ঘোষণাবলী
◼ সাহিত্য অর্পণ আগস্ট: ৩২-পৃষ্ঠার নিম্নোক্ত ব্রোশারগুলির যে কোনটি ৫·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্ত জীবন উপভোগ করুন!, “দেখ! আমি সকলই নূতন করিতেছি,” আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, যে ঐশ্বরিক নামটি চিরকাল থাকবে (ইংরাজি) যে সরকার পরমদেশ নিয়ে আসবে, জীবনের উদ্দ্যেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন? এবং যখন আপনার প্রিয়জন মারা যায় (ইংরাজি)। সেপ্টেম্বর: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি ২৫·০০ টাকা মূল্যে (বড় বই ৪৫·০০ টাকা মূল্যে)। গৃহ বাইবেল অধ্যয়ন আরম্ভ আরম্ভ করার জন্য প্রচেষ্টা করা উচিত। অক্টোবর: সচেতন থাক! (ইংরাজি) অথবা প্রহরীদুর্গ পত্রিকার গ্রাহকভুক্তি। পাক্ষিক সংস্করণের এক বছরের গ্রাহকভুক্তি ৭০·০০ টাকা। মাসিক সংস্করণের এক বছরের এবং পাক্ষিক সংস্করণের ছয় মাসের গ্রাহকভুক্তি ৩৫·০০ টাকা। মাসিক সংস্করণের জন্য ছয় মাসের কোন গ্রাহকভুক্তি নেই। নভেম্বর: যেখানে সম্ভব, নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন অফ দ্যা হোলী স্ক্রীপচার্স এর সাথে বাইবেল—ঈশ্বরের অথবা মানুষের বাক্য (ইংরাজি) একসঙ্গে ৭৫·০০ টাকায় অর্পণ করা উচিত। এর বিকল্পরূপে, ঈশ্বরের জন্য মানবজাতির অন্বেষণ (ইংরাজি) বইটি ৪৫·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। যেখানে গৃহকর্তা ইংরাজি জানিনা না, সেখানে বিগত আমাদের রাজ্যের পরিচর্য্যা-য় বিশেষ অর্পণ হিসাবে তালিকাভুক্ত ১৯২-পৃষ্ঠার যে কোন বই ৮·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। নিম্নের এইধরনের বইগুলি আমাদের কাছে এখনও পাওয়া যাচ্ছে: ইংরাজি: মানুষ কি এখানে ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে এসেছে? এবং এই জীবনই কি সব কিছু? কন্নাড়া: “তোমার রাজ্য আইসুক” এবং “যাহাতে ঈশ্বর মিথ্যা কথনে অসমর্থ;” গুজরাটি: সুসমাচার—আপনাকে সুখী করে, “তোমার রাজ্য আইসুক,” এবং যে সত্য অনন্ত জীবন লইয়া যায়; তামিল: এই জীবন কি সব কিছু? এবং “তোমার রাজ্য আইসুক” তেলেগু: এই জীবন কি সব কিছু? এবং আপনার পারিবারিক জীবন সুখী করা; মারাঠি: “তোমার রাজ্য আইসুক,” এবং মহান শিক্ষকের কাছ থেকে শোনা; হিন্দী: সুসমাচার—আপনাকে সুখী করে, “তোমার রাজ্য আইসুক,” যারা বাংলা অথবা পাঞ্জাবী জানে তাদের আমাদের সমস্যা অথবা “দেখ!” ব্রোশারটি এবং যারা নেপালি জানে তাদের জীবন উপভোগ করুন ব্রোশারটি অর্পণ করা যেতে পারে। যারা মালায়ালাম জানে তাদের তোমার যৌবন—এর থেকে সর্বোত্তম উপকার পাওয়া! বইটি ১৫·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে। অনুগ্রহ করে লক্ষ্য করুন যে এই বইটি বিশেষ রেটে অর্পণ করা হবে না। টীকা: যে সকল মণ্ডলী উপরোক্ত প্রচার-অভিযানের সাহিত্যগুলি এখনও অর্ডার করেনি তারা তাদের পরবর্তী মাসিক সাহিত্য অর্ডার ফর্মে (S-AB-14) যেন তা করে।
◼ প্রতিটি মণ্ডলী তিনটি সাহিত্য ফর্ম পাবে। মণ্ডলীর সচিব, সাহিত্য তত্ত্বাবধায়কের সাথে আগস্টের প্রথম দিকে দেখা করবেন ও দিন ঠিক করবেন যাতে করে মাসের শেষে মণ্ডলীর সাহিত্যের তালিকা নেওয়া যেতে পারে। সাহিত্যের মোট সংখ্যা গণনা করা হবে এবং সেই সংখ্যা সাহিত্য তালিকা ফর্মে ভরে দেওয়া হবে। পত্রিকার মোট সংখ্যা পত্রিকা তত্ত্বাবধায়কের কাছে পাওয়া যাবে। অনুগ্রহ করে আসল ফর্ম সমিতির কাছে পাঠিয়ে দিন সেপ্টেম্বর মাসের ৬ তারিখের মধ্যে। একটি কার্বন কপি আপনার ফাইলের জন্য রেখে দিন। তৃতীয় কপিটি আপনার কাজের জন্য ব্যবহার করতে পারেন। এই তালিকা সচিব তত্ত্বাবধান করবেন আর শেষ করা ফর্ম পরিচালক অধ্যক্ষ পরীক্ষা করবেন। সচিব আর পরিচালক অধ্যক্ষ উভয়েই এই ফর্মে সই করবেন।
◼ এছাড়াও, মণ্ডলীর সচিব পরিচর্যা রিপোর্ট তৈরি করবেন যাতে করে মণ্ডলী বিশ্লেষণ রিপোর্ট ফর্মে (S-10) লিপিবদ্ধ করা যেতে পারে। তিনি যত্ন সহকারে যে কোন প্রাচীন অথবা পরিচারক দাসকে নির্দেশনা দেবেন যে হয়ত তাকে সাহায্য করছে এই রিপোর্ট তৈরি করতে আর এটি নিশ্চিত করবে প্রকাশক রেকর্ড কার্ডগুলি (S-21) থেকে তথ্যাদির সঠিক তালিকা বানাতে। মণ্ডলী বিশ্লেষণ রিপোর্ট ফর্ম সঠিকভাবে ও পরিস্কারভাবে যথোচিতরূপে পূর্ণ থাকা উচিত আর পরিচর্যা কমিটি যত্ন সহকারে তা পরীক্ষা করবে। অনুগ্রহ করে S-10 ফর্ম সমিতির কাছে ১০ই সেপ্টেম্বরের আগে পাঠিয়ে দিন; আপনার ফাইলে একটি কার্বন কপি রেখে দিন।
◼ যে প্রকাশকেরা নিয়মিত অগ্রগামী পরিচর্যা ১লা সেপ্টেম্বর, ১৯৯৫ সাল থেকে শুরু করতে চান, দেরি না করে এখনি আবেদনপত্র পাঠিয়ে দিন।
◼ যে প্রকাশনাগুলি আবার পাওয়া যাচ্ছে:
যিহোবার সাক্ষীবৃন্দ—পৃথিবীব্যাপী একত্রীতভাবে ঈশ্বরের ইচ্ছা পালন করে—ইংরাজি, নেপালি
◼ যে প্রকাশনাগুলি পাওয়া যাচ্ছে না:
ইংরাজিতে প্রহরীদুর্গ এর বাঁধানো খণ্ডগুলি ১৯৬৫-১৯৬৯, ১৯৭৫-১৯৭৯ এবং ১৯৯৩ সালের। যেহেতু আমরা এই খণ্ডগুলির অর্ডার নিচ্ছি না, তাই অনুগ্রহ করে পুনরায় ঘোষণা না করা অবধি আবেদন করবেন না।