ঈশ্বরের নামকে তার নিজস্ব জায়গায় ফিরিয়ে আনা হয়
“বাইবেল থেকে যিহোবার নামকে মুছে ফেলার বহু বছর হয়ত বা বহু শতাব্দী পরেও আজ যিহোবার আধুনিক-দিনের সাক্ষীরাই একমাত্র সেই খ্রীষ্টান ধর্ম পালন করেন যা অনেক বিরোধ সত্ত্বেও টেট্রাগ্রামাটনকে আবার তার নিজস্ব জায়গায় ফিরিয়ে এনেছে।”a
এই কথাগুলো যিওভা ডেন্ট্রো দো যুডাইজমো ই দো খ্রীষ্টাইনিজমো (যিহূদীবাদ ও খ্রীষ্টীয়তত্ত্বে যিহোবা) নামের বই থেকে নেওয়া হয়েছে যার লেখক হলেন ব্রাজিলের অধিবাসী আসীস ব্রাজিল। কিন্তু প্রশ্ন উঠতে পারে যে, যদিও কিছু বাইবেল অনুবাদ কোন না কোনভাবে ঈশ্বরের নামকে ব্যবহার করেছে, তাহলে কেন অন্যান্য ধর্মগুলো তাদের বাইবেল থেকে এই নামকে বাদ দিয়েছে? ব্রাজিল বলেন, ‘ঈশ্বরের নামকে মুছে ফেলার পেছনে হয় কুসংস্কার . . . বা অন্য কোন উদ্দেশ্য নয়তো বা যীশু এবং তাঁর মা মরিয়মের নামকে আরও বেশি মর্যাদা দেওয়ার ইচ্ছা রয়েছে।’
কারণ যাইহোক না কেন, মি. ব্রাজিল ঠিকই বলেন: “পোর্তুগিজ ভাষায় নিউ ওয়ার্ল্ড ট্রানস্লেশন অফ দ্যা হোলি স্ক্রিপচারস-এ [ঈশ্বরের] নামকে রাখা হয়েছে।” কিভাবে? এই বাইবেলে যিহোবা নামকে আবার তার নিজস্ব জায়গায় ফিরিয়ে আনা হয়েছে। আর নিউ ওয়ার্ল্ড ট্রানস্লেশন-এ যিহোবা নাম ৭,২০০ বারেরও বেশি পাওয়া যায়।
এই বাইবেল প্রথম প্রকাশ হওয়ার পর থেকে আজ পর্যন্ত ৬৫ লক্ষেরও বেশি কপি লোকেদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এটা আজকের পোর্তুগিজ ভাষায় আক্ষরিক অনুবাদ। তাই ব্রাজিলের সংবাদপত্র দাইয়ারিও দো নর্দেস্টি (দক্ষিণপূর্বী দৈনিক)-এ এক সাংবাদিক প্রশ্ন করেন “আপনি কি জানতেন যে ঈশ্বরের এক নাম আছে?” এই আধুনিক বাইবেল অনুবাদের জন্য আজ লক্ষ লক্ষ লোকেরা উত্তর দিতে পারবেন, “হ্যাঁ আমরা জানি। ঈশ্বরের নাম হল যিহোবা।”
[পাদটীকাগুলো]
a ইব্রীয় ভাষায়, ঈশ্বরের নাম יהוה এই চারটে অক্ষরে লেখা হতো। এই চারটে বর্ণকে (ডানদিক থেকে বাঁদিকে পড়তে হয়) সাধারণত টেট্রাগ্রামাটন বলা হয়।