ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৯ ৪/১ পৃষ্ঠা ৩২
  • সরকারি কর্তৃপক্ষ সাক্ষীদের প্রশংসা করেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সরকারি কর্তৃপক্ষ সাক্ষীদের প্রশংসা করেন
  • ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৯ ৪/১ পৃষ্ঠা ৩২

সরকারি কর্তৃপক্ষ সাক্ষীদের প্রশংসা করেন

স্পেনের মাদ্রিদ থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত সমুদ্র উপকূলবর্তী শহর, খাদিজের মেয়র, ডোনিয়া থিয়ফিলা মারটিনেস যিহোবার সাক্ষীদের একটা পদক (উপরের ছবিতে দেওয়া) উপহার দেন। এতে লেখা আছে: “এই শহরের জন্য যিহোবার সাক্ষীরা যে উন্নয়নমূলক কাজ এবং কঠোর পরিশ্রম করেছেন তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে, খাদিজ পৌরসভা কর্তৃপক্ষ।” কিন্তু যিহোবার সাক্ষীরা এমন কী করেছেন যার জন্য তাদের এইভাবে সম্মানিত করা হয়েছে?

সাক্ষীরা শহরের পৌরসভার স্টেডিয়ামের কিছু অংশ মেরামত করে দিয়েছিলেন আর সেইজন্য তাদের এই সম্মান দেওয়া হয়। শত শত সাক্ষীরা বেশ কিছু শনি-রবিবার সময় করে নিয়ে রানজা ফুটবল স্টেডিয়ামের নিচের তলার বাথরুমগুলো মেরামত করার কাজে সাহায্য করেন। তারা নতুন পাইপ আর কল বসান আর মেঝে সারান। তাই এখন যারা এই স্টেডিয়ামে আসেন তারা সবাই এই সুবিধাগুলো ভোগ করতে পারেছেন।

বেশ কিছু সময় ধরে খাদিজ শহরের সঙ্গে যিহোবার সাক্ষীদের খুব ভাল সম্পর্ক রয়েছে। প্রত্যেক বছর পৌরসভা কর্তৃপক্ষ খুশি মনে যিহোবার সাক্ষীদেরকে তাদের জেলা সম্মেলনের জন্য রানজা স্টেডিয়ামটা ব্যবহার করতে দেন। তাই সাক্ষীরাও স্টেডিয়ামটা সুন্দর রাখার জন্য তাদের সাধ্য মতো কাজ করে আনন্দ পান।

কিন্তু এইভাবে কাজ করে দেওয়া ছাড়াও যিহোবার সাক্ষীরা অন্য আরেক উপায়ে লোকেদের সাহায্য করার জন্য নিয়মিতভাবে শহরের বিভিন্ন এলাকায় যান। তারা লোকেদের ঈশ্বরের রাজ্যের “সুসমাচার” শোনান। এটা ঠিক যে লোকেদের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য তারা এই কাজ করেন না বরং “রাজ্যের এই সুসমাচার” প্রচার কর এবং “সমুদয় জাতিকে শিষ্য কর” যীশুর এই আদেশ পালন করার জন্যই তারা এটা করেন। (মথি ২৪:১৪; ২৮:১৯) এইভাবে লোকেদের ‘ধার্মিকতার পথের’ বিষয়ে শিক্ষা দিয়ে যিহোবার সাক্ষীরা সমাজসেবা করতে চান।—হিতোপদেশ ১২:২৮.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার