ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৯ ৫/১ পৃষ্ঠা ২৫
  • আপনার বাচ্চাদের সঙ্গে করে নিয়ে পড়ুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার বাচ্চাদের সঙ্গে করে নিয়ে পড়ুন
  • ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৯ ৫/১ পৃষ্ঠা ২৫

আপনার বাচ্চাদের সঙ্গে করে নিয়ে পড়ুন

ব্রাজিলের পত্রিকা ভেজা বলে যে, যে পড়ুয়া বাবামাদের ছেলেমেয়েরা বইকে ভালবেসে ফেলে আর যে ছেলেমেয়েদের ঘরে এমন পড়ার পরিবেশ নেই তাদের পড়তে ভালও লাগে না। শিশু উন্নয়ন বিশেষজ্ঞা, মার্থা হোপ্পে বলেন, “বাবামা আর তাদের বাচ্চারা যখন একসঙ্গে বসে পড়েন তা বাবামা ও বাচ্চার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ায় আর বইয়ের বিষয়বস্তু ছেলেমেয়েরা সহজেই বুঝে নেয়।”

এছাড়াও যখন আপনি আপনার বাচ্চার সামনে জোরে জোরে পড়েন তা আপনাকে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ করে দেবে। পড়ার বিষয়ের সঙ্গে মেলে এমন যে কোন ছবি নিয়ে আপনি তাদের সঙ্গে আলোচনা করতে পারেন। হোপ্পে বলেন ‘একটা বাচ্চা যত বেশি করে বইয়ের বিষয়বস্তু বুঝতে পারবে, তত বেশি করে সে পড়তে চাইবে যাতে সে তার জানার ইচ্ছাকে মেটাতে পারে।’

অনেক যিহোবার সাক্ষি বাবামা তাদের বাচ্চাদের সঙ্গে করে নিয়ে পড়তে খুব ভালবাসেন। তারা যে বইগুলো পড়েন তার মধ্যে আমার বাইবেলের গল্পের বই, মহান শিক্ষকের কাছ থেকে শোনা (ইংরেজি) আর সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বইগুলো আছে।a এই বইগুলো ছেলেমেয়েদের শুধু পড়ুয়াই করে তোলে না কিন্তু সেইসঙ্গে তাদেরকে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত বই—পবিত্র বাইবেলের প্রতি আগ্রহী করে তোলে। তাই, আপনি যদি বাবা কিংবা মা হন, ঈশ্বরের বাক্যের একজন উৎসাহী পাঠক হয়ে ছেলেমেয়েদের জন্য উদাহরণ হোন। (যিহোশূয়ের পুস্তক ১:৭, ৮) আর যে কোনভাবেই হোক, ছেলেমেয়েদেরকে সঙ্গে করে নিয়ে পড়ার জন্য সময় করে নিন!

[পাদটীকা]

a ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার