প্রিয়জনের মৃত্যু
নং ৩ ২০১৬
প্রহরীদুর্গ পত্রিকা নিখিলবিশ্বের শাসক যিহোবা ঈশ্বরকে গৌরবান্বিত করে। এটা লোকেদেরকে এই সুসমাচারের মাধ্যমে সান্ত্বনা দেয় যে, ঈশ্বরের স্বর্গীয় রাজ্য শীঘ্র সমস্ত দুষ্টতা শেষ করবে এবং পৃথিবীকে এক পরমদেশে পরিণত করবে। এটা যিশু খ্রিস্টের প্রতি বিশ্বাস গড়ে তোলে, যিনি এই কারণে মৃত্যুবরণ করেছিলেন, যাতে আমরা অনন্তজীবন লাভ করি আর তিনি এখন ঈশ্বরের রাজ্যের রাজা হিসেবে শাসন করছেন। এই পত্রিকা ১৮৭৯ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে আর রাজনীতির সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এটা বাইবেল থেকেই সমস্ত শিক্ষা দিয়ে থাকে।
এই প্রকাশনা বিক্রির জন্য নয়। এটা বিশ্বব্যাপী বাইবেল শিক্ষা কাজের এক অংশ, যা স্বেচ্ছাকৃত দানের দ্বারা চলে।
আপনি দান দিতে চাইলে দয়া করে www.jw.org ওয়েবসাইট দেখুন।
বাইবেলের নাম উল্লেখ করা না থাকলে শাস্ত্রপদের উদ্ধৃতিগুলো বাইবেল সোসাইটি অভ্ ইন্ডিয়া-র পবিত্র বাইবেল থেকে নেওয়া হয়েছে। যেখানে NW লেখা আছে, সেখানে আধুনিক ভাষার পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) ব্যবহার করা হয়েছে। বাইবেলের কিছু উদ্ধৃতির মধ্যে কোনো কোনো শব্দের উপর জোর দেওয়ার জন্য সেগুলো বাঁকা অক্ষরে দেওয়া হয়েছে।