ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w17 জানুয়ারি পৃষ্ঠা ৩২
  • আপনি কি জানতেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি জানতেন?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বরের প্রেমের সবচেয়ে বড় প্রমাণ
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বিশ্বাসের এক পরীক্ষা
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • ঈশ্বর অব্রাহামের বিশ্বাস পরীক্ষা করেন
    আমার বাইবেলের গল্পের বই
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
w17 জানুয়ারি পৃষ্ঠা ৩২
ইস্‌হাক কাঠ বহন করছন আর অবাহাম একটা পাত্র বহন করছন, যেটার মধ্যে জ্বলন্ত কয়লা রয়েছ

আপনি কি জানতেন?

প্রাচীন কালে কীভাবে আগুন বহন করা হতো?

অব্রাহাম বহু দূরের এক এলাকায় গিয়ে বলি উৎসর্গ করার জন্য যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন, সেই বিষয়ে বাইবেলের আদিপুস্তক ২২:৬ পদে বর্ণনা করা আছে। সেই বিবরণ বলে, অব্রাহাম “হোমের কাষ্ঠ লইয়া আপন পুত্ত্র ইস্‌হাকের স্কন্ধে দিলেন, এবং নিজ হস্তে অগ্নি ও খড়গ লইলেন; পরে উভয়ে একত্র চলিয়া গেলেন।”

প্রাচীন কালে আগুন জ্বালানোর জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হতো, সেই বিষয়ে শাস্ত্রে কিছু উল্লেখ করা নেই। প্রশ্নের সঙ্গে সম্পর্কযুক্ত বিবরণ সম্বন্ধে অন্ততপক্ষে একজন সমালোচক মনে করেন, কোনো অগ্নিশিখা অব্রাহাম ও ইস্‌হাকের “দীর্ঘযাত্রার পুরোটা সময় ধরে কোনোভাবেই জ্বলতে পারে না।” তাই, বিবরণে উল্লেখিত অগ্নি হয়তো আগুন জ্বালানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জামকে নির্দেশ করে।

কিন্তু অন্যেরা বলেন, প্রাচীন কালে আগুন জ্বালানো কোনো সহজ কাজ ছিল না। লোকেদের পক্ষে নিজে নিজে আগুন জ্বালানোর চেষ্টা করার পরিবর্তে, সম্ভব হলে তাদের প্রতিবেশীর কাছ থেকে জ্বলন্ত অঙ্গার বা কয়লা নেওয়া আরও সহজ বলে মনে হতো। তাই, বেশ কয়েক জন পণ্ডিত ব্যক্তি মনে করেন, অব্রাহাম যা বহন করেছিলেন, সেটা হল একটা পাত্র—হতে পারে, কোনো শিকল লাগানো হাড়ি—যেটার মধ্যে আগের রাতে জ্বালানো আগুন থেকে সংগ্রহ করা জ্বলন্ত কয়লা বা কাঠকয়লা ছিল। (যিশা. ৩০:১৪) এভাবে জ্বলন্ত কয়লা বহন করার ফলে, যাত্রার যেকোনো সময়ে কাঠের টুকরো দিয়ে খুব সহজেই আগুন জ্বালানোর জন্য সেই কয়লা ব্যবহার করা যেত।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার