ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৯/১ পৃষ্ঠা ২৯
  • ঈশ্বরের বাক্যের পরিশোধন ক্ষমতা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বরের বাক্যের পরিশোধন ক্ষমতা
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৯/১ পৃষ্ঠা ২৯

রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়

ঈশ্বরের বাক্যের পরিশোধন ক্ষমতা

এটি জানান হয়েছিল যে বেশির ভাগ মাদকাসক্ত ব্যক্তিরাই পুনর্বাসন কেন্দ্র থেকে মুক্তি পাওয়ার পর আবার সেই অভ্যাসে ফিরে যায়। কিন্তু সাধারণত স্বাস্থ্যকেন্দ্রগুলি যা করতে ব্যর্থ হয় ঈশ্বরের বাক্য তা সম্পাদন করে। (ইব্রীয় ৪:১২) মাদকাসক্তিকে কাটিয়ে উঠতে অনেকে ঈশ্বরের বাক্য এবং আত্মার সাহায্য পেয়েছে আর এই পরামর্শ প্রয়োগ করছে: “আইস, আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে শুচি করি, ঈশ্বরভয়ে পবিত্রতা সিদ্ধ করি।”—২ করিন্থীয় ৭:১.

এটি মিয়ানমারের একটি অভিজ্ঞতার দ্বারা প্রমাণিত হয়। একজন ব্যক্তি যিনি মাদকাসক্তির সাথে বহু বছর ধরে সংগ্রাম করেছেন তিনি বলেন: “আমার কিশোর বয়সে আমি মাদকাসক্ত হয়ে পড়ি। অনেক বার আমি এর থেকে মুক্ত হতে চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি। আমার মাদকাসক্তিকে চালিয়ে যাওয়ার জন্য আমি চুরি করা শুরু করি। ফলস্বরূপ, ১৯৮৮ সালে এক বছরের জন্য আমাকে কারাগারে পাঠানো হয়।

“কারাগার থেকে মুক্তি পাওয়ার পর, আমি পূর্বের বন্ধুদের সাথে পুনরায় যোগাযোগ করতে শুরু করি। শীঘ্রই আমি আবার মাদকাসক্তির অভ্যাসে ফিরে যাই। এই আত্ম-ধ্বংসের পথ পরিবারের সদস্যদেরকে আমার সাথে সমস্ত সম্পর্ক ছেদ করতে পরিচালিত করে। অধিকন্তু, আমার বিদ্রোহী আচরণের ফলে এলাকার অনেকেই আমাকে ভয় পেত এবং তারা আমাকে এড়িয়ে চলতে শুরু করেছিল।

“তারপর একদিন অনিবার্য ঘটনাটি ঘটে—আমি অতিরিক্ত পরিমাণ নেশার কারণে কষ্ট পেয়েছিলাম। আমাকে আবার কারাগারে পাঠানো হয়, এইবার তিন বছরের জন্য। যদিও কারাগারের জীবন খুবই কঠোর ছিল, তবুও কোনভাবে আমি বাঁচতে পেরেছিলাম।

“কারাগার থেকে বাড়ি ফিরে আসার পর, আমি আমার পরিবারের সদস্যদের কাছে পূর্বের ভুলগুলির জন্য ক্ষমা চাই। তারা সদয়ভাবে আমাকে গ্রহণ করে কিন্তু আবারও একবার বন্ধুরা আমাকে পূর্বের পথে নিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করে।

“অবশেষে, যেন আমি একটি বাইবেল স্কুলে যোগ দিতে পারি সেইজন্য আমার ঠাকুরমা একজন স্থানীয় পাস্টরের কাছে সুপারিশ করেছিলেন। পাস্টরটি রাজি হয়েছিলেন। কিন্তু, যোগ দিতে শুরু করার পূর্বেই, আমার পিসিমা যিনি একজন যিহোবার সাক্ষী, তিনি বলেন যে যদি আমি প্রকৃতই বাইবেল শিখতে চাই, সাক্ষীদের সাথে আমার অধ্যয়ন করা উচিত।

“আমি কিংডম হলে গিয়েছিলাম এবং এক ব্যক্তির সাথে আমাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল যিনি আমার সাথে বাইবেল অধ্যয়ন করতে রাজি হয়েছিলেন। উপস্থিত ব্যক্তিদের অনেকেই আমাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভ্যর্থনা জানিয়েছিলেন।

“বাইবেল অধ্যয়ন এবং খ্রীষ্টীয় সভাগুলিতে যোগদান শুরু করার পর, মাদকদ্রব্যের জন্য আকুল আকাঙ্ক্ষা ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ হওয়ার আকাঙ্ক্ষায় পরিবর্তিত হয়েছিল। এক বছর পর আমি যিহোবা ঈশ্বরের কাছে আমার জীবন উৎসর্গ করার নির্দিষ্ট লক্ষ্য পর্যন্ত উন্নতি করেছিলাম এবং জলে বাপ্তিস্মের মাধ্যমে আমার উৎসর্গকরণকে চিহ্নিত করেছিলাম।

“সম্প্রতি, যখন গৃহ থেকে গৃহে প্রচারে যাচ্ছিলাম, আমি পূর্বের একজন মাদকাসক্ত সঙ্গীর দেখা পাই। সে আমার নাটকীয় পরিবর্তনকে বুঝে উঠতে পারেনি। এটি সাক্ষ্য দেওয়ার একটি সুযোগ খুলে দিয়েছিল আর আমি তার সাথে রাজ্যের আশা সম্পর্কে কথা বলতে সক্ষম হয়েছিলাম।

“অবশেষে আমি জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং অর্থ খুঁজে পেয়েছিলাম। ঈশ্বরের সাহায্য এবং তাঁর বাক্যের পরামর্শের জন্য ধন্যবাদ কারণ এখন আমি মাদকদ্রব্যের অপব্যবহারের নীতিভ্রষ্ট অভ্যাস থেকে সরে আসার জন্য অন্যদের সাহায্য করতে সক্ষম।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার