ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp17 নং ৩ পৃষ্ঠা ৩
  • স্বর্গদূতেরা কি আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে পারে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • স্বর্গদূতেরা কি আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে পারে?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৭
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার কি কোনো রক্ষক স্বর্গদূত রয়েছে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৭
  • দূতেরা যেভাবে আপনাকে সাহায্য করেন
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • স্বর্গদূতেরা —“সেবাকারী আত্মা”
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বিশ্বস্ত স্বর্গদূতদের মতো হোন!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৭
wp17 নং ৩ পৃষ্ঠা ৩
এক দপতি একজন মহিলাকে বাইবেল ব্যবহার করে সান্ত্বনা দিচ্ছন

প্রচ্ছদ বিষয় | স্বর্গদূত​—⁠তারা কি বাস্তব? কেন তা জানা গুরুত্বপূর্ণ?

স্বর্গদূতেরা কি আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে পারে?

এক রবিবার বিকেলে কুরাকাওয়ায় বসবাসকারী কেনেথ ও ফিলোমিনা এমন এক বিবাহিত দম্পতির সঙ্গে দেখা করতে যান, যারা তাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করতেন।

কেনেথ বলেন, “আমরা যখন সেখানে পৌঁছাই, তখন দেখি ঘর বন্ধ আর তাদের গাড়িটাও নেই। কিন্তু, কিছু-একটা যেন আমাকে প্ররোচিত করে আর আমি সেই বাড়ির মহিলাকে ফোন করি।”

সেই মহিলা কেনেথের ফোন ধরেন আর জানান, তার স্বামী এখন কাজে গিয়েছে। তবে, যে-মুহূর্তে তিনি বুঝতে পারেন, কেনেথ ও ফিলোমিনা তার দরজার সামনে দাঁড়িয়ে আছে, তিনি দরজা খুলে দেন এবং তাদের ভিতরে আসতে বলেন।

দরজা খোলার সঙ্গেসঙ্গে তারা বুঝতে পারেন, সেই মহিলা কাঁদছিলেন। কেনেথ যখন প্রার্থনা করে বাইবেল অধ্যয়ন শুরু করেন, তখন সেই মহিলা আবারও কাঁদতে থাকেন। আর তাই, কেনেথ ও ফিলোমিনা সদয়ভাবে তাকে জিজ্ঞেস করেন, তিনি কেন কাঁদছেন।

সেই মহিলা তাদের বলেন, তিনি সেই দিন বিকেলেই আত্মহত্যা করার পরিকল্পনা করেছিলেন। তিনি যখন তার স্বামীর উদ্দেশে একটা সুইসাইড নোট লিখছিলেন, ঠিক তখনই কেনেথের ফোন আসায় তিনি সেই লেখা বন্ধ করেন। সেই মহিলা তাদের জানান, তিনি অবসাদে ভুগছেন। এই দম্পতি বাইবেল থেকে কিছু সান্ত্বনাদায়ক বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করেন। তাদের দেওয়া সেই সান্ত্বনা তার জীবন রক্ষা করে।

কেনেথ বলেন, “যিহোবা যে এই হতাশ মহিলাকে সাহায্য করার জন্য আমাদের ব্যবহার করেছিলেন এবং হয়তো-বা কোনো স্বর্গদূত কিংবা তাঁর পবিত্র আত্মার মাধ্যমে তাকে ফোন করার জন্য পরিচালিত করেছিলেন, সেইজন্য আমরা তাঁকে বিশেষভাবে ধন্যবাদ দিই।”a

কেনেথ ও ফিলোমিনার কি এটা বিশ্বাস করা যুক্তিযুক্ত ছিল, ঈশ্বরই একজন স্বর্গদূত কিংবা তাঁর পবিত্র আত্মা অর্থাৎ তাঁর কার্যকারী শক্তির মাধ্যমে হস্তক্ষেপ করেছিলেন? না কি কেনেথের ফোন করার বিষয়টা শুধুই এক কাকতালীয় ঘটনা!

আমরা তা নিশ্চিতভাবে বলতে পারি না। কিন্তু আমরা যেটা জানি তা হল, ঈশ্বর লোকেদের আধ্যাত্মিকভাবে সাহায্য করার জন্য তাঁর দূতদের ব্যবহার করেন। যেমন বাইবেল জানায়, সুসমাচার প্রচারক ফিলিপকে নির্দেশনা দেওয়ার জন্য ঈশ্বর একজন স্বর্গদূতকে ব্যবহার করেছিলেন, যাতে তিনি ইথিওপীয়ার একজন কর্মকর্তাকে সাহায্য করেন, যিনি সত্যের অনুসন্ধান করছিলেন।—প্রেরিত ৮:২৬-৩১.

বিভিন্ন ধর্ম এই শিক্ষা দেয়, অতিপ্রাকৃতিক আত্মিক প্রাণীরা অস্তিত্বে রয়েছে, যাদের মধ্যে কেউ কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করার কিংবা ব্যক্তিগত রক্ষক হিসেবে কাজ করার মাধ্যমে অন্যদের উপকার করে। অনেক ব্যক্তি স্বর্গদূতদের অস্তিত্বে বিশ্বাস করার পাশাপাশি এটাও বিশ্বাস করে, এই আত্মিক প্রাণীরা বিভিন্ন কার্যকারী উপায়ে তাদের উপর প্রভাব ফেলে। আবার অনেকে স্বর্গদূতদের অস্তিত্বে একেবারেই বিশ্বাস করে না।

স্বর্গদূতেরা কি সত্যিই অস্তিত্বে রয়েছে? যদি তা-ই হয়, তা হলে তারা কীভাবে অস্তিত্বে এসেছে? স্বর্গদূতদের সম্বন্ধে সত্য বিষয়টা কী? তারা কি সত্যিই আপনার জীবনকে প্রভাবিত করতে পারে? আসুন, আমরা কয়েকটা প্রমাণ বিবেচনা করে দেখি।

a যিহোবা হল ঈশ্বরের নাম, যা বাইবেলে প্রকাশ করা হয়েছে।—যাত্রাপুস্তক ৩:১৫.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার