ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ১২/১ পৃষ্ঠা ৩২
  • মায়ের মমতার চেয়েও প্রগাঢ়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মায়ের মমতার চেয়েও প্রগাঢ়
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ১২/১ পৃষ্ঠা ৩২

মায়ের মমতার চেয়েও প্রগাঢ়

অনেক মা তাদের সদ্যজাত শিশুদেরকে মাটির নিচের রেল স্টেশন, পাবলিক টয়লেট অথবা ব্যস্ত রাস্তাগুলিতে ফেলে আসেন। ময়লা পরিষ্কারকেরা মাঝে মাঝে, এমনকি আবর্জনার বাক্সেও ছোট্ট বাচ্চাদের পান যারা তাদের মায়ের জন্য কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। ও এস্টাডো ডি এস. পাওলো অনুসারে, “শিশুদের রাস্তায় ফেলে আসার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে।” অবশ্য কিশোরী মা পরে হয়তো তার কাজের জন্য অনুশোচনা করেন। কিন্তু, তবুও একেবারে দিশেহারা হয়ে তিনি তা করে বসেন যদিও তিনি জানেন যে তার সন্তান মারাও যেতে পারে।

আপনি হয়তো চিন্তা করছেন, ‘একজন মা কিভাবে তার সন্তানকে এমন এক অবস্থায় ছেড়ে দিতে পারেন যখন কেউই জানে না যে তার উপর দিয়ে কি বয়ে যাবে?’ এই দুঃখজনক অবস্থাটির উদাহরণ দিয়ে বাইবেল দেখায় যে তাঁর নিজের লোকেদের জন্য সৃষ্টিকর্তার অনুভূতি কতই না আলাদা: “স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ব্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? বরং তাহারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না।”—যিশাইয় ৪৯:১৫.

আসলে, একজন মাও যতখানি ভালবাসতে পারেন না, ততখানি ভালবাসাই আমাদের ঈশ্বর আমাদের দিয়ে থাকেন আর তিনি আমাদের প্রয়োজনগুলি ভালভাবে বোঝেন। আপনি ছোটই হোন বা বড়, যে কোন সমস্যার সম্মুখীনই আপনি হোন না কেন, আপনি একা নন। সাহায্য করার জন্য সৃষ্টিকর্তা আপনার সঙ্গে আছেন এবং তিনি আপনার মঙ্গল চান। গীতরচকের ভাষায় “আমার পিতামাতা আমাকে ত্যাগ করিয়াছেন, কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন।”—গীতসংহিতা ২৭:১০.

“একমাত্র সত্যময় ঈশ্বর,” যিহোবা এবং তাঁর পুত্র, যীশু খ্রীষ্ট সম্বন্ধে জ্ঞান বিতরণের জন্য বিশ্বব্যাপী প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা প্রকাশিত হয়। যারা এই জ্ঞান নিতে আগ্রহী তাদের জন্য তা অনন্ত জীবন বোঝায়।—যোহন ১৭:৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার