ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ৪/১৫ পৃষ্ঠা ৩২
  • “তুমি শিশুকাল অবধি . . . জ্ঞাত আছ”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “তুমি শিশুকাল অবধি . . . জ্ঞাত আছ”
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ৪/১৫ পৃষ্ঠা ৩২

“তুমি শিশুকাল অবধি . . . জ্ঞাত আছ”

সাম্প্রতিক বৈজ্ঞানিক পর্যবেক্ষণগুলি অনুসারে, শিশুদের সাথে কথা বলা, তাদের চিন্তা, যুক্তি ও সমস্যা সমাধানের সক্ষমতাকে প্রতিষ্ঠিত করে তাদের মস্তিষ্কের বিকাশকে গভীরভাবে প্রভাবিত করে। এই অবস্থাটি বিশেষভাবে শিশুর জীবনের প্রথম বছরটিতে ঘটে থাকে। ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবুন বিবৃতি দেয় যে কিছু গবেষকেরা এখন মনে করেন, “প্রত্যেক দিন একটি শিশু যে বহুসংখ্যক শব্দগুলি শোনে সেগুলি তার পরবর্তী বুদ্ধিমত্তা, বিদ্যালয় সাফল্য ও সামাজিক যোগ্যতার অন্যতম ভবিষ্যদ্বক্তা।”

কিন্তু, মৌখিক কথাগুলি অবশ্যই একজন ব্যক্তির কাছ থেকে আসতে হবে। টেলিভিশন কিংবা রেডিও এর কোন বিকল্প নয় বলে মনে হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের, সীট্যালে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একজন স্নায়ুবিজ্ঞানী বলেছিলেন: “এখন আমরা জানি যে স্নায়ুসংক্রান্ত সংযোগগুলি জীবনের অতি প্রারম্ভক্ষণে সংগঠিত হয় আর সেই সংযোগগুলি কিভাবে গঠিত হয়েছে তা নির্ধারণ করতে শিশুর মস্তিষ্ক অভিজ্ঞতা লাভের জন্য আক্ষরিকভাবে প্রতীক্ষা করে থাকে। অতি সম্প্রতিকাল পর্যন্তও আমরা বুঝতে পারিনি যে কত দ্রুত এই প্রক্রিয়াটি শুরু হয়। উদাহরণস্বরূপ, শিশুরা ছয় মাস বয়সের মধ্যে তাদের মাতৃভাষার ধ্বনিগুলি শিখে থাকে।”

গবেষণা এই পরিব্যাপ্ত মতামতের প্রতিবাদ করে যা বলে যে শিশুরা বৌদ্ধিকভাবে সমৃদ্ধশালী হবে যদি তাদের শুধু প্রচুর পরিমাণে ভালবাসা হয়। এছাড়াও এটি সন্তানের বিকাশের ক্ষেত্রে পিতামাতার ভূমিকার গুরুত্বের উপর জোর দেয়।

এটি আমাদের তীমথির প্রতি প্রেরিত পৌলের অনুপ্রাণিত পত্রের বাক্যগুলিকে স্মরণ করিয়ে দেয়: “তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছ, সে সকল খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্‌ করিতে পারে।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) এটি সম্ভবত সেই পবিত্র শাস্ত্রকলাপ যা শিশু তীমথিকে তার বিশ্বাসী মা ও দিদিমা বলেছিলেন, যারা ঈশ্বরের একজন উল্লেখযোগ্য দাস হিসাবে তার বিকাশের ক্ষেত্রে এক মুখ্য ভূমিকা পালন করেছিলেন।—২ তীমথিয় ১:৫; ৩:১৫.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার