ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ৭/১৫ পৃষ্ঠা ৩২
  • “একতা ও ভ্রাতৃত্বের এক উদাহরণ”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “একতা ও ভ্রাতৃত্বের এক উদাহরণ”
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ৭/১৫ পৃষ্ঠা ৩২

“একতা ও ভ্রাতৃত্বের এক উদাহরণ”

পরিবারের একজন সদস্যকে হারানোর নিদারুণ যন্ত্রণা ভোগ করার পর যিহোবার সাক্ষীদের কাজ সম্পর্কে একজন মহিলা এইভাবেই বর্ণনা করেছিলেন। তিনি জানান:

“আমার ও আমার পরিবারের পক্ষ থেকে, আমি জার্মানির ফ্রেইবার্গে অবস্থিত ইতালীয় মণ্ডলীকে ধন্যবাদ জানাতে চাই। আমার দাদা অ্যান্টোনিও এবং তার স্ত্রী অ্যানা ছাড়া আমার পরিবারের আর কেউই যিহোবার সাক্ষী নন। আমরা দীর্ঘদিন ধরে তাদের এই ধর্মীয় পছন্দের সমালোচনা করে এসেছি যদিও আমরা সবসময় এটিকে সম্মান করেছি।

“কিন্তু এখন, আমাদের মনকে পরিবর্তন করতে হবে। বস্তুতপক্ষে, আমরা ভ্রাতৃত্ব ও প্রেমের এক উদাহরণ অভিজ্ঞতা করেছি যা আমরা কখনও প্রত্যাশা করিনি।

“দুঃখের বিষয় যে, অ্যানা এক সড়ক দুর্ঘটনায় অকালে মারা যান। যেহেতু আমরা ইতালিতে বসবাস করি, তাই আমরা আমার দাদা অ্যান্টোনিও এবং তার সন্তানদের সঙ্গে মাত্র কিছুদিনই থাকতে পেরেছিলাম। তার সাক্ষী ভাইরা তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। তারা উপস্থিত থেকে, তাদের কথা, তাদের বিশ্বাস, তাদের শারীরিক, নৈতিক এবং আর্থিক সমর্থন সহ তাকে সাহায্য করেছেন। যেহেতু ব্যক্তিগতভাবে আমি মণ্ডলীকে ধন্যবাদ জানাতে পারিনি, তাই তাদের একতা ও ভ্রাতৃত্বের জন্য আমি আপনাদের পত্রিকার মাধ্যমে তাদের ধন্যবাদ জানাতে চাই যা আমরা কখনও ভুলব না।”

এই মহিলার সদয় মন্তব্যগুলিকে আমরা উপলব্ধি করি। তিনি যেমন মন্তব্য করেছিলেন, যিহোবার সাক্ষীরা প্রকৃতই এক আন্তর্জাতিক ভ্রাতৃসমাজ। (১ পিতর ২:১৭) প্রেম “সিদ্ধির যোগবন্ধন” এটি জেনে তারা নিজেদের মধ্যে দৃঢ় স্নেহের বন্ধন গড়ে তোলেন। (কলসীয় ৩:১৪) এমনকি অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতিগুলিতেও যা আমাদের সকলের উপর আসতে পারে, যিহোবার সাক্ষীরা, ঈশ্বর এবং তাঁর লোকেদের ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকেন।—হিতোপদেশ ১৮:২৪; উপদেশক ৯:১১; যোহন ১৩:৩৪, ৩৫.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার