ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৯/১৫ পৃষ্ঠা ৩২
  • কার প্রতিজ্ঞার উপর আপনি নির্ভর করতে পারেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কার প্রতিজ্ঞার উপর আপনি নির্ভর করতে পারেন?
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৯/১৫ পৃষ্ঠা ৩২

কার প্রতিজ্ঞার উপর আপনি নির্ভর করতে পারেন?

ভবিষ্যৎ সম্বন্ধে আলোচনা করতে ১৮৯৩ সালে ৭৪ জন সামাজিক ভাষ্যকারদের একটি দল শিকাগোর বিশ্ব প্রদর্শনীতে একত্রিত হয়েছিলেন। (এর অবস্থানটি উপরে দেখানো হয়েছে) ১৯৯৩ সাল পর্যন্ত পরবর্তী ১০০ বছরের প্রতি দৃষ্টি রেখে, তারা বিভিন্ন মন্তব্যগুলির মধ্যে নিম্নলিখিত ভবিষ্যদ্বাণীগুলি করেছিলেন: “বহু লোকেরা ১৫০ বছর বেঁচে থাকবে।” “কারাগারের সংখ্যা হ্রাস পাবে এবং বিবাহ বিচ্ছেদ অপ্রয়োজনীয় বলে বিবেচিত হবে।” “সরকার আরও সরল হবে, কারণ প্রকৃত বিশালতা সর্বদা সরলতার দিকে চালিত হয়।”

অনুরূপভাবে, ১৯৬৭ সালে, ২০০০ বৎসর (ইংরাজি) নামক একটি বই ভবিষ্যদ্বাণী করেছিল: “২০০০ সালের মধ্যে কম্পিউটারগুলি সম্ভবত মানুষের কয়েকটি সর্বাপেক্ষা ‘মানব-সুলভ’ বুদ্ধিগত সামর্থ্যগুলির সমকক্ষ হবে বা তা ছাড়িয়ে যাবে যার অন্তর্ভুক্ত হয়ত তার কিছু সৌন্দর্যবোধক এবং সৃজনশীল ক্ষমতা।” “অধিকাংশ গৃহস্থালির কাজ সম্পাদনকারী ন্যায্য মূল্যের রোবটের ধারণা . . . ২০০০ সালের মধ্যে অত্যন্ত যুক্তিসঙ্গত বলে মনে হবে।”

ভবিষ্যৎ ঘটনাগুলি আগে থেকে জানা সম্বন্ধীয় মানবজাতির অক্ষমতা লক্ষণীয়ভাবে ঈশ্বরের সামর্থ্যের সাথে বৈসাদৃশ্যপূর্ণ। উদাহরণস্বরূপ, আমাদের দিন সম্বন্ধে প্রায় ২০ শতাব্দী পূর্বে বাইবেল যা ভাববাণী করেছিল তার সাথে পূর্ববর্তী ভবিষ্যদ্বাণীগুলির তুলনা করুন: “মনুষ্যেরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্ম্মনিন্দক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড, সদ্‌বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্ব্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয়, বরং বিলাসপ্রিয় হইবে; লোকে ভক্তির অবয়বধারী, কিন্তু তাহার শক্তি অস্বীকারকারী হইবে।”—২ তীমথিয় ৩:১-৫.

‘শেষ কাল’ সম্বন্ধীয় এই বাইবেল ভবিষ্যদ্বাণীটি অনেকগুলির মধ্যে মাত্র একটি যা আমাদের দিনে পরিপূর্ণ হয়ে আসছে। ঈশ্বরের বাক্য ভাববাণী করেছিল যে যীশুর উপস্থিতির “চিহ্ন” বিশ্বযুদ্ধ, খাদ্যের অভাব, মহামারী, ভূমিকম্প এবং জগদ্ব্যাপী ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারকে অন্তর্ভুক্ত করবে।—মথি ২৪:৩-১৪; লূক ২১:১১.

ঈশ্বরের প্রতিজ্ঞাগুলির নির্ভুল সঠিকতা বাইবেল লেখকদের একজনকে বহু শতাব্দী পূর্বে এই ঘোষণা করতে পরিচালিত করেছিল: “তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের বিষয়ে যত মঙ্গলবাক্য বলিয়াছিলেন, তাহার মধ্যে একটীও বিফল হয় নাই; তোমাদের পক্ষে সকলই সফল হইয়াছে, তাহার একটীও বিফল হয় নাই।”—যিহোশূয় ২৩:১৪.

হ্যাঁ, আমরা নিশ্চিত হতে পারি যে ঈশ্বরের সমস্ত প্রতিজ্ঞা শীঘ্রই পরিপূর্ণ হবে। ঈশ্বরের রাজ্য অসুস্থতা, অপরাধ, মাদকাসক্তি, ক্ষুধা এবং যুদ্ধের শেষ আনবে—সম্পূর্ণ পৃথিবী এক পরমদেশে পরিণত হবে। (গীতসংহিতা ৩৭:১০, ১১, ২৯; প্রকাশিত বাক্য ২১:৩, ৪) এই ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতার উপর আপনি আস্থা রাখতে পারেন! এটি আমাদের সৃষ্টিকর্তা প্রতিজ্ঞা করেছেন যিনি “মিথ্যাকথনে অসমর্থ।”—তীত ১:২; ইব্রীয় ৬:১৩-১৯ পদের সাথে তুলনা করুন।

[৩২ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

Cleveland State University Archive

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার