ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৩ ১০/১ পৃষ্ঠা ৩০-৩১
  • এক কাহিনী যা বিশ্বাস ও সাহসকে উদ্বুদ্ধ করে ইউক্রেনে যিহোবার সাক্ষিরা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এক কাহিনী যা বিশ্বাস ও সাহসকে উদ্বুদ্ধ করে ইউক্রেনে যিহোবার সাক্ষিরা
  • ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৩ ১০/১ পৃষ্ঠা ৩০-৩১

এক কাহিনী যা বিশ্বাস ও সাহসকে উদ্বুদ্ধ করে ইউক্রেনে যিহোবার সাক্ষিরা

প্রথম শতাব্দীর খ্রিস্টানরা যেমন তাড়না ভোগ করেছিল, ঠিক তেমনি আজকে ঈশ্বরের লোকেরা তাড়না ভোগ করে। (মথি ১০:২২; যোহন ১৫:২০) ইউক্রেন, যেখানে ৫২ বছর ধরে রাজ্যের প্রচার কাজের ওপর নিষেধাজ্ঞা ছিল, এখানকার চেয়ে আর খুব কম জায়গায়ই তাড়না এত দীর্ঘ সময় ধরে চলেছে অথবা তীব্র হয়েছে।

সেই দেশে ঈশ্বরের লোকেদের কাহিনী সম্বন্ধে যিহোবার সাক্ষিদের বর্ষপুস্তক ২০০২ (ইংরেজি) জানায়। এটা হল প্রচণ্ড কষ্টের মুখে বিশ্বাস, সাহস এবং শক্তির এক কাহিনী। যিহোবার সাক্ষিদের ইউক্রেন শাখা দপ্তর কৃতজ্ঞতার যে-মন্তব্যগুলো পেয়েছে, নিচে সেগুলোর কিছু দেওয়া হল:

“আমি বর্ষপুস্তক ২০০২ পড়া শেষ করেছি। ইউক্রেনে আপনাদের কাজ সম্বন্ধে পড়ার সময় আমি চোখের জল আটকে রাখতে পারিনি। আপনাদের উদ্যোগী উদাহরণ এবং দৃঢ় বিশ্বাস থেকে আমি যে কতখানি উৎসাহ পেয়েছি, তা আমি আপনাদের জানাতে চাই। আপনাদের মতো একই আত্মিক পরিবারের অংশ হতে পেরে আমি গর্বিত। সর্বান্তকরণে আমি আপনাদের ধন্যবাদ জানাই!”—আন্দ্রে, ফ্রান্স।

“বর্ষপুস্তক ২০০২ এর জন্য আমি আপনাদের ও যিহোবার কাছে যে কতখানি কৃতজ্ঞ, তা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। আমি ভাইদের সেইসব অভিজ্ঞতা পড়ে কেঁদেছি, যারা তাদের জীবনের সবচেয়ে ফলপ্রদ বছরগুলো জেলখানায় ও কনসেনট্রেশন শিবিরগুলোতে কাটিয়েছে। আমি তাদের সাহসকে শ্রদ্ধা করি। যদিও আমি ২৭ বছর ধরে একজন সাক্ষি, তবুও সেই ভাইবোনদের কাছ থেকে আমি এখনও শিখতে পারি। তারা আমাদের স্বর্গীয় পিতা যিহোবার ওপর আমার বিশ্বাসকে শক্তিশালী করেছে।”—ভিয়েরা, প্রাক্তন যুগোস্লাভিয়া।

“বিরোধিতার সেইসব বছরগুলোতে আপনাদের ধৈর্য ও বিশ্বস্ততার উত্তম উদাহরণের জন্য আনন্দের সঙ্গে আমি এই চিঠি লিখছি। যিহোবার ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বস্ততা বজায় রাখার জন্য আপনাদের দৃঢ়সংকল্প, আপনাদের সম্মান নিয়ে আসে। এ ছাড়া, পরীক্ষাগুলোর সামনে আপনাদের নম্রতা আমার এই দৃঢ়প্রত্যয়কে শক্তিশালী করে যে, যিহোবা তাঁর লোকেদের পরিত্যাগ করেন না। আপনাদের সাহস, দৃঢ়তা এবং অধ্যবসায়ের উত্তম উদাহরণের জন্য আমরা আমাদের ছোটখাটো সমস্যাগুলোকে আরও সহজে মেনে নিতে পারি।”—টুটেরিহিয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া।

“বর্ষপুস্তক পড়ার পর, আপনাদের আমাকে লিখতেই হল। সমস্ত উৎসাহজনক অভিজ্ঞতা আমার হৃদয়কে স্পর্শ করেছে। একজন প্রেমময়, যত্নবান পিতা, যিনি সঠিক মুহূর্তে আমাদের শক্তি দেন তাঁর দ্বারা পরিচালিত এইরকম এক অনুগত, একতাবদ্ধ সংগঠনের একজন সদস্য হতে পেরে আমি গর্ববোধ করি। যিহোবার অনেক সাহসী ও উদ্যোগী দাস এত কষ্টভোগ করেছে এবং এমনকি তাদের জীবন হারিয়েছে বলে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। কিন্তু, আমি আনন্দও পেয়েছি কারণ তাদের সাহস ও উদ্যোগের জন্য অনেক লোক সত্য শিখেছে এবং আমাদের প্রেমময় পিতাকে জানতে পেরেছে।”—কলেট, নেদারল্যান্ড।

“আমি ও আমার স্ত্রী আপনাদের এই কথা বলার জন্য লিখেছি যে, বর্ষপুস্তক-এ আমরা যখন ইউক্রেন সম্বন্ধে বিবরণটি পড়ছিলাম, তখন তা আমাদের হৃদয় স্পর্শ করেছিল। আপনারা বিশ্বস্ত ভাইয়েরা দীর্ঘ সময় ধরে ও অত্যন্ত কষ্টের মধ্যে ধৈর্যের এক উল্লেখযোগ্য উদাহরণ রেখেছেন। হিতোপদেশ ২৭:১১ পদের কথাগুলোর সঙ্গে মিল রেখে, যিহোবা নিশ্চয়ই এটা জেনে কতই না আনন্দিত হবেন যে, দিয়াবলের সমস্ত দুষ্ট কাজ সত্ত্বেও, ইউক্রেনের অনেক বিশ্বস্ত ভাইবোন অটুট নীতিনিষ্ঠা বজায় রেখেছে।”—অ্যালেন, অস্ট্রেলিয়া।

“ইউক্রেনের ভাইদের সম্বন্ধে যখন আমি পড়ছিলাম, তখন আমার চোখে জল এসে গিয়েছিল। তারা অনেক কিছু সহ্য করেছিল—অনেক বছরের কারাবাস, যাতনা, নির্যাতন এবং পরিবার থেকে বিচ্ছিন্নতা। আপনাদের মণ্ডলীতে এখনও যে-ভাইয়েরা সেবা করছে তাদের সকলকে আমি বলতে চাই যে, আমি তাদের খুব ভালবাসি এবং সম্মান করি। তাদের সাহস ও দৃঢ়তা দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমি তাদের শক্তির উৎস সম্বন্ধে জানি আর তা হল যিহোবার আত্মা। যিহোবা আমাদের নিকটে এবং তিনি আমাদের সাহায্য করতে চান।”—সিরগে, রাশিয়া।

“আমি বর্ষপুস্তক ২০০২ পড়েছি এবং কেঁদেছি। আমাদের মণ্ডলীর অনেক ভাইবোন আপনাদের সম্বন্ধে কথা বলেছে। আপনারা হলেন মূল্যবান সম্পদ। এইরকম এক বড় আত্মিক পরিবারের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।”—ইয়ুনহি, দক্ষিণ কোরিয়া।

“যিহোবা ও তাঁর রাজ্যের জন্য আপনাদের বিশ্বাস, ধৈর্য এবং দৃঢ় প্রেমের বিবরণের দ্বারা আমি খুবই প্রভাবিত হয়েছি। কখনও কখনও, আমরা যে-স্বাধীনতা উপভোগ করি এবং যিহোবা আমাদের জন্য যে-প্রচুর আধ্যাত্মিক খাদ্য জোগান, সেটার প্রতি উপলব্ধি দেখাতে ব্যর্থ হই। কিন্তু, আপনাদের ক্ষেত্রে তা হয়নি। আপনাদের বিশ্বাসের উদাহরণ আমাদের উপলব্ধি করতে সাহায্য করে যে, আমাদের ঈশ্বরের সঙ্গে যদি আমাদের এক ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, তা হলে সমস্ত রকমের পরীক্ষার সঙ্গে মোকাবিলা করতে তিনি আমাদের শক্তি দেবেন।”—পাওলো, ব্রাজিল।

“বর্ষপুস্তক ২০০২-এ আপনাদের অভিজ্ঞতাগুলো সম্বন্ধে পড়ার সুযোগ আমার হয়েছিল। সেগুলো আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে, বিশেষ করে বোন লিডিয়া কুরডাসের স্পর্শকাতর অভিজ্ঞতাটি। আমি এই বোনের সঙ্গে এক ঘনিষ্ঠ বন্ধন অনুভব করেছি।”—নিদিয়া, কোস্টা রিকা।

“আজকে আমি বর্ষপুস্তক ২০০২ পড়ে শেষ করেছি। এটি পড়ার সময়, যিহোবার ওপর আমার বিশ্বাস শক্তিশালী হয়েছে। যে-বিষয়টি আমি কখনও ভুলব না তা হল, যারা সেই সময় নেতৃত্ব দিচ্ছিল তাদের সম্বন্ধে যখন সন্দেহের বীজ বোনা হয়েছিল, সেই সম্বন্ধীয় বিবরণটি। এটি আমাকে শিখিয়েছে যে, যে-ভাইয়েরা নেতৃত্ব দিচ্ছে, তাদের যেন আমরা কখনও সন্দেহ না করি। আপনাদের অনেক ধন্যবাদ! এই আধ্যাত্মিক খাদ্য উৎসাহজনক এবং এটা আমাদের সেই সময়ের জন্য প্রস্তুত করে, যখন আমাদের বিশ্বাস হয়তো পরীক্ষিত হতে পারে।”—লেটিসিয়া, যুক্তরাষ্ট্র।

“চমৎকার বর্ষপুস্তক এর জন্য আমরা কৃতজ্ঞ। অনেক প্রকাশক ইউক্রেনে আমাদের ভাইদের কাজ সম্বন্ধে এই প্রথমবারের মতো পড়েছে। এখানকার ভাইয়েরা শক্তিশালী হয়েছে। অনেকে, বিশেষ করে অল্পবয়সীরা তাদের পরিচর্যা কাজ বাড়িয়েছে। কেউ কেউ নিয়মিত অথবা সহায়ক অগ্রগামীর কাজ শুরু করেছে। সকলেই সেই ভাইবোনদের কাহিনীগুলো দ্বারা উৎসাহিত হয়েছে, যারা নিষেধাজ্ঞার সময়েও যিহোবার সেবা করেছে।”—একটা মণ্ডলীর পরিচর্যা কমিটি, ইউক্রেন।

ইউক্রেনে আমাদের ভাইদের বিশ্বস্ততা সত্যিই পৃথিবীব্যাপী যিহোবার লোকেদের কাছে উৎসাহের এক উৎস হয়েছে। বস্তুত, প্রত্যেক বছর বর্ষপুস্তক-এ যে-হৃদয়গ্রাহী বিবরণগুলো প্রকাশিত হয়, সেগুলো নিয়মিতভাবে পড়া এই অতি গুরুত্বপূর্ণ সময়ে আমাদের বিশ্বাস ও ধৈর্যকে শক্তিশালী করার এক চমৎকার উপায়।—ইব্রীয় ১২:১.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার