ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৬ ৪/১ পৃষ্ঠা ৩২
  • ঈশ্বর কি এখনও নিয়ন্ত্রণ করছেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বর কি এখনও নিয়ন্ত্রণ করছেন?
  • ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৬ ৪/১ পৃষ্ঠা ৩২

এক আমন্ত্রণ. . .

ঈশ্বর কি এখনও নিয়ন্ত্রণ করছেন?

প্রাকৃতিক দুর্যোগ, মারাত্মক রোগব্যাধি, ক্ষমতাসীন ব্যক্তিদের মধ্যে দুর্নীতি, সন্ত্রাসী হামলা, যুদ্ধ, অপরাধ। এই ধরনের কোনো খবর ছাড়া, একদিনও অতিবাহিত হয় না বললেই চলে। আপনি ব্যক্তিগতভাবে এই ধরনের বিষয়গুলো দ্বারা ক্ষতিগ্রস্ত হোন বা না-ই হোন, আপনি এমনটা না ভেবে পারবেন না যে, এই জগৎ কোন দিকে এগিয়ে চলেছে এবং বিষয়গুলো আদৌ আরও ভাল হবে কি না।

এই উদ্দেশ্যে যিহোবার সাক্ষিরা দ্বীপ ও দেশ মিলিয়ে ২০০টারও বেশি জায়গায় এক সময়োপযোগী জনসাধারণের উদ্দেশে বক্তৃতা উপস্থাপন করতে যাচ্ছে, যেটার শিরোনাম হল, “ঈশ্বর কি এখনও নিয়ন্ত্রণ করছেন?” এই বক্তৃতায় নীচে উল্লেখিত অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে ঈশ্বর তাঁর অব্যর্থ বাক্য বাইবেলে যা বলেন এবং প্রতিজ্ঞা করেন, তা বিবেচনা করা হবে:

পৃথিবীর বিভিন্ন ব্যাপারে ঈশ্বর কি আগ্রহী?

মানবজাতি সম্বন্ধে তিনি কেমন বোধ করেন?

তিনি কি আপনার মঙ্গলের বিষয়ে চিন্তিত?

বেশির ভাগ জায়গায় এই বক্তৃতা যিহোবার সাক্ষিদের কিংডম হলে ২০০৬ সালের ৩০শে এপ্রিল, রবিবার দেওয়া হবে। আপনার এলাকার সাক্ষিরা আপনাকে এর সময় ও ঠিকানা জানাতে পেরে আনন্দিত হবে।

বিনামূল্যে দেওয়া এই উৎসাহজনক বাইবেলভিত্তিক বক্তৃতায় যোগ দেওয়ার জন্য আপনাকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে, যা এই প্রশ্নের সন্তোষজনক উত্তর দেবে: ঈশ্বর কি এখনও নিয়ন্ত্রণ করছেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার