ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৯ ২/১ পৃষ্ঠা ২৪
  • নিঃসঙ্গ ও ছোট এক দ্বীপ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • নিঃসঙ্গ ও ছোট এক দ্বীপ
  • ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৯ ২/১ পৃষ্ঠা ২৪

নিঃসঙ্গ ও ছোট এক দ্বীপ

সেন্ট হেলেনা দ্বীপের কথা বলতে গিয়ে সবসময়ই “নিঃসঙ্গ” ও “ছোট” এই শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর তা এই দ্বীপের জন্য ঠিকও, কারণ এটা ১৭ কিলোমিটার লম্বা ও ১০ কিলোমিটার চওড়া আর এর সবচেয়ে কাছের ভূমি আফ্রিকার দক্ষিণ-পশ্চিম উপকূল এর থেকে ১,৯৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ১৮১৫ সালে, এখানেই পরাজিত নেপোলিয়ান বোনাপার্টকে তার জীবনের শেষ দিনগুলো কাটানোর জন্য নির্বাসন দেওয়া হয়েছিল।

মহাসাগর থেকে এই দ্বীপকে এক বিভীষিকাময় নগরদুর্গের মতো দেখায়। এটা আসলে আটলান্টিক মহাসাগর থেকে খাড়াভাবে জেগে ওঠা একটা মৃত আগ্নেয়গিরি যেখানে ৫০০ থেকে ৭০০ মিটার উঁচু দুরারোহ পাহাড়গুলো রয়েছে। দ্বীপের একেবারে মাঝখানে, পুরো দ্বীপ জুড়ে ৮১৮ মিটার উঁচু পর্বত একট্যান দাঁড়িয়ে রয়েছে। দক্ষিণ আটলান্টিকের শীতল বায়ুপ্রবাহ ও মহাসাগরের জলস্রোতের কারণে দ্বীপের জলবায়ু সাধারণত শান্ত ও মনোরম থাকে। কিন্তু উপকূল থেকে দ্বীপের পার্বত্য অঞ্চল পর্যন্ত যেতে যেতে আবহাওয়ার পার্থক্য ও নানা রকমের গাছপালা দেখা যায়।

সপ্তদশ শতাব্দীর শেষ থেকে সেন্ট হেলেনা ব্রিটিশ সরকারের অধিকারে রয়েছে। এখানে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা থেকে লোকেরা এসে বাস করতে শুরু করেছিল আর এখন এখানকার জনসংখ্যা প্রায় ৫,০০০ জন। দ্বীপে সকলে ইংরেজি ভাষায় কথা বলে কিন্তু উচ্চারণভঙ্গি আলাদা আলাদা। এখানে কোন বিমানবন্দর নেই; তাই বাইরের জগতের সঙ্গে একমাত্র যোগাযোগের রাস্তা জাহাজ আর জাহাজ দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে নিয়মিত যাতায়াত করে। আর টেলিভিশন ১৯৯০ দশকের মাঝামাঝি সময়ে উপগ্রহ কেন্দ্রের মাধ্যমে শুরু হয়েছে।

১৯৩০ এর দশকের গোড়ার দিকে, প্রথমবারের মতো এই উপকূলে ঈশ্বরের রাজ্যের সুসমাচার পৌঁছায়। (মথি ২৪:১৪) তখন থেকে আজ পর্যন্ত দ্বীপের অনেক লোক এই মূল্যবান ধনকে ধরে রেখেছেন যার কাছে বস্তুগত ধনসম্পদ কিছুই নয়। (মথি ৬:১৯, ২০) আজকে, সেন্ট হেলেনার মোট জনসংখ্যার একত্রিশ জনের একজন সাক্ষী আর তাই সারা বিশ্বে এই হার সবচেয়ে বেশি!

[২৪ পৃষ্ঠার মানচিত্রগুলো]

(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)

সেন্ট হেলেনা

জেমস্‌টাউন

লেভেলউড

আফ্রিকা

আটলান্টিক মহাসাগর

সেন্ট হেলেনা

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার