আপনার কি স্মরণে আছে?
আপনি কি প্রহরীদুর্গ এর সাম্প্রতিক সংখ্যাগুলি পড়া উপভোগ করেছেন? যদি তাই হয়, তাহলে দেখুন আপনি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে পারেন কি না:
◻ একজন খ্রীষ্টীয় যুবকের জন্য শিক্ষার প্রধান উদ্দেশ্য কী?
এক যুবককে যিহোবার একজন কার্যকারী পরিচারক হতে সজ্জিত করা শিক্ষার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। আর সমস্ত কিছুর চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আধ্যাত্মিক শিক্ষা।—৮/১৫, পৃষ্ঠা ২১.
◻ একজন সহখ্রীষ্টানের গুরুতর অপরাধ প্রাচীনদের কাছে প্রকাশ করার পিছনে কারণগুলি কী?
গুরুতর অপরাধ প্রকাশ করার একটি কারণ হল যে এটি মণ্ডলীর পরিচ্ছন্নতা সংরক্ষণ করার জন্য কাজ করে। অপর কারণটি হল যে এইরকম করা খ্রীষ্টীয় নীতিগত প্রেমের একটি কাজ যা ঈশ্বর, মণ্ডলী এবং অপরাধীদের প্রতি দেখান হয়।—৮/১৫, পৃষ্ঠা ২৮, ৩০.
◻ “ঈশ্বরের সেই দিনের আগমনের . . . আকাঙ্ক্ষা” করার অর্থ কী? (২ পিতর ৩:১২)
এটির অর্থ হল ‘ঈশ্বরের সেই দিনকে’ আমাদের মন থেকে দূরে সরিয়ে না দেওয়া। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে সেই দিনটি নিকটে যখন যিহোবা এই বিধিব্যবস্থা ধ্বংস করবেন। এটি আমাদের কাছে এতই বাস্তব হওয়া উচিত যে আমরা সেটি স্পষ্টভাবে দেখি যেন সেটি একেবারে আমাদের সামনে আছে। (সফনিয় ১:৭, ১৪)—৯/১, পৃষ্ঠা ১৯.
◻ কেন অনেকে যেমন প্রত্যাশা করেছিল, এই দুষ্ট বিধিব্যবস্থার শেষ দিনগুলি তার চেয়েও আরও দীর্ঘ সময় ধরে চলেছে?
সমস্ত মানবজাতির জন্য যা সর্বাপেক্ষা মঙ্গলজনক যিহোবা সেটি বিবেচনা করেন। তিনি লোকেদের জীবন সম্বন্ধে উদ্বিগ্ন। (যিহিষ্কেল ৩৩:১১) আমরা প্রত্যয়ী হতে পারি যে, আমাদের সর্বজ্ঞানী, প্রেমময় সৃষ্টিকর্তার উদ্দেশ্য পূর্ণ করার জন্য উপযুক্ত সময়ে শেষ আসবে।—৯/১, পৃষ্ঠা ২২.
◻ সমস্যাগুলি যার সাথে তাদের হয়ত মোকাবিলা করতে হয় সেগুলি সত্ত্বেও যারা পূর্ণ সময়ের পরিচর্যায় রত রয়েছেন কিভাবে তারা তাদের আনন্দ বজায় রাখতে পারেন?
তাদের যে অনেক আশীর্বাদগুলি আছে সেগুলি সম্বন্ধে চিন্তা করা আর সেই সমস্ত অন্যান্য হাজার হাজার ব্যক্তিদের সম্বন্ধে উপলব্ধি করা উচিত, যারা আরও বেশি কষ্ট ভোগ করছেন। (১ পিতর ৫:৬-৯)—৯/১৫, পৃষ্ঠা ২৪.
◻ বাইবেল অনুবাদ করার ক্ষেত্রে উইলিয়াম টিনডেলের লক্ষ্য কী ছিল?
টিনডেলের লক্ষ্য ছিল যতখানি সম্ভব যথার্থ ও সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে শাস্ত্রকে কথা বলতে দেওয়া।—৯/১৫, পৃষ্ঠা ২৭.
◻ কিভাবে আমরা দেখাতে পারি যে আমরা ঈশ্বরের বাক্যের নিষ্ঠাবান সমর্থক?
এটি অন্যদের কাছে উদ্যোগের সাথে প্রচার করে আমরা ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের নিষ্ঠা দেখাই। শিক্ষক হিসাবে আমাদের মনোযোগপূর্বক বাইবেল ব্যবহার করা উচিত, কখনও এটিকে বিকৃত না করা অথবা আমাদের ধারণার সাথে মেলানোর জন্য এটি যা বলে তাকে বাড়ানো উচিত নয়। (২ তীমথিয় ২:১৫)—১০/১, পৃষ্ঠা ২০.
◻ কিভাবে জগতের বিষাক্ত আত্মা আমাদের বিশ্বস্ততাকে দুর্বল করে দিতে পারে?
জগতের আত্মা আমাদের যা আছে তার প্রতি অতৃপ্ত করে আর আমাদের নিজস্ব প্রয়োজন ও এবং আগ্রহকে ঈশ্বরের আগে স্থান দেওয়ার জন্য উদ্বিগ্ন করতে পারে। (মথি ১৬:২১-২৩ পদের সাথে তুলনা করুন।)—১০/১, পৃষ্ঠা ২৯.
◻ যিহোবাকে পূর্ণ হৃদয়ে সেবা করার অর্থ কী?
“প্রাণ” তার সমস্ত শারীরিক ও মানসিক সক্ষমতাসহ সম্পূর্ণ এক ব্যক্তিকে সূচিত করে। যিহোবাকে পূর্ণ হৃদয়ে সেবা করার অর্থ তাই আমাদের সমস্ত মৌলিক মানসিক শক্তি ব্যবহার করে ও আমাদের কর্মক্ষমতাকে পরিচালিত করে ঈশ্বরের সেবায় নিজেদের যতখানি প্রসারিতভাবে দেওয়া সম্ভব ততখানি দেওয়া। (মার্ক ১২:২৯, ৩০)—১০/১৫, পৃষ্ঠা ১৩.
◻ ঈশ্বরীয় নীতিসম্পন্ন ব্যক্তি হওয়ার চাবিটি কী?
চাবিটি হচ্ছে প্রকৃতই ঈশ্বরকে, তাঁর পছন্দ, তাঁর অপচ্ছন্দ এবং তাঁর উদ্দেশ্যগুলি সম্বন্ধে জানা। যখন ঈশ্বর সম্বন্ধে এই মৌলিক বিষয়গুলি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে তখন পরিণামস্বরূপ সেগুলি জীবন্ত নীতিতে পরিণত হয়। (যিরমিয় ২২:১৬; ইব্রীয় ৪:১২)—১০/১৫, পৃষ্ঠা ২৯.
◻ মনুষ্য শাসনের প্রতি যিহোবার দাসেদের কোন্ ভারসাম্যপূর্ণ মনোভাব রয়েছে?
তারা রাজনৈতিক বিষয়ে নিরপেক্ষ কারণ ঈশ্বরের রাজ্যের রাজদূত বা প্রেরিত দূত হিসাবে সেবা করে। (২ করিন্থীয় ৫:২০) অপরদিকে, তারা কর্তৃপক্ষদের প্রতি বিবেকবুদ্ধিপূর্ণভাবে বশীভূত।—১১/১, পৃষ্ঠা ১৭.
◻ ইলীশায় ভাববাদীর গৃহীত পদক্ষেপ থেকে আমরা কোন্ শিক্ষা লাভ করতে পারি?
যখন এলিয়ের সাথে বিশেষ পরিচর্যা করার আমন্ত্রণ করা হয়েছিল, ইলীশায় তৎক্ষণাৎই এলিয়র পরিচর্যা করার জন্য তার ক্ষেত্র পরিত্যাগ করেছিলেন, এমনকি যদিও তার কাজের কিছু ছিল ভৃত্যসুলভ। (২ রাজাবলি ৩:১১) আজকের দিনে ঈশ্বরের দাসেদের কিছুজন দূরবর্তী এলাকাগুলিতে সুসমাচার প্রচারের জন্য তাদের জীবিকা ত্যাগ করে আত্মত্যাগের মনোভাব দেখিয়েছেন।—১১/১, পৃষ্ঠা ৩১.
◻ যাকোবের পত্র কোন্ উপকারী পরামর্শ অন্তর্ভুক্ত করে?
এটি আমাদের দেখায় যে কিভাবে পরীক্ষাগুলির সাথে মোকাবিলা করা যায়, পক্ষপাতিত্বের বিরুদ্ধে আমাদের পরামর্শ দেয় ও সঠিক কাজ করায় রত থাকার জন্য আমাদের উৎসাহিত করে। যাকোব জিহ্বাকে সংযত করা, জাগতিক প্রভাবকে প্রতিরোধ করা ও শান্তি বৃদ্ধি করার জন্য আমাদের উৎসাহিত করেন। এছাড়া তার বাক্য আমাদের ধৈর্যশীল ও প্রার্থনাপূর্ণ হতেও সাহায্য করতে পারে।—১১/১৫, পৃষ্ঠা ২৪.
◻ কেন যিহোবা “ক্ষমাবান্”? (গীতসংহিতা ৮৬:৫)
যিহোবা ক্ষমা করতে প্রস্তুত কারণ তিনি ভুলে যান না যে আমরা মাটি থেকে সৃষ্ট প্রাণী, অসিদ্ধতার ফলস্বরূপ যাদের, অক্ষমতা অথবা দুর্বলতাগুলি রয়েছে। (গীতসংহিতা ১০৩:১২-১৪)—১২/১, পৃষ্ঠা ১০, ১১.
◻ অন্যদের ক্ষমা করার জন্য কেন আমাদের ইচ্ছুক হওয়া উচিত?
যখন করুণা দেখানোর ভিত্তি রয়েছে অথচ যদি আমরা অন্যদের ক্ষমা করতে অস্বীকার করি, তাহলে এটি ঈশ্বরের সাথে আমাদের নিজস্ব সম্পর্ককে প্রতিকূলভাবে প্রভাবিত করতে পারে। (মথি ৬:১৪, ১৫) ১২/১, পৃষ্ঠা ১৭.