সূচিপত্র
৩ তারা স্বেচ্ছায় নিজেদের বিলিয়ে দিয়েছেন—মাদাগাস্কারে
সপ্তাহ: ফেব্রুয়ারি ২৬, ২০১৮–মার্চ ৪, ২০১৮
৭ “তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন”
আমরা যখন মনে করি, আমাদের সমস্যাগুলো সহ্য করা অনেক কঠিন, তখন আমাদের কী করা উচিত? এই প্রবন্ধে আমরা ২০১৮ সালের বার্ষিক শাস্ত্রপদ নিয়ে আলোচনা করব। আমরা শিখব, কেন আমাদের যিহোবার কাছ থেকে শক্তির প্রয়োজন এবং কীভাবে তিনি আমাদের সেই শক্তি প্রদান করবেন।
সপ্তাহ: মার্চ ৫-১১, ২০১৮
১২ স্মরণার্থ সভা ঈশ্বরের লোকেদের একতাবদ্ধ করে
এই বছর খ্রিস্টের মৃত্যুবার্ষিকীর তারিখ হল ৩১ মার্চ, শনিবার, ২০১৮. কীভাবে আমরা এই অনুষ্ঠানের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে পারি? কীভাবে আমরা সেখানে উপস্থিত থেকে উপকৃত হতে পারি? আর কীভাবে স্মরণার্থ সভা সমস্ত জায়গায় ঈশ্বরের লোকেদের একতাবদ্ধ করতে সাহায্য করে? আমরা এই প্রবন্ধে এই প্রশ্নগুলোর উত্তর জানতে পারব।
সপ্তাহ: মার্চ ১২-১৮, ২০১৮
১৭ কেন ঈশ্বরকে দান করবেন, যাঁর সমস্ত কিছু রয়েছে?
আমাদের কাছে যা-কিছু রয়েছে, সেই সমস্তই যিহোবার কাছ থেকে এসেছে। কিন্তু, তিনি আমাদের তাঁকে প্রতিদান দেওয়ার অর্থাৎ আমাদের কাছে যা-কিছু রয়েছে, সেগুলো ব্যবহার করে তাঁর সংগঠনের কাজে সমর্থন জোগানোর সুযোগ দেন। কেন তিনি এই সুযোগ দেন? আর আমরা যখন আমাদের মূল্যবান বিষয়গুলো ব্যবহার করে যিহোবাকে সম্মান করি, তখন আমরা কীভাবে উপকৃত হই? আমরা এই প্রবন্ধে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।
সপ্তাহ: মার্চ ১৯-২৫, ২০১৮
২২ কোন ধরনের ভালোবাসা প্রকৃত সুখ নিয়ে আসে?
সপ্তাহ: মার্চ ২৬, ২০১৮–এপ্রিল ১, ২০১৮
২৭ লোকেদের মধ্যে পার্থক্য লক্ষ করুন
এই দুটো প্রবন্ধের মধ্যে প্রথম প্রবন্ধে আলোচনা করা হয়েছে, কীভাবে প্রকৃত সুখ “শেষ কালে” প্রচলিত স্বার্থযুক্ত ভালোবাসার দ্বারা নয় বরং ঈশ্বরকে ভালোবাসার মাধ্যমে লাভ করা যায়। (২ তীম. ৩:১) দ্বিতীয় প্রবন্ধে ব্যাখ্যা করা হয়েছে, কীভাবে ঈশ্বরের লোকেরা বর্তমানের বেশিরভাগ লোকের চেয়ে খুবই আলাদা।