“আপনারাই সেই লোক যেমন হওয়ার জন্য ঈশ্বর আমাদের সকলের কাছে আশা করেন”
‘প্রভুর নিমিত্তে’ জগতের সমস্ত কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার মাধ্যমে খ্রীষ্টানেরা ‘সদাচারী [হওয়ার] প্রশংসা’ আশা করতে পারেন। (১ পিতর ২:১৩-১৫) দক্ষিণ আফ্রিকায় কিছুদিন আগে হওয়া এক জেলা সম্মেলনে যিহোবার সাক্ষীরা এটা অভিজ্ঞতা করেন। এই সম্মেলন এক কলেজের একটা হলে হয়েছিল।
সম্মেলনের প্রথম দিনে, কলেজের নিরাপত্তা-পুলিশেরা কিছুসংখ্যক উচ্ছৃঙ্খল ও সমস্যা সৃষ্টিকারী ব্যক্তিদের দমানোর জন্য নিজেদেরকে প্রস্তুত রেখেছিলেন কারণ সচরাচর তারা জগতের অন্যান্য সম্মেলনে এইধরনের ব্যক্তিদের দেখে থাকেন। তারা কখনও যিহোবার সাক্ষীদের সঙ্গে কাজ করেননি, তাই তাদের জন্য এক দারুণ চমক অপেক্ষা করছিল!
নিরাপত্তার জন্য গেইটে সমস্ত যানবাহন পরীক্ষা করা তাদের নিত্যনৈমেত্তিক কাজের অংশ, তাই নিরাপত্তা-পুলিশেরা প্রতিটা গাড়ি ভিতরে ঢোকার ও বেরিয়ে যাওয়ার সময় তল্লাসী করেছিলেন। এমনকি তল্লাসী করতে গিয়ে অভ্যাগতদের দেরি হয়ে গেলেও, তারা যখন তাদের সঙ্গে হাসিমুখে, ধৈর্য ও সম্মান দেখিয়ে তাদের সঙ্গে কথা বলেছিলেন তখন তারা অবাক হয়ে গিয়েছিলেন। সাধারণভাবে এই সময়ে তর্কাতর্কি, গালাগালি দেওযা এইসব হয় কিন্তু এখানে একেবারেই তা হয়নি। একজন নিরাপত্তা কর্মকর্তা মন্তব্য করেছিলেন, “আপনারা অন্যান্য অতিথিদের মতো নন। আর যে নম্র মনোভাব এবং শান্ত স্বভাব আপনারা দেখিয়েছেন তা আমরা সকলে দেখেছি।”
নিরাপত্তা প্রধান যখন যিহোবার সাক্ষীদের সহযোগীতাপূর্ণ আচরণের বিষয়ে জানতে পেরেছিলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাদের গাড়িগুলো তল্লাসী করার প্রয়োজন নেই, “কারণ” তিনি বলেছিলেন, “আপনারা খুব সুশৃঙ্খল লোক।” তাই এরপরে যে গাড়িগুলোতে “জে. ডব্লু.” (JW) পার্কিং স্টিকার লাগানো ছিল সেই গাড়িগুলো তাল্লাসী ছাড়াই ভিতরে ঢোকার ব্যবস্থা করা হয়েছিল।
সম্মেলনের শেষে, নিরাপত্তা প্রধান বলেছিলেন যে তিনি শীঘ্রই আবার যিহোবার সাক্ষীদের দেখার আশা রাখেন। তিনি বলেছিলেন “আমরা জীবনে কখনও এমন ভদ্র ব্যক্তিদের দেখিনি, আপনারাই সেইরকম লোক যেমন হওয়ার জন্য ঈশ্বর আমাদের সকলের কাছে আশা করেন।” এইরকম প্রশংসা পেয়ে সত্য খ্রীষ্টানেরা তাদের ‘আচার ব্যবহার উত্তম করিয়া রাখার’ জন্য আরও প্রেরণা পান যাতে করে লোকেরা ‘স্বচক্ষে সৎক্রিয়া . . . দেখিয়া . . . ঈশ্বরের গৌরব করেন।’—১ পিতর ২:১২.