ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ১/১ পৃষ্ঠা ২৯
  • “সমস্ত জাতির লোকেদের শিষ্য কর”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “সমস্ত জাতির লোকেদের শিষ্য কর”
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ১/১ পৃষ্ঠা ২৯

“সমস্ত জাতির লোকেদের শিষ্য কর”

“সুতরাং তোমরা গিয়ে সমস্ত জাতির লোকেদের শিষ্য কর; পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তাইজিত কর।” মথি ২৮:১৯ পদে প্রাপ্ত যীশুর আদেশকে নতুন জগৎ অনুবাদ (ইংরাজি) এইভাবেই ভাষান্তরিত করে। কিন্তু এই অনুবাদটি সমালোচিত হয়ে এসেছে। উদাহরণস্বরূপ, একটি ধর্মীয় পুস্তিকা দাবি করে: “গ্রীক শাস্ত্রের দ্বারা অনুমোদিত একমাত্র অনুবাদ হল: ‘সমুদয় জাতিকে শিষ্য কর!’” সত্যিই কি তাই?

“সমুদয় জাতিকে শিষ্য কর” অনুবাদটি অনেক বাইবেল সংস্করণে দেখা যায় আর এটিই গ্রীকের আক্ষরিক অনুবাদ। সুতরাং, “সমস্ত জাতির লোকেদের শিষ্য কর . . . তাদের বাপ্তাইজিত কর,” এই স্বতন্ত্র অনুবাদটির ভিত্তি কী? এটির প্রসঙ্গ। “তাহাদিগকে বাপ্তাইজ কর” অভিব্যক্তিটি স্পষ্টভাবে ব্যক্তিবিশেষদের ইঙ্গিত করে, জাতিগুলির প্রতি নয়। জার্মান পণ্ডিত হ্যানস্‌ ব্রুনস্‌ বলেন: “‘তাদের’ [শব্দটি] জাতিগুলির প্রতি নয় (গ্রীক এক স্পষ্ট পার্থক্য নির্দেশ করে), বরঞ্চ জাতির লোকেদের প্রতি ইঙ্গিত করে।”

এছাড়াও, যীশুর আদেশটি যেভাবে সম্পাদিত হয়েছিল সেটিও বিবেচনা করা উচিত। এশিয়া মাইনরের একটি শহর দর্বীতে, পৌল ও বার্ণবার পরিচর্যা সম্বন্ধে আমরা পড়ি: “সেই নগরে সুসমাচার প্রচার করিয়া এবং অনেক লোককে শিষ্য করিয়া তাঁহারা লুস্ত্রায়, ইকনিয়ে ও আন্তিয়খিয়ায় ফিরিয়া গেলেন।” (প্রেরিত ১৪:২১) লক্ষ্য করুন যে পৌল ও বার্ণবা দর্বী শহরকে নয় বরঞ্চ, দর্বীর কিছু লোকেদের শিষ্য করেছিলেন।

একইভাবে, শেষকাল সম্বন্ধে প্রকাশিত বাক্য পুস্তক ভাববাণী করেছিল যে সমস্ত জাতি নয়, বরঞ্চ “প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক” ঈশ্বরের সেবা করবে। (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (প্রকাশিত বাক্য ৭:৯) অতএব, নতুন জগৎ অনুবাদ ‘ঈশ্বর-নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপির’ এক নির্ভরযোগ্য অনুবাদ হিসাবে যথার্থতা প্রতিপাদন করেছে।—২ তীমথিয় ৩:১৬.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার