“আমি যেদিন কিংডম হলে গিয়েছিলাম”
কলেজ ছাত্রী লোরাকে,a কোন এক ধর্মীয় উপাসনালয়ে গিয়ে, সেখানকার অভিজ্ঞতা সম্বন্ধে এক রিপোর্ট লিখতে বলা হয়েছিল। সে যিহোবার সাক্ষিদের বেছে নিয়েছিল আর তার লেখা প্রবন্ধের নাম দিয়েছিল “আমি যেদিন কিংডম হলে গিয়েছিলাম।” যিহোবার সাক্ষিদের মধ্যে লোরা এমন কী দেখেছিল যা অন্যান্য ধর্ম থেকে আলাদা? সে অনেক বিষয় বলেছিল তার মধ্যে কয়েকটা নিচে দেওয়া হয়েছে।
ছোট ছেলেমেয়েরা: “সব ছোট ছেলেমেয়েরা বড়দের মতো একই ঘরে ছিল। আমি যতগুলো গির্জায় গিয়েছি সবকটাতে দেখেছি যে ছোট ছেলেমেয়েদেরকে তাদের বাবামায়েদের ছেড়ে সানডে স্কুলে যেতে হয়।”
জাতিগত একতা: “সাধারণত কোন একটা গির্জায় একটাই জাতি বা বর্ণের লোকেদের দেখা যায়। . . . কিন্তু, যিহোবার সাক্ষিরা সকলে এক সঙ্গে বসেন আর তাদের মধ্যে একটুও ভেদাভেদ নেই।”
ভালবাসাপূর্ণ অভ্যর্থনা: “অনেকে এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলেছিলেন। . . . এমনকি কিছুজন আমায় জিজ্ঞেস করেছিলেন আমি কারও সঙ্গে বাইবেল অধ্যয়ন করছি কি না। তাই বলে, আমার মনে হয়নি যে তারা আমায় অধ্যয়ন করার জন্য জোর করছিলেন। তারা . . . ব্যাপারটা আমার ওপরেই ছেড়ে দিয়েছিলেন।”
চাঁদা নেওয়া হয় না: “একটা বিষয় যা আমায় সত্যিই খুব অবাক করে দিয়েছিল সেটা হল, সেখানে কেউ কোন চাঁদা তোলেননি। . . . আমি যতগুলো গির্জায় গিয়েছি সবখানে দেখেছি যে এমনকি ছোট ছেলেমেয়েদের কাছ থেকেও চাঁদা তোলা হয়।”
সারা পৃথিবী জুড়ে যিহোবার সাক্ষিদের প্রায় ৯০,০০০ মণ্ডলী রয়েছে। আপনার ধারে-কাছের কোন একটাতে গিয়ে ঘুরে আসুন না কেন?
[পাদটীকা]
a নাম বদলে দেওয়া হয়েছে।