ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w12 ৬/১৫ পৃষ্ঠা ৩২
  • দয়া তিক্ততাকে বিলীন করে দেয়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • দয়া তিক্ততাকে বিলীন করে দেয়
  • ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তাদের বলুন, আপনি তাদের ভালোবাসেন
    যিহোবার সাক্ষিদের অভিজ্ঞতা
২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w12 ৬/১৫ পৃষ্ঠা ৩২

দয়া তিক্ততাকে বিলীন করে দেয়

ঝর্ঝ এবং ম্যানোঁ নামে নেদারল্যান্ডসের দুজন সাক্ষি যখন একজন বয়স্ক মহিলার কাছে রাজ্যের সুসমাচার নিয়ে গিয়েছিল, তখন সেই মহিলা অনেক খারাপ আচরণ করেছিলেন। তারা জানতে পেরেছিল যে, সেই মহিলা তার দুজন স্বামী ও এক ছেলেকে মৃত্যুতে হারিয়েছেন এবং তিনি প্রচণ্ড বাতের ব্যথায় ভুগছিলেন। কথাবার্তা বলার সময় যদিও তিনি কিছুটা শান্ত হয়েছিলেন কিন্তু আসলে তিনি এক বারের জন্যও বন্ধুত্বপূর্ণ আচরণ প্রকাশ করেননি।

তা সত্ত্বেও, ঝর্ঝ ম্যানোঁকে প্রস্তাব দিয়েছিলেন যে, তারা একটা ফুলের তোড়া নিয়ে আবার সেই মহিলার কাছে ফিরে যেতে পারে কারণ তাকে অনেক নিঃসঙ্গ এবং তিক্তবিরক্ত বলে মনে হয়েছে। তারা যখন ফিরে গিয়েছিল, তখন রি নামের সেই গৃহকর্ত্রী ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু, সেই সময়টা ওই গৃহকর্ত্রীর জন্য সুবিধাজনক ছিল না আর তাই পরবর্তী একটা তারিখে আবার দেখা করার জন্য সময় স্থির করা হয়েছিল। ঝর্ঝ এবং ম্যানোঁ যখন নির্ধারিত সময়ে ফিরে গিয়েছিল, তখন কেউ দরজা খোলেনি। যদিও তারা ভিন্ন ভিন্ন সময়ে দেখা করার চেষ্টা করেছিল কিন্তু তারা তার সঙ্গে আর দেখা করতে পারেনি। এমনকী তারা এইরকমটা ভাবতে শুরু করেছিল যে, তিনি তাদের এড়িয়ে চলছেন।

অবশেষে একদিন, ঝর্ঝ রিকে ঘরে পেয়েছিলেন। তিনি নিজের কথা রক্ষা না করার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান এবং ব্যাখ্যা করেন যে, তিনি হাসপাতালে ছিলেন। “কিন্তু আপনারা চলে যাওয়ার পর আমি কী করেছিলাম, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না,” তিনি বলেছিলেন। “আমি বাইবেল পড়তে শুরু করেছিলাম!” তখন, এক প্রাণবন্ত আলোচনা ও সেইসঙ্গে একটা বাইবেল অধ্যয়ন শুরু হয়েছিল।

রি যতই বাইবেল অধ্যয়ন করতে থাকেন, ততই তিনি এক তিক্তবিরক্ত ব্যক্তি থেকে একজন সুখী ও সদয় মহিলা হয়ে ওঠেন। যদিও তিনি ঘর থেকে বের হতে পারতেন না কিন্তু তার সঙ্গে দেখা করতে আসা যেকোনো ব্যক্তির কাছে তিনি অবিলম্বে তার নতুন বিশ্বাস সম্বন্ধে বলতে শুরু করেছিলেন। তার স্বাস্থ্যগত অবস্থার কারণে তিনি প্রায়ই মণ্ডলীর সভাগুলোতে যোগ দিতে পারতেন না, তবে ভাইবোনেরা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি খুব খুশি হতেন। যে-দিন তার ৮২ বছর পূর্ণ হয়েছিল, সেই দিন তিনি একটা সীমা সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং ঈশ্বরের কাছে উৎসর্গীকরণের প্রতীক হিসেবে বাপ্তিস্ম নিয়েছিলেন।

এর মাত্র কয়েক মাস পরেই তিনি মারা যান আর এরপর তার লেখা একটা কবিতা খুঁজে পাওয়া যায়। তিনি সেই কবিতায় বৃদ্ধ বয়সের নিঃসঙ্গতার নিদারুণ যন্ত্রণা সম্বন্ধে বর্ণনা করেছিলেন এবং দয়ার গুরুত্ব সম্বন্ধে তুলে ধরেছিলেন। “সেই কবিতা আমার হৃদয়কে সত্যিই নাড়া দিয়েছিল,” ম্যানোঁ বলেন, “আর আমি অনেক আনন্দিত যে, তাকে দয়া দেখানোর জন্য যিহোবা আমাদের সাহায্য করেছেন।”

হ্যাঁ, যিহোবার ব্যক্তিগত উদাহরণ আমাদেরকে এইরকম প্রেম ও দয়া দেখানোর জন্য প্রেরণা দেয়। (ইফি. ৫:১, ২) আমরা যখন ‘মধুর ভাবে [“দয়া দ্বারা,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন] ঈশ্বরের পরিচারক বলিয়া আপনাদিগকে যোগ্যপাত্র দেখাই,’ তখন আমাদের পরিচর্যা ফলপ্রসূ হয়।—২ করি. ৬:৪, ৬.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার