ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w10 ৭/১ পৃষ্ঠা ২২-২৩
  • শেম দুটো জগতের মন্দতা দেখেছিলেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • শেম দুটো জগতের মন্দতা দেখেছিলেন
  • ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • নোহের জাহাজ
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • নোহ একটা জাহাজ নির্মাণ করেন
    আমার বাইবেলের গল্পের বই
  • প্রাচীনকালের ঘটনা থেকে সাবধানবাণী
    আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!
  • তিনি ‘আর সাত জনের সহিত রক্ষা’ পেয়েছিলেন
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w10 ৭/১ পৃষ্ঠা ২২-২৩

আপনাদের সন্তানদের শিক্ষা দিন

শেম দুটো জগতের মন্দতা দেখেছিলেন

নোহের ছেলে শেম একটা জগতের ধ্বংস থেকে রক্ষা পেয়েছিলেন এবং আরেকটা জগতে বসবাস করেছিলেন। শেম প্রথমে যে-জগতে বসবাস করছিলেন, সেটাকে কেন ধ্বংস করা হয়েছিল এবং তিনি ও তার পরিবারের বাকি সদস্যরা কীভাবে দ্বিতীয় জগতে বসবাস করতে পেরেছিলেন, তা কি তুমি জানো?—a এসো, আমরা এই বিষয়ে আলোচনা করি।

বাইবেল বলে, শেম যখন যুবক বয়সি, সেই সময়ে “মনুষ্যের দুষ্টতা” অত্যন্ত বেশি ছিল। লোকেরা যা-কিছু চিন্তা করত, সমস্তই ‘নিরন্তর মন্দ’ ছিল। তাই ঈশ্বর কী করেছিলেন, তা কি তুমি জানো?— তিনি এক জলপ্লাবন নিয়ে এসেছিলেন, যা সেই দুষ্ট জগৎকে ধ্বংস করেছিল। প্রেরিত পিতর লিখেছিলেন: “তখনকার জগৎ জলে আপ্লাবিত হইয়া নষ্ট হইয়াছিল।”—আদিপুস্তক ৬:৫; ২ পিতর ৩:৬.

তুমি কি বুঝতে পারছ, কেন ঈশ্বর সেই জগৎকে ধ্বংস করেছিলেন?— লোকেরা মন্দ ছিল এবং তারা এমন বিষয় চিন্তা করত, যা ‘নিরন্তর মন্দ’ ছিল। যিশু এই বিষয়ে কিছু বলেছিলেন। “জলপ্লাবনের সেই পূর্ব্ববর্ত্তী কালে,” তিনি বলেছিলেন, লোকেরা ‘ভোজন ও পান করিয়া’ আনন্দদায়ক সময় উপভোগ করছিল ও সেইসঙ্গে “বিবাহ করিত ও বিবাহিতা হইত।” যিশু আরও বলেছিলেন: “লোকে . . . বুঝিতে পারিল [“মনোযোগ দিল,” NW] না, যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল।”—মথি ২৪:৩৭-৩৯.

এই লোকেরা কীসের প্রতি মনোযোগ দিতে বা লক্ষ করতে ব্যর্থ হয়েছিল?— শেমের বাবা নোহ ছিলেন “ধার্ম্মিকতার প্রচারক” কিন্তু তিনি যা বলছিলেন, লোকেরা তা শোনেনি। নোহ ঈশ্বরের কথা শুনেছিলেন এবং একটা জাহাজ অর্থাৎ এক ভাসমান বাক্স নির্মাণ করেছিলেন, যেটা তাকে ও তার পরিবারকে জলপ্লাবনের মধ্যে নিরাপদে বহন করে নিয়ে যাবে। শুধুমাত্র নোহ, তার স্ত্রী, তাদের ছেলেরা—শেম, হাম ও যেফৎ—আর তাদের স্ত্রীরা, ঈশ্বর তাদেরকে যা করতে বলেছিলেন, সেটার প্রতি মনোযোগ দিয়েছিল। বাকি লোকেরা শুধু তা-ই করেছিল, যা তারা করতে চেয়েছিল আর এই কারণে তারা জলপ্লাবনে ভেসে গিয়েছিল।—২ পিতর ২:৫; ১ পিতর ৩:২০.

জলপ্লাবন শুরু হওয়ার প্রায় এক বছর পর, শেম ও তার পরিবার জাহাজ থেকে শুষ্ক ভূমিতে বের হয়ে এসেছিল। সমস্ত মন্দ লোক মারা গিয়েছিল কিন্তু শীঘ্র সেই পরিস্থিতি পালটে গিয়েছিল। শেমের ভাই হামের ছেলে কনান, এমন মন্দ কিছু করেছিলেন যে, নোহ বলেছিলেন: “কনান অভিশপ্ত হউক।” হামের নাতি নিম্রোদও মন্দ ছিলেন। তিনি সত্য ঈশ্বর যিহোবার বিরোধিতা করেছিলেন এবং লোকেদেরকে নিজেদের নাম বিখ্যাত করার জন্য এক উচ্চদুর্গ নির্মাণ করতে বলেছিলেন, যেটা বাবিলের দুর্গ বলে অভিহিত ছিল। এই বিষয়টার কারণে শেম ও তার বাবা কেমন বোধ করেছিল বলে তুমি মনে করো?—আদিপুস্তক ৯:২৫; ১০:৬-১০; ১১:৪, ৫.

তারা দুঃখিত হয়েছিল এবং যিহোবাও হয়েছিলেন। যিহোবা কী করেছিলেন, তা কি তুমি জানো?— তিনি লোকেদের ভাষাভেদ করেছিলেন, যাতে তারা একে অপরের কথা বুঝতে না পারে। এর ফলে লোকেদেরকে নির্মাণ কাজ বন্ধ করে সেই লোকেদের সঙ্গে অন্য জায়গায় চলে যেতে হয়েছিল, যারা একই ভাষায় কথা বলত। (আদিপুস্তক ১১:৬-৯) কিন্তু, ঈশ্বর শেম ও তার পরিবারের ভাষাভেদ করেননি। তাই, তারা একে অপরের কাছাকাছি থেকে ঈশ্বরকে সেবা করার জন্য পরস্পরকে সাহায্য করতে পেরেছিল। তুমি কি কখনো চিন্তা করে দেখেছ যে, শেম কত সময় ধরে যিহোবার সেবা করেছিলেন?—

শেম ৬০০ বছর বেঁচে ছিলেন। তিনি জলপ্লাবনের পূর্বে ৯৮ বছর এবং পরে ৫০২ বছর বেঁচেছিলেন। আমরা নিশ্চিত থাকতে পারি যে, তিনি জাহাজ নির্মাণ করার এবং আসন্ন জলপ্লাবন সম্বন্ধে লোকেদের সতর্ক করার ক্ষেত্রে নোহকে সাহায্য করেছিলেন। কিন্তু, জলপ্লাবনের পরে আরও ৫০০ বছরেরও বেশি জীবনকালে শেম কী করেছিলেন বলে তুমি মনে করো?— নোহ যিহোবাকে “শেমের ঈশ্বর” বলে উল্লেখ করেছিলেন। শেম নিশ্চয়ই ক্রমাগত যিহোবাকে সেবা করেছিলেন এবং তার পরিবারের সদস্যদেরকেও তা-ই করার জন্য সাহায্য করেছিলেন। পরবর্তী সময়ে, অব্রাহাম, সারা ও ইস্‌হাক শেমের পরিবারের অন্তর্ভুক্ত হয়েছিল।—আদিপুস্তক ৯:২৬; ১১:১০-৩১; ২১:১-৩.

এখন, বর্তমান জগৎ সম্বন্ধে চিন্তা করো, যেটার মন্দতা শেমের দিনের চেয়ে আরও বেড়েই চলেছে। এর প্রতি কী ঘটবে?— বাইবেল বলে যে, এটা “বহিয়া যাইতেছে।” কিন্তু, এই প্রতিজ্ঞাটা লক্ষ করো: “যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে অনন্তকালস্থায়ী।” তাই, আমরা যদি ঈশ্বরের ইচ্ছা পালন করি, তাহলে আমরা সেই লোকেদের মধ্যে থাকতে পারব, যারা রক্ষা পেয়ে ঈশ্বরের নতুন জগতে যাবে। এরপর, ঈশ্বরের সাহায্যে আমরা পৃথিবীতে অনন্তকাল সুখে বেঁচে থাকতে পারব!—১ যোহন ২:১৭; গীতসংহিতা ৩৭:২৯; যিশাইয় ৬৫:১৭. (w০৯-E ১০/০১)

[পাদটীকা]

a আপনি যদি সন্তানের সঙ্গে এই প্রবন্ধটি পড়েন, তাহলে ড্যাশগুলো আপনাকে একটু থামতে ও সন্তানকে তার মনের কথা প্রকাশ করার জন্য উৎসাহ দেওয়ার বিষয়টা মনে করিয়ে দেয়।

প্রশ্নাবলি:

❍ শেম প্রথমে কোন জগতে বেঁচে ছিলেন এবং কোন দুটো কারণে ঈশ্বর সেটা ধ্বংস করেছিলেন?

❍ শেম কত বছর বেঁচে ছিলেন এবং তিনি কী ধরনের ব্যক্তি ছিলেন?

❍ শীঘ্র এই জগতের প্রতি কী ঘটবে?

❍ এই জগতের ধ্বংস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কী করতে হবে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার