সূচিপত্র
৩ তারা নিজেদেরকে স্বেচ্ছায় বিলিয়ে দিয়েছিলেন —ঘানায়
সপ্তাহ: আগস্ট ২৯, ২০১৬–সেপ্টেম্বর ৪, ২০১৬
৭ রাজ্যের বিষয়ে চেষ্টা করুন, বস্তুগত বিষয়ে নয়
যিশু আমাদেরকে প্রথমে রাজ্যের বিষয়ে চেষ্টা করতে বলেছিলেন, বস্তুগত বিষয়ে নয়। যিহোবাকে আমাদের সর্বোত্তমটা দেওয়ার জন্য আমরা কীভাবে বস্তুবাদিতা এড়িয়ে চলতে পারি এবং সাদাসিধে জীবনযাপন করতে পারি? আমরা এই প্রবন্ধে মথি ৬:২৫-৩৪ পদ বিবেচনা করব এবং পর্বতেদত্ত উপদেশের এই অংশে যিশু যে-উৎসাহজনক বিষয় বলেছিলেন, সেখান থেকে শিক্ষা লাভ করব।
সপ্তাহ: সেপ্টেম্বর ৫-১১, ২০১৬
১৩ কেন আমাদের ‘জাগিয়া থাকিতে’ হবে?
এই শেষকালে ‘জাগিয়া থাকার’ বিষয়ে যিশু যে-সাবধানবাণী দিয়েছিলেন, সেটার প্রতি আমাদের মনোযোগ দিতে হবে। (মথি ২৪:৪২) তাই, আমাদের এমন প্রভাব এড়িয়ে চলতে হবে, যা আমাদের সতর্ক থাকার ক্ষেত্রে বাধা দিতে পারে। কীভাবে আমরা সেই প্রভাব এড়িয়ে চলতে পারি, তা এই প্রবন্ধে ব্যাখ্যা করা হবে।
১৮ “ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব”
সপ্তাহ: সেপ্টেম্বর ১২-১৮, ২০১৬
২১ আমরা ঈশ্বরের অনুগ্রহ লাভ করে কৃতজ্ঞ
সপ্তাহ: সেপ্টেম্বর ১৯-২৫, ২০১৬
২৬ অনুগ্রহের সুসমাচার ছড়িয়ে দিন
যিহোবার অনুগ্রহ থেকে আমরা যে-বিভিন্ন উপায়ে উপকার লাভ করি, সেই বিষয়ে এই দুটো প্রবন্ধে আলোচনা করা হয়েছে। এ ছাড়া, অন্যেরা কীভাবে যিহোবার অনুগ্রহ থেকে উপকার লাভ করতে পারে, তা তাদের জানানোর মাধ্যমে আমরা যেন যিহোবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, সেই বিষয়েও এই প্রবন্ধগুলো আমাদের উৎসাহিত করে।