ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৫ ১১/১৫ পৃষ্ঠা ৩২
  • “তোমাদের প্রত্যেক জনের প্রেম উপচিয়া পড়িতেছে”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “তোমাদের প্রত্যেক জনের প্রেম উপচিয়া পড়িতেছে”
  • ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৫ ১১/১৫ পৃষ্ঠা ৩২

“তোমাদের প্রত্যেক জনের প্রেম উপচিয়া পড়িতেছে”

জাপানে, ২০০৪ সালে বেশ কয়েকটা প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। এগুলোর মধ্যে ছিল প্রবল টাইফুন, বন্যা এবং ভূমিকম্প। এগুলো যিহোবার সাক্ষিসহ আরও অনেকের জীবন তছনছ করে দিয়েছিল। (উপদেশক ৯:১১) তবে, এই দুর্যোগগুলো সাক্ষিদেরকে একে অন্যের প্রতি ভ্রাতৃপ্রেম প্রদর্শনের সুযোগ করে দিয়েছিল।—১ পিতর ১:২২.

উদাহরণস্বরূপ, জুলাই মাসে প্রচণ্ড বর্ষণের কারণে মধ্য জাপানের একটা নদী উপচে পড়েছিল। বন্যার কারণে যিহোবার সাক্ষিদের ২০টারও বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। একটা কিংডম হলে মেঝে থেকে ১ মিটারের ওপরে জল উঠে গিয়েছিল। সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী মণ্ডলীগুলো থেকে সাক্ষিরা সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল। শত শত স্বেচ্ছাসেবক কাদামাটিতে ডুবে যাওয়া ঘরবাড়ি পরিষ্কার করেছিল। মাত্র দুসপ্তাহের মধ্যে কিংডম হলকে পুরোপুরি পরিষ্কার ও মেরামত করা হয়েছিল।

২৩শে অক্টোবর সেই একই এলাকায় একটা ভূমিকম্প হয়েছিল, রিক্টার স্কেলে যেটার মাত্রা ৬.৮ ছিল। কমপক্ষে ৪০ জন প্রাণ হারিয়েছিল এবং ১,০০,০০০রও বেশি লোককে তাদের ঘর ছেড়ে চলে যেতে হয়েছিল। জল, গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। যদিও ভূমিকম্পের উপকেন্দ্র মাত্র ৫০ কিলোমিটার দূরে ছিল কিন্তু মেরামতকৃত কিংডম হলের কোনো ক্ষতি হয়নি। কিছু সময়ের জন্য এটা তাৎক্ষণিক ত্রাণকেন্দ্র হয়ে উঠেছিল। খ্রিস্টান অধ্যক্ষরা দ্রুত খোঁজ নিয়েছিল যে, তাদের সহবিশ্বাসীরা নিরাপদে আছে কি না আর কেউই আহত বা নিহত হয়নি জেনে তারা স্বস্তি পেয়েছিল। পরদিন ভোরবেলা, জুলাই মাসের বন্যায় ক্ষতিগ্রস্ত ছয় জন সাক্ষি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার ও জল পৌঁছে দেওয়ার জন্য উৎসুকভাবে এগিয়ে এসেছিল। ভূমিকম্প হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই, ত্রাণসামগ্রী সরবরাহ করা হয়েছিল।

“বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য করা ত্রাণকাজকে, তারা নিজেরা যে-সাহায্য লাভ করেছিল, সেটার প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশের এক সুযোগ হিসেবে দেখেছিল,” একজন অধ্যক্ষ বর্ণনা করেন। “তারা ভোরবেলা থেকে গভীর রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করেছিল। আর তাদের মুখমণ্ডল আনন্দে কতই না উজ্জ্বল হয়ে উঠেছিল!”

বন্যা বা ভূমিকম্প কোনোটাই প্রেমের সেই বন্ধনের জন্য কোনোরকম হুমকি নয়, যা যিহোবার সাক্ষিদের খ্রিস্টীয় ভ্রাতৃসমাজের বন্ধনে আবদ্ধ করে। অন্যদিকে, এই ধরনের দুর্যোগ যখন আঘাত আনে, তখন খ্রিস্টানরা থিষলনীকীর সহবিশ্বাসীদের উদ্দেশে বলা প্রেরিত পৌলের এই কথাগুলো নিজেদের মধ্যে সত্যি হতে দেখে: “পরস্পরের প্রতি তোমাদের প্রত্যেক জনের প্রেম উপচিয়া পড়িতেছে।”—২ থিষলনীকীয় ১:৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার