ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ১/১ পৃষ্ঠা ৩২
  • এক উদ্দীপনামূলক উত্তর

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এক উদ্দীপনামূলক উত্তর
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ১/১ পৃষ্ঠা ৩২

এক উদ্দীপনামূলক উত্তর

সম্প্রতি, ক্যাথলিক হেরাল্ড নামক একটি রোমান ক্যাথলিক ব্রিটিশ সংবাদপত্র, ওয়েলসের একজন পাঠকের নিম্নোক্ত পত্রটি প্রকাশ করেছে: “একদিন রাতে, দুইজন যিহোবার সাক্ষী আমার ঘরে আসেন। আমি তাদের বলি যে তারা যেখান থেকে উদ্ধৃতি করছেন, সেই নতুন নিয়মের নির্ভরযোগ্যতা সম্বন্ধে ক্যাথলিক গির্জাই নিশ্চয়তা দিয়েছে। আমাকে আশ্চর্য করে দিয়ে, তাদের মধ্যে একজন আমার সাথে একমত হন। ‘হ্যাঁ,’ তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়তা দেন কিন্তু পালন করেন না। যীশু বলেছিলেন: “তোমরা পরস্পর প্রেম কর, যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি” কিন্তু আপনারা একে অন্যকে হত্যা করেন। বিগত যুদ্ধে ক্যাথলিকেরা ক্যাথলিকদের হত্যা করেছে কিন্তু কোন যিহোবার সাক্ষী তাদের [সহ] সাক্ষীকে হত্যা করেননি।’ একমত হওয়া ছাড়া আমার আর কীই বা করার ছিল? আমাদের চেয়ে ‘ভিন্ন গোত্রের ভাইদের’ সাথে আমাদের একতার জন্য কিভাবে প্রার্থনা করতে পারি, যেখানে আমাদের নিজেদের মধ্যেই প্রকৃত একতা নেই? আমাদের কি প্রথমে এই কলঙ্ক মোচন করা উচিত নয়?”—যোহন ১৫:১২.

বিংশ শতাব্দীর দুটি বিশ্বযুদ্ধের সূত্রপাত খ্রীষ্টীয় জগতেই হয়েছিল আর এতে প্রায় ৫ থেকে ৬ কোটি লোকের প্রাণহানী ঘটে। কিন্তু, দৃঢ়তার সাথে বলা যায় যে সেই যুদ্ধগুলিতে যিহোবার সাক্ষীরা কোনভাবেই অংশ নেননি বা তারা সাম্প্রতিককালে যে সংঘর্ষগুলি হচ্ছে তাতেও যুক্ত নন। এটি কিভাবে সম্ভব? বিশ্বব্যাপী ৫০ লক্ষেরও বেশি যিহোবার সাক্ষীরা খ্রীষ্টীয় প্রেম ও একতার যে শক্তিশালী বন্ধন উপভোগ করেন, তা জানার চেষ্টা করা আপনার জন্য উপকারজনক হবে।—যিশাইয় ২:৪ পদের সাথে তুলনা করুন।

[৩২ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

U.S. National Archives photo

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার