পাওয়া না যায় তাহলে আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি ২৫·০০ টাকা মূল্যে (বড় বই ৪৫·০০ টাকা) অর্পণ করা যেতে পারে। এপ্রিল এবং মে: প্রহরীদুর্গ অথবা সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার গ্রাহকভুক্তি। পাক্ষিক সংস্করণের এক বছরের গ্রাহকভুক্তি ৭০·০০ টাকা। মাসিক সংস্করণের এক বছরের ও পাক্ষিক সংস্করণের ছয় মাসের জন্য গ্রাহকভুক্তি ৩৫·০০ টাকা। মাসিক সংস্করণের জন্য ছয় মাসের কোন গ্রাহকভুক্তি নেই।

বিজ্ঞপ্তি: ফেব্রুয়ারি মাসের প্রস্তাবিত অর্পনে পরিবর্তন হয়েছে। আমরা সমস্ত মণ্ডলীকে অনন্তকাল ও পারিবারিক বইগুলির সদ্ব্যবহার করার জন্য পর্যাপ্তভাবে সরবরাহ লাভ করতে উৎসাহিত করছি। প্রকাশকেরা এই বইগুলিকে সারা বছর সবসময় তাদের সাথে রাখতে পারেন এবং প্রত্যেকটি উপযুক্ত পরিস্থিতিতে সেগুলিকে অর্পণ করতে পারেন। যে সকল মণ্ডলী উপরোক্ত প্রচার-অভিযানের সাহিত্যগুলি এখনও অর্ডার করেনি তারা তাদের পরবর্তী সাহিত্য অর্ডার ফর্মে (S-AB-14) যেন তা করে।

◼ মণ্ডলীগুলি যেন এই বছরে ২রা এপ্রিল, মঙ্গলবার সূর্যাস্তের পরে স্মরণার্থক সভা উদ্‌যাপন করার উপযুক্ত ব্যবস্থা নেয়। যদিও প্রতিটি মণ্ডলীর উচিত নিজস্ব স্মরণার্থক সভা উদ্‌যাপন করা, কিন্তু তা হয়ত সবসময় করা সম্ভব নয়। যেখানে অনেকগুলি মণ্ডলী একই হল ব্যবহার করে, হয়ত এক কিম্বা একাধিক মণ্ডলী সেখানে সেই সন্ধ্যাবেলার জন্য অন্য কোথাও স্মরণার্থক সভা উদ্‌যাপন করতে পারে। স্মরণার্থক সভা যেন খুব দেরিতে শুরু না হয় যাতে করে আগ্রহান্বিত ব্যক্তিদের সভায় যোগদান করতে অসুবিধা হয়। এছাড়াও তালিকা যেন খুব কম সময়ের জন্য না হয় যাতে করে উদ্‌যাপনের আগে ও পরে অতিথিদের স্বাগত জানানো, কয়েকজনের জন্য আধ্যাত্মিক সাহায্য করার ব্যবস্থা কিম্বা একে অপরকে সাধারণ উৎসাহ দান করার সময় না থাকে। সমস্ত পুঙ্খানুপুঙ্খরূপে বিবেচনা করার পর, যারা এই স্মরণার্থক সভায় যোগদান করছে তাদের এই অনুষ্ঠান থেকে পূর্ণরূপে উপকার লাভ করতে কোন্‌ ব্যবস্থাগুলি সবচেয়ে উত্তমভাবে সাহায্য করবে তা প্রাচীনদের নির্ধারণ করা প্রয়োজন।

◼ স্মরণার্থক মরশুমে বিশেষ জনসাধারণের বক্তৃতাটি ২১শে এপ্রিল রবিবার দেওয়া হবে। এই বক্তৃতাটির বিষয়বস্তু হবে “এক কুটিল বংশের মাঝে নিষ্কলঙ্ক থাকা।” বক্তৃতার একটি আউটলাইন দেওয়া হবে। যে মণ্ডলগুলিতে সীমা অধ্যক্ষের পরিদর্শন, সীমা অধিবেশন অথবা বিশেষ অধিবেশন দিন সেই সপ্তাহের শেষের দিনগুলিতে থাকে সেই মণ্ডলীগুলিতে তাদের এই বিশেষ বক্তৃতাটি পরের সপ্তাহে দেওয়া হবে। কোন মণ্ডলীতে ২১শে এপ্রিলের আগে এই বিশেষ বক্তৃতা দেওয়া হবে না।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার