কার্যকারী হোন—শ্রোতামাত্র নয়
১ বাক্যের কার্যকারী হোন, শ্রোতামাত্র নয় বাইবেলের এই উপদেশকে আজকে সত্য খ্রীষ্টানেরা হৃদয়ে গ্রহণ করে। (যাকোব ১:২২) এটি তাদের স্পষ্টভাবে পৃথক করে সেই লোকেদের থেকে যারা নিজেদের খ্রীষ্টান বলে দাবি করে, কিন্তু কেবলমাত্র ওষ্ঠাধরে ঈশ্বরের পরিচর্যা করে। (যিশা. ২৯:১৩) যীশু স্পষ্টভাবে উল্লেখ করেন যে কেবলমাত্র যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে তারাই রক্ষা পাবে।—মথি ৭:২১.
২ ঈশ্বরীয় কাজ ব্যতিরেকে উপাসনা অর্থহীন। (যাকোব ২:২৬) সুতরাং আমাদের নিজেদের জিজ্ঞাসা করা দরকার, ‘কিভাবে আমার কাজ প্রমাণ করে যে আমার বিশ্বাস আন্তরিক? কী দেখায় যে আমি যা বিশ্বাস করি প্রকৃতই তার সাথে মিল রেখে জীবনযাপন করছি? কিভাবে আমি আরও পূর্ণমাত্রায় যীশুকে অনুকরণ করতে পারি?’ এই প্রশ্নগুলির সততাপূর্ণ উত্তর আমাদের বুঝতে সাহায্য করবে যে কতখানি উন্নতি আমরা করেছি অথবা ঈশ্বরের ইচ্ছা পালন করতে এখনও কী করার প্রয়োজন আছে।
৩ যীশুর অনুসরণকারী হিসাবে, আমাদের জীবনের প্রাথমিক লক্ষ্য একই রকম হবে যেমন গীতরচকের দ্বারা ব্যক্ত হয়: “আমরা সমস্ত দিন ঈশ্বরেরই শ্লাঘা করিয়াছি, আর চিরকাল তোমার নামের স্তব করিব।” (গীত. ৪৪:৮) খ্রীষ্টতত্ত্ব হচ্ছে জীবনের সেই পথ যেটি স্বয়ং প্রতিটি দিন ও আমাদের প্রতিটি কাজে প্রকাশিত হয়। আমরা কতই না পরিতৃপ্তি পাই যখন যিহোবাকে প্রশংসা করতে আমাদের সমস্ত কাজকর্মে আমাদের আন্তরিক ইচ্ছা প্রদর্শন করি!—ফিলি. ১:১১.
৪ যিহোবাকে প্রশংসা দেওয়ার সাথে এক সৎ জীবন যাপন করা ছাড়াও আরও কিছু জড়িত: যদি কেবলমাত্র উত্তম আচরণই ঈশ্বর যা দাবি করেন তার সমস্ত কিছু পূরণ করত, তাহলে শুধুমাত্র আমাদের ব্যক্তিত্বকে শুদ্ধ করার জন্য মনোযোগী হলেই হত। কিন্তু, আমাদের উপাসনার সাথে ব্যাপকভাবে যিহোবার গুণকীর্তন ও সাধারণ্যে তাঁর নাম ঘোষণা করাও অন্তর্ভুক্ত।—ইব্রীয় ১৩:১৫. ১ পিতর ২:৯.
৫ জনসাধারণ্যে সুসমাচার প্রচার করা হল আমাদের সম্পাদিত কাজগুলির মধ্যে অন্যতমভাবে গুরুত্বপূর্ণ। যীশু এই কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন, কারণ তিনি জানতেন যে যারা এটি শুনবে তাদের জন্য তা অনন্ত জীবন বোঝাবে। (যোহন ১৭:৩) আজকে “বাক্যের পরিচর্য্যা” কম গুরুত্বপূর্ণ নয়; এটি হচ্ছে একমাত্র মাধ্যম যার দ্বারা লোকেরা রক্ষা পেতে পারে। (প্রেরিত ৬:৪; রোমীয় ১০:১৩) এর সুদূর-প্রসারী উপকারিতাগুলি অনুভব করে আমরা উপলব্ধি করতে পারি কেন পৌল আমাদের উপদেশ দিয়েছিলেন এই বলে যে, ‘বাক্য প্রচার করতে’ এবং ‘কার্য্যে অনুরক্ত হতে।’—২ তীম. ৪:২.
৬ যিহোবার প্রশংসা করা কতখানি প্রসারিতভাবে আমাদের জীবনকে অধিকার করা উচিত? গীতরচক বলেছিলেন যে সমস্ত দিন এটি তার মনের মধ্যে ছিল। আমরাও কি এ সম্বন্ধে একই রকম অনুভব করি না? হ্যাঁ, এবং আমরা যিহোবার নাম সম্বন্ধে অন্য লোকেদের বলার জন্য প্রতিটি সাক্ষাৎকে সম্ভাবনাপূর্ণ সুযোগ হিসাবে বিবেচনা করব। আমরা আমাদের কথোপকথনকে আধ্যাত্মিক বিষয়ের দিকে পরিচালিত করার জন্য উপযুক্ত সুযোগগুলির সন্ধান করব। আমরা মণ্ডলীর দ্বারা সংগঠিত ক্ষেত্র পরিচর্যার কাজে নিয়মিতভাবে অংশ গ্রহণ করতে সচেষ্ট হব। যাদের পরিস্থিতি অনুমতি দেয়, তারা অগ্রগামী হিসাবে পরিচর্যার প্রতি গুরুত্বপূর্ণ বিবেচনা দিতে পারেন, কারণ এটি প্রচার কাজকে প্রত্যেক দিন আমাদের জীবনের মুখ্য স্থানে রাখতে সাহায্য করবে। ঈশ্বরের বাক্য আমাদের আশ্বাস দেয় যে ঈশ্বরের ইচ্ছা পালন করার ক্ষেত্রে অধ্যবসায়ী কার্যকারী হলে, আমরা সুখী হব।—যাকোব ১:২৫.