ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৮/১ পৃষ্ঠা ৭
  • তিনি একটি “মহামূল্য মুক্তা” খুঁজে পেয়েছিলেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তিনি একটি “মহামূল্য মুক্তা” খুঁজে পেয়েছিলেন
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তারা “মহামূল্য একটা মুক্তো” খুঁজে পেয়েছে
    বাইবেল জীবনকে পরিবর্তন করে
  • ‘একটী মহামূল্য মুক্তা পাওয়া’
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আজকে ‘মহামূল্য মুক্তার’ অনুধাবন করা
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • জীবন ও রক্তের প্রতি সম্মান প্রদর্শন করা
    ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৮/১ পৃষ্ঠা ৭

রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়

তিনি একটি “মহামূল্য মুক্তা” খুঁজে পেয়েছিলেন

“স্বর্গ-রাজ্য এমন এক বণিকের তুল্য, যে উত্তম উত্তম মুক্তা অন্বেষণ করিতেছিল, সে একটী মহামূল্য মুক্তা দেখিতে পাইয়া গিয়া সর্ব্বস্ব বিক্রয় করিয়া তাহা ক্রয় করিল।” এই কথাগুলির দ্বারা যীশু ঈশ্বরের রাজ্যের মাত্রাতিরিক্ত মূল্যকে চিত্রিত করেছিলেন। (মথি ১৩:৪৫, ৪৬) যারা রাজ্যের মূল্যকে উপলব্ধি করে, তারা এটিকে ধরে রাখার জন্য প্রায়ই মহৎ আত্মত্যাগ করে থাকে। তাইওয়ানের পিঙ্গডোঙ্গ জেলা থেকে প্রাপ্ত এই নিম্নোক্ত অভিজ্ঞতাটির মাধ্যমে এটি প্রদর্শিত হয়েছে।

১৯৯১ সালে, মি: এবং মিসেস লিন যিহোবার সাক্ষীদের সাথে বাইবেল অধ্যয়ন শুরু করেছিলেন। যখন স্থানীয় পাদ্রি তা জানতে পেরেছিলেন, তখন তিনি তার গির্জায় তাদের যোগ দেওয়ানোর জন্য চেষ্টা করেছিলেন। যেহেতু স্থানীয় বাজারে লিন পরিবারের শূকর এবং হাঁসের রক্ত বিক্রির ব্যবসা ছিল, তাই তারা এই বিষয়ের উপর পাদ্রির মতামত জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি উত্তর দিয়েছিলেন, “ঈশ্বর যা কিছু তৈরি করেছেন সমস্তই মানুষের খাদ্য হিসাবে ব্যবহৃত হতে পারে।” অপরদিকে সাক্ষীরা, ঈশ্বরের বাক্য কী বলে তা বিবেচনা করতে তাদের উৎসাহিত করেছিলেন। তারা শিখেছিলেন যে যিহোবা ঈশ্বর রক্তকে পবিত্র হিসাবে গণ্য করেন, কারণ “রক্ত হল একটি প্রাণীর জীবন।” (লেবীয় পুস্তক ১৭:১০, ১১, দ্যা নিউ ইংলিশ বাইবেল) তাই, সত্য খ্রীষ্টানদের অবশ্যই “রক্ত . . . হইতে পৃথক” থাকতে হবে। (প্রেরিত ১৫:২০) এই বিষয়ের উপর শাস্ত্র পরীক্ষা করার ফলে, লিন পরিবার রক্ত বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এমনকি যদিও এটি তাদের আয়ের প্রধান উৎস হিসাবে গণ্য হত। কিন্তু, অল্প সময়ের মধ্যেই তারা এর চেয়েও কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন।

সত্য শেখার আগে, লিন পরিবার তাদের জমিতে ১,৩০০টি সুপারি গাছ লাগিয়েছিলেন। গাছগুলি লাভজনক হতে যদিও পাঁচ বছর লাগত, তবুও একবার সেইগুলি পূর্ণ ফলনশীল হলে, লিন পরিবার আশা করতে পারত যে প্রতি বছর তারা এর থেকে ৭৭,০০০ মার্কিন ডলার আয় করবে। প্রথম ফসল সংগ্রহের সময় যখন আসে, লিন পরিবারকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিল। তাদের বাইবেল অধ্যয়নের মাধ্যমে তারা শিখেছিলেন যে খ্রীষ্টানদের অবশ্যই এইধরনের অশুচি অভ্যাসগুলি যেমন তামাক সেবন, নেশাকর ওষুধের অপব্যবহার এবং সুপারি চিবনোর অভ্যাসগুলি চালিয়ে যাওয়া অথবা গড়ে তোলা পরিহার করার মাধ্যমে “মাংসের ও আত্মার সমস্ত মালিন্য” থেকে শুচি থাকতে হবে। (২ করিন্থীয় ৭:১) তারা কী করবে?

এক অশান্ত বিবেকের চাপের অধীনে, মি: লিন তার অধ্যয়ন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ইত্যবসরে, মিসেস লিন বড় গাছগুলি থেকে কিছু সুপারি বিক্রি করে ৩,০০০ এর বেশি মার্কিন ডলারের মুনাফা অর্জন করেছিলেন। যদি তারা তাদের গাছগুলি রাখতেন তাহলে শীঘ্রই কী হবে, এটি ছিল তার পূর্বাভাসমাত্র। কিন্তু, মি: লিনের বিবেক তাকে ক্রমাগত দংশন করতে থাকে।

যতদিন পর্যন্ত না তিনি স্থানীয় সাক্ষীদের একদিন তার হয়ে গাছগুলিকে কেটে ফেলতে বলেন, ততদিন পর্যন্ত তিনি বিষয়টির সাথে লড়াই করেছিলেন। সাক্ষীরা ব্যাখ্যা করেছিলেন যে এটি ছিল তার সিদ্ধান্ত; তাকে তার ‘নিজের ভার বহন’ করতে হবে আর তাই গাছগুলি তাকেই কাটতে হবে। (গালাতীয় ৬:৪, ৫) তারা তাকে ১ করিন্থীয় ১০:১৩ পদের প্রতিজ্ঞাটি স্মরণ করতে উৎসাহিত করেছিলেন, যা বলে: “মনুষ্য যাহা সহ্য করিতে পারে, তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই; আর ঈশ্বর বিশ্বাস্য; তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পার।” সাক্ষীরা তাকে এই বলেও যুক্তি দেখিয়েছিলেন: “যদি আমরা আপনার হয়ে গাছগুলি কাটি, আপনি হয়ত দুঃখ প্রকাশ করতে এবং ক্ষতির জন্য আমাদের দোষারোপ করতে পারেন।” অল্প কিছু সময় পরে, মিসেস লিন করাতের শব্দে জেগে উঠেছিলেন। তার স্বামী এবং সন্তানেরা সুপারি গাছগুলি কেটে ফেলছিল!

মি: লিন দেখেছিলেন যে যিহোবা তাঁর প্রতিজ্ঞার ক্ষেত্রে সত্যনিষ্ঠ। তিনি এমন একটি চাকুরি পেয়েছিলেন যা তাকে এক শুদ্ধ বিবেক দিয়েছিল, তাকে যিহোবার একজন প্রশংসাকারী হতে সক্ষম করেছিল। তিনি ১৯৯৬ সালের এপ্রিল মাসে যিহোবার সাক্ষীদের এক সীমা অধিবেশনে বাপ্তিস্ম নিয়েছিলেন।

হ্যাঁ, বস্তুত মি: লিন “সর্ব্বস্ব বিক্রয়” করেছিলেন এবং একটি “মহামূল্য মুক্তা” ক্রয় করেছিলেন। এখন যিহোবা ঈশ্বরের সাথে এক ব্যক্তিগত সম্পর্ক উপভোগ এবং তাঁর রাজ্যের আগ্রহের জন্য সেবা করার এক অপরিমেয় সুযোগ তার রয়েছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার