ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৭/১ পৃষ্ঠা ৩২
  • যখন যিহোবার সাক্ষীরা সাক্ষাৎ করতে আসেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যখন যিহোবার সাক্ষীরা সাক্ষাৎ করতে আসেন
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৭/১ পৃষ্ঠা ৩২

যখন যিহোবার সাক্ষীরা সাক্ষাৎ করতে আসেন

ক্যাথলিকদের কী করা উচিত যখন তাদের ঘরে একজন যিহোবার সাক্ষী সাক্ষাৎ করেন? ইতালীয় বিশপের আলোচনা সভার ন্যাশন্যাল ক্যাতেসিস্‌টিক ব্যুরো দ্বারা প্রকাশিত একটি সাম্প্রতিক প্রকাশনা জানায়: “এই ক্ষেত্রে মৃদুতা বা দৃঢ়তার সাথে কথোপকথন করতে অগ্রাহ্য করা, সদয়তার কোন অভাব বোঝাবে না।”

ইতালীর, ফোগিয়াতে বসবাসরত একজন ব্যক্তির, দৈনিক গাদ্‌জেটা ডেল্‌ মেদ্‌জোজুরনো-তে এক প্রেরিত পত্রে যেভাবে প্রদর্শিত হয়েছে, তার সাথে সব ক্যাথলিকরা একমত হয়নি:

“আমি যিহোবার সাক্ষীদের মধ্যে একজন নই। আমি একজন ক্যাথলিক। কিন্তু যিহোবার সাক্ষীদের তাড়িয়ে দেওয়ার জন্য তাদের দরজার উপর বিজ্ঞপ্তি টাঙ্গাতে বলে বিশ্বাসীদের উপর গির্জার দ্বারা চাপিয়ে দেওয়া বিশেষ কিছু নিয়মে আমি অবাক হয়েছি। সর্বোপরি, এই লোকেরা কেবলমাত্র ঈশ্বরের বাক্যই প্রচার করছে এবং তারা অন্যদেরকে বাইবেলের গভীর জ্ঞান অর্জন করতে সাহায্য করে। আমার মনে পড়ে ইতালী যখন কলেরায় আক্রান্ত হয়েছিল আর তখন আমাদের পরামর্শ দেওয়া হয়েছিল যে কিভাবে সেই সংক্রামক রোগ এড়ানো যায়।

“আমার মতে, এটি দেখায় যে গির্জা তার নিজ নিয়মগুলি বিশ্বাসীদের ইচ্ছার কথা বিবেচনা না করে চাপিয়ে দেয়। কিন্তু কিছু বছর ধরে, আমি দেখে আসছি যে এমনকি ক্যাথলিকেরাও গৃহে গৃহে যাচ্ছে এবং যিহোবার সাক্ষীদের বাড়িতেও পরিদর্শন করছে; আর তারা কাউকে অগ্রাহ্য না করে বরং তাদেরকে ভিতরে আমন্ত্রণ জানায় ও তাদের সাথে আলাপ-আলোচনা করে।”

যিহোবার সাক্ষীরা তাদের বার্তা গ্রহণ করার জন্য লোকেদের জোর করে না। পরিবর্তে, ঈশ্বরের বাক্য বাইবেলে যে আশা তুলে ধরা হয়েছে তা অন্যদের সাথে বন্টন করতে তারা প্রাণপণ চেষ্টা করে যা তারা এই সংকটময় কালে তারা নিজেরাও সান্ত্বনাকারী হিসাবে খুঁজে পেয়েছে। গৃহে গৃহে যাওয়ার দ্বারা, সেই সাথে পথে যাদের সঙ্গে তাদের দেখা হয় তাদের সাথে কথা বলার দ্বারা, যারা তাদের কথা শুনতে ইচ্ছুক তাদের সাথে যিহোবার সাক্ষীরা ঈশ্বরের রাজ্যের সুসমাচার বন্টন করে।—মথি ২৪:১৪; প্রেরিত ৫:৪২; ১৭:১৭.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার