চিকিৎসক, বিচারক এবং যিহোবার সাক্ষীরা
ব্রাজিলে ১৯৯৫ সালের মার্চ মাসে যিহোবার সাক্ষীরা দুটি সেমিনারের ব্যবস্থা করেছিলেন। উদ্দেশ্য কী ছিল? চিকিৎসাগত ও আইনসংক্রান্ত কর্মীবৃন্দের সহযোগিতা লাভ করা সেইক্ষেত্রে, যখন হাসপাতালে ভর্তি একজন রোগী যিহোবার সাক্ষী ও যিনি রক্ত গ্রহণের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারবেন না।—প্রেরিত ১৫:২৯.
দুঃখজনকভাবে, কিছু ক্ষেত্রে চিকিৎসকেরা সাক্ষী রোগীদের ইচ্ছাকে অবজ্ঞা করে জোরপূর্বক রক্ত দেওয়ার জন্য আদালতের নির্দেশ পাওয়ার চেষ্টা করেছিলেন। এইধরনের পরিস্থিতিতে সাক্ষীরা তাদের সুরক্ষিত করার জন্য যে আইনগত পন্থাগুলি প্রাপ্তিসাধ্য ছিল তা ব্যবহার করেছিলেন। তৎসত্ত্বেও তারা বিরোধিতা করার পরিবর্তে সহযোগিতা করাকে বেশি পছন্দ করেন। তাই, এই সেমিনারে জোর দেওয়া হয়েছিল যে অনুরূপ রক্ত গ্রহণের চিকিৎসা পদ্ধতির অনেক বিকল্প রয়েছে আর যিহোবার সাক্ষীরা স্বচ্ছন্দে সেগুলি গ্রহণ করেন।a
সাও পাওলো আঞ্চলিক চিকিৎসা পরিষদের এক সভায় ইতিমধ্যেই সাক্ষীদের পদক্ষেপকে সমর্থন করা হয়েছিল। ১৯৯৫ সালের জানুয়ারি মাসে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে যদি চিকিৎসকের প্রস্তাবিত চিকিৎসা পদ্ধতিতে রোগীর আপত্তি থাকে, তাহলে সেটিকে প্রত্যাখ্যান করে অন্য চিকিৎসককে নির্বাচন করার অধিকার রোগীর রয়েছে।
এটি প্রশংসাজনক যে, ব্রাজিলের চিকিৎসক মণ্ডলীতে এখন শতাধিকেরা আছেন যারা তাদের রোগীদের জন্য রক্ত ছাড়া চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করতে ইচ্ছুক যারা এটির জন্য অনুরোধ করেন। ১৯৯৫ সালের মার্চ মাসে এই সেমিনার অনুষ্ঠিত হওয়ার পর থেকে ব্রাজিলে চিকিৎসক, বিচারক ও যিহোবার সাক্ষীদের মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ১৯৯৭ সালে ব্রাজিলের চিকিৎসাসংক্রান্ত পত্রিকায় এম্বিটো হসপিটালার নামক একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল যেটি রক্তসংক্রান্ত বিষয়ে যিহোবার সাক্ষীদের নিজস্ব পদক্ষেপ গ্রহণের অধিকারের পক্ষে দৃঢ়ভাবে বলেছিল। রিও ডি জেনিরো এবং সাও পাওলো রাজ্যের জন্য চিকিৎসাসংক্রান্ত আঞ্চলিক পরিষদ যেমন উল্লেখ করেছিল, এই বিষয়টি এখন ব্যাপকভাবে স্বীকৃত যে “রোগীর জীবন রক্ষা করার জন্য চিকিৎসকের কর্তব্য, রোগীর পছন্দের অধিকারকে প্রতিরোধ করার দ্বারা ছাপিয়ে যাওয়া উচিত নয়।”
[পাদটীকাগুলো]
a আরও তথ্যের জন্য ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত রক্ত কিভাবে আপনার জীবন রক্ষা করতে পারে? (ইংরাজি) নামক ব্রোশারটি দেখুন।