উত্তম অভিজ্ঞতাগুলি আপনিও উপভোগ করতে পারেন!
কিছু প্রকাশক মনে হয় সর্বদাই এক উত্তম সাক্ষাৎকার অথবা পুনর্সাক্ষাৎ সম্বন্ধে যা তাদের জন্য প্রচুর আনন্দ এনেছে তার উৎসাহজনক অভিজ্ঞতাগুলি বর্ণনা করতে আগ্রহী থাকে। উত্তম অভিজ্ঞতাগুলি সাধারণত হঠাৎ করে আসে না। অধিকাংশই হল অধ্যবসায় ও ধরে রাখার প্রচেষ্টার ফল। সেগুলি কেবলমাত্র সেইসব প্রকাশক যারা আরও বেশি সাবলীল অথবা দক্ষ শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না।
যারা সবচেয়ে বেশি সফল হয়েছে তাদের ক্ষেত্রে এখানে কিছু বিষয় লক্ষ্য করার রয়েছে: (১) তারা নিয়মিত ভিত্তিতে ক্ষেত্র পরিচর্যায় অংশ নিয়ে থাকে, সাধারণত প্রতি সপ্তাহে বেশ কয়েকবার, যা তাদের আগ্রহী ব্যক্তিদের সাথে যোগাযোগ করার বহু সুযোগগুলি সম্পর্কে নিশ্চিত করে; (২) তারা সাড়া দেবে না আগে থেকে এইরূপ না ভেবে তারা গৃহকর্তাদের সামনে ইতিবাচক মনোভাব বজায় রাখে; (৩) তাদের এক বহির্গামী আচরণ আছে, তা হল যারা শোনে তাদের প্রতি এক উষ্ম, আন্তরিক আগ্রহ প্রকাশ করা; (৪) পুনর্সাক্ষাৎ ও সেইসঙ্গে যারা গৃহে থাকে না তাদের কাছে ফিরে যাওয়ার ক্ষেত্রে তারা অধ্যবসায়ী ও লেগে থাকে; (৫) তাদের লক্ষ্য থাকে বাইবেল অধ্যয়ন আরম্ভ করার।
আপনার কাজ বিশ্লেষণ করার পর, আপনি হয়ত দেখতে পারেন কিভাবে আপনি ওই সকল আনন্দপূর্ণ অভিজ্ঞতাগুলি থেকে আরও বেশি আনন্দ পেতে পারেন যা পরিচর্যাকে ফলপ্রদ ও তৃপ্তিদায়ক করে।