সূচিপত্র
৩ একটা শব্দ যা হৃদয় ছুঁয়ে গিয়েছিল!
সপ্তাহ: ডিসেম্বর ২৬, ২০১৬–জানুয়ারি ১, ২০১৭
৪ “প্রত্যেক দিনই তোমরা একে অন্যকে উৎসাহ দাও”
যিহোবা ঈশ্বর ও যিশু খ্রিস্ট উৎসাহ প্রদান করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম উদাহরণস্থাপন করেছেন। আর প্রেরিত পৌলও সবসময় তার ভাই-বোনদের উৎসাহিত করতেন। আমরা যদি তাদের অনুকরণ করি, তা হলে আমরা ঘরে কিংবা মণ্ডলীতে এমন পরিবেশ তৈরি করতে সাহায্য করব, যেখানে সকলে ভালোবাসা অনুভব করে ও নিজেদের মূল্যবান বলে মনে করে।
সপ্তাহ: জানুয়ারি ২-৮, ২০১৭
৯ ঈশ্বরের বাক্যের সঙ্গে মিল রেখে আমরা সুসংগঠিত
সপ্তাহ: জানুয়ারি ৯-১৫, ২০১৭
১৪ আপনি কি যিহোবার বাক্যের প্রতি গভীর সম্মান দেখান?
এই দুটো প্রবন্ধ এই প্রশ্নগুলোর উত্তর প্রদান করে: কেন আমরা আশা করি, যিহোবার লোকেরা সুসংগঠিত হবে? কীভাবে বাইবেল ঈশ্বরের লোকেদের সুসংগঠিত হতে সাহায্য করে? কীভাবে আমরা যিহোবার প্রতি অনুগত থাকতে এবং তাঁর সংগঠনের মাধ্যমে তিনি যে-নির্দেশনা দেন, তা অনুসরণ করতে পারি?
সপ্তাহ: জানুয়ারি ১৬-২২, ২০১৭
২১ তাদের অন্ধকার থেকে আহ্বান করা হয়েছিল
সপ্তাহ: জানুয়ারি ২৩-২৯, ২০১৭
২৬ তারা মিথ্যা ধর্ম থেকে স্বাধীন হয়েছিল
এই দুটো প্রবন্ধে আমরা শিখতে পারব, কখন ঈশ্বরের লোকেরা বাবিলের বন্দিত্বে চলে গিয়েছিল এবং কখন তারা সেখান থেকে মুক্ত হয়েছিল। এ ছাড়া, কীভাবে অভিষিক্ত খ্রিস্টানরা যিহোবার বাক্য সঠিকভাবে বোঝার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন এবং কীভাবে বাইবেল ছাত্ররা মিথ্যা ধর্মের সঙ্গে কোনোরকম সম্পর্ক না রাখার ব্যাপারে দৃঢ়সংকল্পবদ্ধ ছিল, সেটাও আমরা এই প্রবন্ধ থেকে শিখতে পারব।