ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৯ ৬/১ পৃষ্ঠা ৩২
  • সুনাম রক্ষা করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সুনাম রক্ষা করা
  • ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৯ ৬/১ পৃষ্ঠা ৩২

সুনাম রক্ষা করা

একটা সুন্দর ছবি খুব মন দিয়ে দেখলে তা এক অপূর্ব স্মৃতি হয়ে থেকে যেতে পারে। নিখুঁতভাবে দেখলে একজন ব্যক্তি ধরতে পারবেন যে কীভাবে একজন শিল্পী একটা চিত্রপটকে রঙে রঙে ভরিয়ে তোলার জন্য হয়তো হাজারবার তার তুলি বুলিয়েছেন।

ঠিক এইরকমই, সুনাম শুধু একবার তুলি বোলালেই গড়ে ওঠে না কিন্তু এরজন্য অনেক সময় ধরে অনেক ছোট ছোট কাজের দরকার হয়। হ্যাঁ, আমরা যখন যে কাজগুলো করি তার মাধ্যমেই আমাদের সুনাম আস্তে আস্তে গড়তে থাকে।

অন্যদিকে, একটা ছবিতে যদি একবার ভুলভাবে তুলি লেগে যায়, তাহলে পুরো ছবিটাই নষ্ট হয়ে যেতে পারে। আমাদের নামের ক্ষেত্রেও তাই। জ্ঞানী রাজা শলোমন বলেছিলেন: “মানুষের অজ্ঞানতা তাহার পথ বিপরীত করে।” (হিতোপদেশ ১৯:৩) খুব বেশি নয়, অল্প একটু বোকামিই সমস্ত সুনামকে ধুলোয় মিশিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট যেমন প্রচণ্ড রেগে ওঠা, অতিরিক্ত মদ খাওয়া বা একবার যৌন অনৈতিকতায় জড়িয়ে পড়া। (হিতোপদেশ ৬:৩২; ১৪:১৭; ২০:১) তাই, কত ভাল হবে যদি আমরা সুনাম অর্জন করার জন্য অবিরত চেষ্টা করি আর এটাকে রক্ষা করার জন্য কাজ করি।—প্রকাশিত বাক্য ৩:৫ পদের সঙ্গে তুলনা করুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার