ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/৯৪ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলী

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলী
  • ১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/৯৪ পৃষ্ঠা ৭

ঘোষণাবলী

▪ সাহিত্য অর্পণ সেপ্টেম্বর: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বই ২০·০০ টাকা মূল্যে। (বড় বই ৪০·০০ টাকা মূল্যে।) অক্টোবর: প্রহরীদুর্গ অথবা আওয়েক-এর গ্রাহকভুক্তি। এক বছরের পাক্ষিক সংস্করণের গ্রাহকভুক্তি ৬০·০০ টাকা মূল্যে। মাসিক সংস্করণের এক বছরের এবং পাক্ষিক সংস্করণের জন্য ছয় মাসের গ্রাহকভুক্তি ৩০·০০ টাকা। মাসিক সংস্করণের জন্য ছয় মাসের কোন গ্রাহকভুক্তি নেই। নভেম্বর: নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন অফ দ্যা হোলী স্ক্রিপচারস্‌ এর সাথে বাইবেল—ঈশ্বরের অথবা মানুষের বাক্য? ইংরাজি ছাড়া অন্য যে কোন ভাষায়, স্কুল ব্রোশার ছাড়া যে কোন ব্রোশার অথবা যে কোন ১৯২-পৃষ্ঠার বই অর্পণ করা যেতে পারে। ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বই ৪০·০০ টাকা মূল্যে। যদি আপনাদের স্টকে এই বইটি না থাকে অথবা পরিস্থিতির জন্য আপনাকে অন্য বই দিতে হয়, তাহলে আমার বাইবেলের গল্পের বই অথবা আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বই একই মূল্যে দিতে পারেন (ছোট সাইজ অনন্তকাল বই ২০·০০ টাকা)।

▪ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিযুক্ত অন্য কেউ ১ সেপ্টেম্বরের মধ্যে অথবা তারপর যত শীঘ্র সম্ভব মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। যখন তা করা হয়ে যাবে মণ্ডলীতে একটি ঘোষণার ব্যবস্থা করুন।

▪ অক্টোবরে যারা সহায়ক অগ্রগামী কাজের পরিকল্পনা করছেন শীঘ্রই তাদের আবেদনপত্র জমা দিন। এটি প্রাচীনদের প্রয়োজনীয় সাহিত্য ও কাজ করার এলাকার ব্যবস্থা গ্রহণ করতে সাহায্য করবে।

▪ সমাজচ্যুত অথবা স্বেচ্ছায় সংসর্গত্যাগী ব্যক্তিরা যারা হয়ত পুনর্স্থাপিত হতে চায় তাদের সম্পর্কে ১৯৯১ সালের প্রহরীদুর্গ-এ, ১৫ এপ্রিলের পৃষ্ঠা ২১-৩এ দেওয়া নিদের্শাবলীর উপর মনোযোগ দিতে প্রাচীনদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।

▪ এখন থেকে ‘সমাজচ্যুত বা স্বেচ্ছায় সংসর্গত্যাগী ব্যক্তিদের রেকর্ড,’ S-79b কার্ডের রং হবে হাল্কা খয়েরি, আগেকার সবুজ রং আর ব্যবহার করা হবে না। S-79a কার্ডটি এখনও কমলা রং-এরই থাকবে। দুটি কার্ড ভর্তি করবার পদ্ধতি একই থাকবে।

▪ আমাদের রাজ্যের পরিচর্য্যার জুন ১৯৯৩ সংখ্যায় যেমন উল্লেখ করা হয়েছিল, এই বছরেও বিশেষ কয়েকটি সীমা কেরালার দুটি সম্মেলনের মধ্যে ভাগ করে দেওয়া হবে না। বরং, এবারেও আমরা কেরালার সব সাক্ষীদের ও আগ্রহী ব্যক্তিদের ডিসেম্বর ৩০, ১৯৯৪ থেকে জানুয়ারি ১, ১৯৯৫ সালের কোট্টায়াম সম্মেলনে যোগ দিতে উৎসাহ দিচ্ছি। দেশের অন্যান্য জায়গা থেকেও ভাইরা এই সম্মেলনে আসতে পারেন যদি তাদের ইচ্ছা হয়, যাতে তারাও এই বিশাল সমাবেশের অংশী হতে পারেন, কিন্তু তাদের আগে থেকে কোট্টায়ামে সম্মেলন কমিটিকে থাকবার ব্যবস্থা করবার জন্য চিঠি লিখতে হবে। কেরালার দ্বিতীয় সম্মেলনটি—কালিকটে জানুয়ারি ৬-৮, ১৯৯৫ সালে—অনেক ছোট হবে এবং এটি রাখা হয়েছে তাদের জন্য, যারা অসুস্থতা অথবা পারিবারিক দায়িত্বের জন্য কোট্টায়ামের সম্মেলনে আসতে পারেননি।

▪ আমরা বাংলা ভাষার আরও অনুবাদক চাই। ভাই ও বোনেরা যাদের আগ্রহ আছে পূর্ণ সময় অনুবাদকের কাজে শিক্ষা নিতে, তারা আমাদের কাছে অনুবাদকের পরীক্ষার জন্য লিখতে পারেন। আবেদকের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে, অবিবাহিত অথবা বিবাহিত, কোন ছেলেমেয়ে না থাকা, বেথেলে সেবা করার উপযুক্ত, বাংলা ও ইংরাজি ভাষায় ভাল জ্ঞান হওয়া উচিত। অগ্রগামীদের প্রথমে মনোনয়ন করা হবে।

▪ সমিতি ব্যক্তিগত প্রকাশকের সাহিত্য অর্ডার নেন না। যারা কোন বিশেষ সাহিত্য চান তারা মণ্ডলীর সাহিত্য দাসকে বলতে পারেন, যিনি শীঘ্রই মণ্ডলীর পরবর্তী সাহিত্য অর্ডার ফর্মে তা অন্তর্ভুক্ত করবেন। যখন সমিতির কাছে সাহিত্য অর্ডার পাঠানো হয় তখন পরিচালক অধ্যক্ষ যেন প্রত্যেকবার ঘোষণা করার ব্যবস্থা করেন যাতে করে যারা ব্যক্তিগত কিছু সাহিত্য চায় তারা যে ভাই সাহিত্যাদি দেখছেন তার কাছে গিয়ে অর্ডার দিতে পারে।

▪ আমরা এখন সচেতন থাক! ত্রৈমাসিক পত্রিকা হিসাবে শিরোনাম আর তারিখসহ নেপালি, বাংলা, মারাঠি এবং হিন্দী ভাষায় প্রকাশ করছি। আমরা সচেতন থাক! পত্রিকা সেই মণ্ডলীগুলিকে পাঠাতে থাকব যাদের সমিতির সঙ্গে অর্ডার আছে এবং সব মণ্ডলীকে এখন থেকে অনুরোধ করা হচ্ছে সচেতন থাক! পত্রিকার এই সংস্করণগুলির জন্য পত্রিকা বিতরণ অর্ডার ফর্ম (M-AB-202) ব্যবহার করে তাদের পরিবর্তিত অর্ডার অথবা নতুন অর্ডার পাঠাতে। এই ত্রৈমাসিক সচেতন থাক! পত্রিকা গ্রাহকভুক্তি হিসাবে পাওয়া যাবে না কিন্তু সবাইকে উৎসাহিত করা হচ্ছে প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার একটি করে কপি এক সঙ্গে যেন অর্পণ করি, যেমন অন্যান্য ভাষার ক্ষেত্রে করা হয়।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার