তারা নীরবে তাদের সৃষ্টিকর্তার প্রশংসা করে
সূর্যাস্ত স্বাভাবিকভাবেই দৃষ্টি আকর্ষণীয়। কিন্তু ইতালী, তুস্কানির অ্যাপেনাইন আল্পস নামক এই নির্দিষ্ট পর্বতটির পিছনে সূর্যের অবতরণের দৃশ্য সত্যই অনুপম।
দূর থেকে দেখলে মনে হয় যেন সূর্য পর্বতের পিছনে অবতরণ না করে এর উপরে নেমে আসছে। কেন? কারণ পর্বতের চূড়ায় একটি প্রাকৃতিক তোরণ রয়েছে যেটিকে মনে হয় যেন পর্বত খোদাই করে তৈরি করা হয়েছে। বাস্তবিকপক্ষে, এই শৈলচূড়াটি এর নাম অর্জন করেছে, মন্টি ফোরাটো—ভেদ করা পর্বত। সূর্যের চতুর্দিকে পৃথিবীর ঘূর্ণনের কারণে, যারা তোরণের মধ্য দিয়ে দৃষ্টিপাত করেন তারা বছরে কেবল দুইবার মন্টি ফোরাটোতে সূর্যের নেমে আসার আপাত দৃশ্যটি দেখতে পান।
সৃষ্টির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মত, জড় আকাশমণ্ডল তাদের সৃষ্টিকর্তার প্রশংসা করে। কিভাবে? ঠিক যেমন একটি সুন্দর রঙিন চিত্র সেই শিল্পীর প্রশংসা নিয়ে আসে যিনি এটি এঁকেছেন। বস্তুত, আকাশমণ্ডল যিহোবার ক্ষমতা, প্রজ্ঞা ও মহত্ত্ব সম্বন্ধে ঘোষণা করে। যেমন গীতরচক লিখেছিলেন, “আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে।” (গীতসংহিতা ১৯:১; ৬৯:৩৪) যেহেতু সূর্য ও অন্যান্য জড় বস্তুগুলি তাদের সৃষ্টিকর্তার প্রশংসা করে, তাহলে আমাদের আরও কতই না বেশি তা করা উচিত!—গীতসংহিতা ১৪৮:১, ৩, ১২, ১৩.