ঘোষণাবলী
◼ সাহিত্য অর্পণ জুলাই ও আগস্ট: ৩২-পৃষ্ঠার নিম্নোক্ত ব্রোশারগুলির যে কোনটি ৫·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্ত জীবন উপভোগ করুন!, “দেখ! আমি সকলই নূতন করিতেছি,” আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, যে ঐশ্বরিক নামটি চিরকাল থাকবে যে সরকার পরমদেশ নিয়ে আসবে, জীবনের উদ্দ্যেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন? এবং যখন আপনার প্রিয়জন মারা যায়। সেপ্টেম্বর: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি ২৫·০০ টাকা মূল্যে (বড় বই ৪৫·০০ টাকা মূল্যে)। গৃহ বাইবেল অধ্যয়ন আরম্ভ আরম্ভ করার জন্য প্রচেষ্টা করা উচিত। অক্টোবর: সচেতন থাক! (ইংরাজি) অথবা প্রহরীদুর্গ পত্রিকার গ্রাহকভুক্তি। পাক্ষিক সংস্করণের এক বছরের গ্রাহকভুক্তি ৭০·০০ টাকা। মাসিক সংস্করণের এক বছরের পাক্ষিক সংস্করণের ছয় মাসের গ্রাহকভুক্তি ৩৫·০০ টাকা। মাসিক সংস্করণের জন্য ছয় মাসের কোন গ্রাহকভুক্তি নেই। টীকা: যে সকল মণ্ডলী উপরোক্ত প্রচার-অভিযানের সাহিত্যগুলি এখনও অর্ডার করেনি তারা তাদের পরবর্তী মাসিক সাহিত্য অর্ডার ফর্মে (S-AB-14) যেন তা করে।
◼ সাহিত্য বার্ষিক স্টক নেওয়ার দরুন, ১লা আগস্টের পর প্রাপ্ত আবেদন সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ অবধি দেখা হবে না। তাই, মণ্ডলীর তাদের প্রয়োজনীয়তা আগে থেকে বিবেচনা করা এবং সেইমত আবেদন পাঠানো উচিত।
◼ শীঘ্রই সীমা অধ্যক্ষেরী জনসাধারণের জন্য একটি বক্তৃতা দেবেন যার শিরোনাম হল “জগদ্ব্যাপী ঐশিক শিক্ষার জয়”—এটি একটি স্লাইডের দ্বারা প্রদর্শিত করা হবে যা সম্প্রতি অনুষ্ঠিত বিশেষ আন্তর্জাতিক “ঐশিক শিক্ষা” সম্মেলনগুলি তুলে ধরবে। সীমা অধ্যক্ষেরা এই বক্তৃতাটি দিতে থাকবেন যতক্ষণ না সীমার সমস্ত মণ্ডলীগুলিতে তা উপস্থাপনা করা হয়। জুলাই ১, ১৯৯৫ থেকে তারা “সমস্ত সান্ত্বনার ঈশ্বরের উপর আস্থা রাখুন” নামক বক্তৃতাটি দেবেন যতক্ষণ না তারা স্লাইডগুলি পাচ্ছেন এবং তারপর পুনরায় সীমায় সমস্ত মণ্ডলীগুলিতে স্লাইড দেখানো শেষ হওয়ার পর তারা জুন ১৯৯৬ শেষ অবধি তা দিতে থাকবে। পরবর্তী নতুন বক্তৃতাটি জুলাই ১৯৯৬ সালের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়ার ব্যবস্থা করা হয়েছে।