সূচিপত্র
৩ তারা স্বেচ্ছায় নিজেদের বিলিয়ে দিয়েছেন
সপ্তাহ: ফেব্রুয়ারি ২৭, ২০১৭–মার্চ ৫, ২০১৭
৭ যিহোবাতে নির্ভর রাখো, সদাচরণ করো
এই প্রবন্ধ আলোচনা করে, কীভাবে ২০১৭ সালের বার্ষিক শাস্ত্রপদ আমাদের কঠিন পরিস্থিতিতেও যিহোবার উপর নির্ভরতা বজায় রাখতে সাহায্য করে। অতীতের বিশ্বস্ত উদাহরণগুলো আমাদের শিক্ষা দেবে, আমরা যখন নিজেদের সমস্যা সমাধান করার ও সেইসঙ্গে অন্যদের সাহায্য করার জন্য যথাসাধ্য করি, তখন আমরা কীভাবে যিহোবার সমর্থনের উপর নির্ভরতা বজায় রাখতে পারি।
সপ্তাহ: মার্চ ৬-১২, ২০১৭
১২ আপনার স্বাধীন ইচ্ছার দানকে মূল্যবান বলে গণ্য করুন
এই প্রবন্ধ থেকে আমরা শিখব, স্বাধীন ইচ্ছার দাতাকে খুশি করে এমন উপায়ে এই দানকে ব্যবহার করার মাধ্যমে আমরা কীভাবে আমাদের স্বাধীন ইচ্ছাকে মূল্যবান বলে গণ্য করতে পারি। এ ছাড়া, এই প্রবন্ধ আমাদের বুঝতে সাহায্য করবে, অন্যেরা যেভাবে তাদের স্বাধীন ইচ্ছাকে ব্যবহার করে, সেটার প্রতি আমরা কীভাবে সম্মান দেখাতে পারি।
সপ্তাহ: মার্চ ১৩-১৯, ২০১৭
১৭ কেন বিনয়ী হওয়া এখনও গুরুত্বপূর্ণ?
সপ্তাহ: মার্চ ২০-২৬, ২০১৭
২২ পরীক্ষার মধ্যেও আপনি বিনয়ী মনোভাব বজায় রাখতে পারেন
এই প্রবন্ধ দুটো বিনয়ের মতো গুরুত্বপূর্ণ গুণটা আরও ভালোভাবে বুঝতে আমাদের সাহায্য করবে। প্রথম প্রবন্ধে ব্যাখ্যা করা হয়েছে, বিনয় বলতে কী বোঝায় এবং কী বোঝায় না। দ্বিতীয় প্রবন্ধে আমরা শিখতে পারব, কীভাবে এমনকী কঠিন পরিস্থিতির মধ্যেও বিনয়ী মনোভাব বজায় রাখা যায়।
সপ্তাহ: মার্চ ২৭, ২০১৭–এপ্রিল ২, ২০১৭
২৭ ‘সে সকল বিশ্বস্ত লোকদিগকে সমর্পণ কর’
সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে, বয়স্ক ব্যক্তিরা তাদের চেয়ে কমবয়সি ব্যক্তিদের যিহোবার সংগঠনে আরও দায়িত্ব নেওয়ার জন্য প্রশিক্ষণ দেন। কীভাবে কমবয়সি ও বয়স্ক ভাইয়েরা একে অন্যকে সমর্থন করতে পারেন, তা এই প্রবন্ধ আলোচনা করে।