ঘোষণাবলী
◼ সাহিত্য অর্পণ জুন: জীবন—কিভাবে তা এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ইংরাজি) বইটি ৪৫·০০ টাকা মূল্যে। আঞ্চলিক ভাষায় ১৯২-পৃষ্ঠার যে কোন নতুন বই নিয়মিত মূল্য ১৫·০০ টাকায় অর্পণ করা যেতে পারে। জুলাই ও আগস্ট: ৩২-পৃষ্ঠার নিম্নোক্ত ব্রোশারগুলির যে কোনটি ৫·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্ত জীবন উপভোগ করুন!, “দেখ! আমি সকলই নূতন করিতেছি,” আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, যে ঐশ্বরিক নামটি চিরকাল থাকবে (ইংরাজি) যে সরকার পরমদেশ নিয়ে আসবে, জীবনের উদ্দ্যেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন? এবং যখন আপনার প্রিয়জন মারা যায়। সেপ্টেম্বর: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি ২৫·০০ টাকা মূল্যে (বড় বই ৪৫·০০ টাকা মূল্যে)। গৃহ বাইবেল অধ্যয়ন আরম্ভ আরম্ভ করার জন্য প্রচেষ্টা করা উচিত।
◼ যেহেতু বহু সংখ্যক মণ্ডলী তাদের ডাক সংক্রান্ত সমস্যাগুলির ব্যাপারে রিপোর্ট করছে, তাই স্থানীয়ভাবে প্রচীনেরা তাদের পরিস্থিতি পুনরালোচনা করতে পারেন। কোন মণ্ডলী অতিরিক্ত পরিমাণে পত্রিকার বাণ্ডিলগুলিসহ ডাকযোগে জিনিগুলি পাওয়ার পরিপ্রেক্ষিতে, যাতে তাদের স্থানীয় ডাকঘর ও ডাকপিয়নের সাথে উত্তম সম্পর্ক বজায় রাখা যায় সেবিষয়ে প্রাচীনদের নিশ্চিত হওয়া উচিত। এর অন্তর্ভুক্ত হতে পারে নিয়মিতভাবে ডাক সংক্রান্ত কর্তৃপক্ষদের সাথে আদানপ্রদান ও যোগাযোগ করা ও সেইসঙ্গে ডাক-পিয়নকে যেখানে স্থানীয়ভাবে উপযুক্ত সেখানে অতিরিক্ত ডাকগুলির তত্ত্বাবধানের প্রতি উপলব্ধি প্রকাশ করতে বকশিশ্ দেওয়ার জন্য এক বা একাধিক যোগ্য ভাইকে নিযুক্ত করা।
◼ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিয়োজিত কেউ ১লা জুন অথবা তারপরে যত শীঘ্র সম্ভব মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। করা হয়ে গেলে মণ্ডলীতে তা ঘোষণা করুন।
◼ “আনন্দিত প্রশংসাকারীগণ” জেলা সম্মেলনের স্থানটি গোয়ার মারগাও থেকে পরিবর্তন করে হয়েছে মাপুসা।
◼ এখন থেকে জেলা সম্মেলনগুলি, সীমা অধিবেশনগুলি ও বিশেষ অধিবেশন দিনগুলিতে হাল্কা ধরনের জলখাবার পাওয়া যাবে। ক্যাফেটেরিয়ার মাধ্যমে খাবারের কোন ব্যবস্থা থাকবে না। জলখাবারের যায়গায় যা পাওয়া যায় তার সাথে অতিরিক্ত কিছু যোগ দিতে যোগদানকারীরা চাইলে তাদের নিজেদের খাবার নিয়ে আসতে পারে।
◼ যে সকল মণ্ডলী ১৯৯৫ সালের সম্মেলন ব্যাজ কার্ড, ১৯৯৬ সালের জন্য শাস্ত্র পরীক্ষা করা, ১৯৯৬ সালের ক্যালেণ্ডার, ১৯৯৬ সালের বর্ষপুস্তক ও ১৯৯৬ সালের স্মরণার্থকের আমন্ত্রণ পত্রের অর্ডার এখনও করেনি, দেরি না করে তা এখনই তাদের করা উচিত। এই বিষয়ে, অনগ্রহ করে এপ্রিলের আমাদের রাজ্যের পরিচর্য্যা-র ঘোষনাবলীটি পুনরালোচনা করুন।