ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৭/১ পৃষ্ঠা ২৬
  • মন্দ দূতের প্রভাব থেকে মুক্ত হওয়া

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মন্দ দূতের প্রভাব থেকে মুক্ত হওয়া
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৭/১ পৃষ্ঠা ২৬

রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়

মন্দ দূতের প্রভাব থেকে মুক্ত হওয়া

কোটি কোটি লোকের জীবনে প্রেতচর্চা দীর্ঘদিন ধরে কর্তৃত্ব করছে। কিন্তু এর থেকে মুক্ত হওয়া সম্ভব! এটিই ইফিষের প্রাচীন নগরে অনেকের ক্ষেত্রে ঘটেছিল। বাইবেলের বর্ণনানুযায়ী, “যাহারা যাদুক্রিয়া করিত, তাহাদের মধ্যে অনেকে আপন আপন পুস্তক আনিয়া একত্র করিয়া . . . পোড়াইয়া ফেলিল; . . . এইরূপে সপরাক্রমে প্রভুর বাক্য বৃদ্ধি পাইতে ও প্রবল হইতে লাগিল।”—প্রেরিত ১৯:১৯, ২০.

একইভাবে বর্তমানে খ্রীষ্টীয় মণ্ডলী বৃদ্ধি অভিজ্ঞতা করছে। ইফিষের ক্ষেত্রে যা ঘটেছিল, যারা এখন বিশ্বাসী হচ্ছে তাদের মধ্যে কেউ কেউ অতীতে মন্দ দূতদের উপাসনা করত। জিম্বাবোয়ে থেকে আগত নিম্নোক্ত অভিজ্ঞতাটি এটি ব্যাখ্যা করে।

গোগো (ঠাকুরমা) টুপা তার প্রেততাত্ত্বিক ক্ষমতার জন্য সুপরিচিতা ছিল। লোকেরা জাম্বিয়া, বতসোয়ানা এবং দক্ষিণ আফ্রিকার মত বহু দূর থেকে তার কাছে গাছ-গাছড়ার ওষুধ দিয়ে চিকিৎসা করাতে আসত। গোগো টুপা অন্যদের শিক্ষাও দিয়েছিল যে কিভাবে নান্‌গা বা ডাকিনী চিকিৎসক হওয়া যায়। আর মাঝে মাঝে সে জাদুমন্ত্র প্রয়োগ করত!

এক রবিবার সকালে গোগো টুপার যিহোবার সাক্ষীদের সাথে সাক্ষাৎ হয় যারা গৃহ থেকে গৃহে পরিচর্যায় রত ছিল। সে তাদের সাথে সকল দুষ্টতার প্রভাব মুক্ত, ধার্মিকতার এক নতুন জগতের বিষয়ে বাইবেলের প্রতিজ্ঞা সম্বন্ধীয় এক আলোচনা পূর্ণরূপে উপভোগ করে। সে আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন নামক বইটি নেয় এবং গৃহ বাইবেল অধ্যয়ন করতে রাজি হয়।a মাত্র তিনবার অধ্যয়ন করার পর, সে সভাগুলিতে যোগ দিতে শুরু করে।

তার বাইবেল অধ্যয়নের মাধ্যমে, গোগো টুপা জানতে পারে যে তার এই বিশেষ ক্ষমতা দুষ্ট আত্মিক প্রাণীদের কাছ থেকে এসেছে যারা যিহোবার সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। (২ পিতর ২:৪; যিহূদা ৬) সে আরও শিখেছিল যে এই মন্দ দূতেরা যতজনকে পারে যিহোবা এবং বিশুদ্ধ উপাসনার বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। যেহেতু তার জীবিকা এই দুষ্ট আত্মিক প্রাণীদের কাছে অনুরোধ করার উপরে নির্ভরশীল ছিল, তাহলে সে কী করবে?

গোগো টুপা তার সমস্ত জাদুসংক্রান্ত মাদুলি এবং প্রেততাত্ত্বিক বিষয়াদি থেকে মুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করে। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল তার বিশেষ পাগড়ি এবং “ষাড়ের শিং যেগুলি কথা বলত” যেগুলি সে তার নান্‌গা আরোগ্যের কাজে ব্যবহার করত। গোগো টুপা এইধরনের সমস্ত উপকরণগুলি থেকে মুক্তি পেতে চেয়েছিল যেন সে একমাত্র সত্য এবং জীবন্ত ঈশ্বর, যিহোবাকে সেবা করতে পারে।

যদিও, তার কিছু আত্মীয়রা বাধা দিয়েছিল যেহেতু সে আর্থিকভাবে তাদের সাহায্য করত। তারা তাকে অনুরোধ করেছিল যে সে যেন তার ভুতুড়ে ক্ষমতাসহ সমস্ত উপকরণ তাদের কাছে হস্তান্তরিত করে যাতে করে তারা এর দ্বারা লাভবান হয়েই চলে। গোগো টুপা অস্বীকার করে।

যিহোবার সাক্ষীদের স্থানীয় মণ্ডলীর সাহায্যে, সে তিনটি বড় থলিতে প্রেততাত্ত্বিক উপকরণগুলি একত্র করে এবং সেইগুলি সব পুড়িয়ে দেয়। যখন অগ্নিশিখা তার সমস্ত মন্দ দূতের উপাসনার উপরকণগুলি গ্রাস করছিল, গোগো টুপা বিস্মিতভাবে বলেছিল: “দেখ! সেই শিং, এটি নিজেকেই রক্ষা করতে পারে না।”

কালক্রমে, গোগো টুপা আনন্দের সাথে জলে বাপ্তিস্মের দ্বারা যিহোবার কাছে তার উৎসর্গীকরণ চিহ্নিত করেছিল। সে এখন কিভাবে জীবন যাপন করে? শাকসবজি বিক্রি করে। হ্যাঁ, ঈশ্বরের বাক্যের ক্ষমতার দ্বারা, একজন ব্যক্তি মন্দ দূতের উপাসনা থেকে মুক্ত হতে পারে। গোগো টুপা বলে: “আমি কখনও এত মুক্তি অনুভব করিনি।”

[পাদটীকাগুলো]

a ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার