“ঈশ্বরের বাক্যে বিশ্বাস” জেলা সম্মেলনে আসুন!
লক্ষ লক্ষ ব্যক্তিরা পৃথিবীব্যাপী শতাধিক স্থানগুলিতে উপস্থিত হবে। শুধুমাত্র ভারতেই ১৬টি সম্মেলনকে তালিকাভুক্ত করা হয়েছে। প্রথমটি হবে অক্টোবর ১০-১২ এবং শেষটি হবে জানুয়ারি ২-৪ তারিখে। সম্ভবত এই তিন-দিনের সমাবেশগুলির কোন একটি—শুক্রবার থেকে রবিবার পর্যন্ত—এমন এক শহরে হবে যেটি আপনার গৃহ থেকে খুব বেশি দূরে নয়।
আপনি পর্যাপ্ত পরিমাণ ব্যবহারিক বাইবেল নির্দেশনাগুলি দ্বারা উপকৃত হবেন। অধিকাংশ স্থানগুলিতে কার্যক্রমটি প্রত্যেকদিন সকাল ৯:৩০ মিনিটে সংগীত দিয়ে শুরু হবে। শুক্রবার সকালে ২৫ মিনিটব্যাপী সেই সমস্ত ব্যক্তিদের সাক্ষাৎকারগুলি উপস্থাপিত হবে, ঈশ্বরের বাক্যে তাদের বিশ্বাসের দ্বারা যাদের জীবন গভীরভাবে প্রভাবিত হয়েছে। এই প্রথম অধিবেশনটি “বিশ্বাস দ্বারা চলা, বাহ্য বস্তু দ্বারা নয়” এই মুখ্য বিষয়টি দিয়ে সমাপ্ত হবে।
শুক্রবার অপরাহ্ণের প্রথম বক্তৃতাটিতে খ্রীষ্টীয় মণ্ডলীতে যুবকদের অত্যাবশ্যকীয় অংশ সম্বন্ধে বিবেচিত হবে। পরবর্তী তিন-অংশের সিম্পোজিয়ামটি কথাবার্তা, অভ্যাস এবং ব্যক্তিগত বেশভূষার সাথে সম্পর্কিত খ্রীষ্টীয় আচরণের ক্ষেত্রে বাইবেলের নীতিগুলি সম্বন্ধে আলোচনা করবে। পরবর্তী বক্তৃতাগুলি “বিশ্বাসের অভাবের প্রতি সতর্ক হোন” এবং “ঈশ্বরের বাক্য জীবন্ত” ইব্রীয় ৩ এবং ৪ অধ্যায়ের উত্তম উপদেশের প্রতি আলোকপাত করবে। শুক্রবারের কার্যক্রমটি “সমস্ত লোকের জন্য একটি পুস্তক” নামক বক্তৃতাটি দিয়ে সমাপ্ত হবে।
শনিবার সকালের প্রথম বক্তৃতাটি হল “কর্ম্মবিহীন বিশ্বাস মৃত।” সেই সকালের আর একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা “সত্যে বদ্ধমূল ও স্থিরীকৃত হওয়া” বর্ণনা করবে কিভাবে আধ্যাত্মিক বৃদ্ধি সম্পাদন করা যেতে পারে। অধিবেশনটি সম্মেলনের নিয়মিত বিশেষ-আলোচনা “ঈশ্বরের বাক্যে বিশ্বাস বাপ্তিস্মে পরিচালিত করে” নামক বক্তৃতাটি দিয়ে সমাপ্ত হবে, যার পরে নতুন শিষ্যদের বাপ্তিস্মিত হওয়ার জন্য ব্যবস্থা থাকবে।
“বিশ্বাসের জন্য এক কঠিন সংগ্রাম করুন” নামক শনিবার অপরাহ্ণের প্রারম্ভিক বক্তৃতাটি বাইবেলের যিহূদা পুস্তকটির শক্তিশালী উপদেশটি আলোচনা করবে। “আসুন আমরা যিহোবার গৃহে যাই” শিরোনামের এক ঘন্টাব্যাপী সিম্পোজিয়ামটি খ্রীষ্টীয় সভাগুলির উপকারগুলি সম্বন্ধে বিবেচনা করবে। সেই দিনের কার্যক্রমটি “আপনার বিশ্বাসের গুণগত মান—এখন পরীক্ষিত” নামক বক্তৃতাটি দিয়ে সমাপ্ত হবে।
রবিবারের সকালের কার্যক্রমটি একটি তিন-অংশের সিম্পোজিয়ামকে উপস্থাপিত করবে যেটি বাইবেলের যোয়েল পুস্তক এবং সেইসাথে আমাদের দিনে তার প্রয়োগ সম্বন্ধে আলোচনা করবে। তারপর একটি বাইবেল-ভিত্তিক নাটক অনুষ্ঠিত হবে যার শিরোনাম “আপনার চক্ষুকে সরল রাখুন।” সম্মেলনের এক লক্ষ্যণীয় বিষয় হল “বিশ্বাস এবং আপনার ভবিষ্যৎ” নামক অপরাহ্ণের জনসাধারণের বক্তৃতাটি।
নিশ্চিতভাবেই আপনি উপস্থিত থেকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হবেন। আপনি প্রত্যেকটি অধিবেশনের জন্য আন্তরিকভাবে স্বাগত। যোগদানের জন্য এখনই পরিকল্পনা করুন। আপনার গৃহের নিকটতম স্থানটির জন্য যিহোবার সাক্ষীদের স্থানীয় কিংডম হলে যোগাযোগ করুন অথবা এই পত্রিকার প্রকাশকদের লিখুন। এছাড়াও আপনি ভারতে অনুষ্ঠিত সম্মেলন স্থানের ঠিকানাগুলি সচেতন থাক! পত্রিকার আগামী একটি সংখ্যায় দেখতে পাবেন।