সূচিপত্র
সপ্তাহ: ডিসেম্বর ২৫-৩১, ২০১৭
যিহোবার লোকেদের জন্য গান গাওয়া সবসময়ই উপাসনার একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে এসেছে। কিন্তু, কেউ কেউ হয়তো অন্যদের সামনে গান গাইতে অস্বস্তি বোধ করে। কীভাবে আমরা আস্থার সঙ্গে যিহোবার প্রশংসাগান গাওয়া শিখতে পারি? এই প্রবন্ধে আমাদের আনন্দের সঙ্গে গান গাওয়ার বিষয়ে উত্তম কারণ তুলে ধরা হয়েছে আর সেইসঙ্গে আমাদের গান গাওয়ার ক্ষেত্রে উন্নতি করার জন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে।
সপ্তাহ: জানুয়ারি ১-৭, ২০১৮
৮ আপনি কি যিহোবার কাছে আশ্রয় নিচ্ছেন?
সপ্তাহ: জানুয়ারি ৮-১৪, ২০১৮
১৩ যিহোবার ন্যায়বিচার ও করুণা অনুকরণ করুন
আমরা প্রাচীন ইস্রায়েলে থাকা আশ্রয় নগরের ব্যবস্থা থেকে বিভিন্ন মূল্যবান শিক্ষা লাভ করতে পারি। প্রথম প্রবন্ধে দেখুন, পাপ করেছে এমন ব্যক্তিরা কীভাবে বর্তমানে যিহোবার কাছে আশ্রয় নিতে পারে। দ্বিতীয় প্রবন্ধে দেখুন, যিহোবার উদাহরণ কীভাবে আমাদের অন্যদের ক্ষমা করতে, জীবনকে সম্মান করতে এবং ন্যায়ের সঙ্গে আচরণ করতে সাহায্য করে।
১৮ “দানশীল ব্যক্তি আশীর্ব্বাদযুক্ত হইবে”
সপ্তাহ: জানুয়ারি ১৫-২১, ২০১৮
২০ জগতের চিন্তাভাবনা প্রত্যাখ্যান করুন
সপ্তাহ: জানুয়ারি ২২-২৮, ২০১৮
২৫ কোনো কিছুই যেন আপনাকে পুরস্কার থেকে বঞ্চিত না করে
পৌল ঈশ্বরের অনুপ্রেরণায় কলসীর খ্রিস্টানদের উদ্দেশে যে-চিঠি লিখেছিলেন, সেটার উপর ভিত্তি করে এই দুটো প্রবন্ধ তৈরি করা হয়েছে। প্রথম প্রবন্ধ ব্যাখ্যা করে, আমরা যখন জগতের এমন ধারণাগুলো সম্বন্ধে শুনি, যেগুলোকে যুক্তিযুক্ত বলে মনে হয়, তখন আমাদের কী করতে হবে। দ্বিতীয় প্রবন্ধ ব্যাখ্যা করে, কীভাবে আমরা এমন মনোভাবগুলো প্রত্যাখ্যান করতে পারি, যেগুলো আমাদের যিহোবার আশীর্বাদগুলো লাভ করা থেকে বঞ্চিত করতে পারে।