আপনি কি পুনর্জন্মে বিশ্বাস করেন?
“তোমার কি সেই প্রতিবেশী মেয়েটির কথা মনে আছে যাকে তুমি ভালবাসতে যখন তুমি এখানে, ভারতে বড় হচ্ছিলে?” মুকুন্দভাই তার ছেলেকে লিখেছিলেন, যে যুক্তরাষ্ট্রে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। “কয়েক সপ্তাহের মধ্যে তার বিবাহ হতে চলেছে। আমি মনে করি যে এটি তোমার জানা উচিত।”
বাবা কেন তার ছেলেকে এই সংবাদটি জানালেন? যেহেতু, মুকুন্দভাই কয়েক বছর আগে এই কিশোর প্রেমকে জোর করে শেষ করে দিয়েছিলেন। তাছাড়া, ছেলে উচ্চশিক্ষা লাভ করার জন্য ছয় বছর যাবৎ যুক্তরাষ্ট্রে ছিল। সেই সময়ে মেয়েটির সাথে তার কোন যোগাযোগ ছিল না, আর মুকুন্দভাই তা জানতেন।
তাহলে, কেন এই উদ্বিগ্নতা? এটি দেখান হয়েছিল কারণ মুকুন্দভাই পুনর্জন্ম বা জন্মান্তরেa বিশ্বাস করতেন। যদি দৈবক্রমে দুজনের মধ্যে এই শৈশব আকর্ষণ পূর্ব জীবনে তাদের সাথী হওয়ার কারণে হয়ে থাকে, তবে এখন তাদের বিবাহযোগ্য বয়সে পৃথক রাখা অত্যন্ত নিষ্ঠুরতা হবে। মেয়েটি এই জীবনে অন্য কারও স্ত্রী হওয়ার পূর্বে মুকুন্দভাই কেবল তার ছেলেকে পরিস্থিতিটি সম্বন্ধে অবগত করাতে চেয়েছিলেন।
অন্য আরেকটি ঘটনা বিবেচনা করুন। চার বছর বয়স্ক একটি মেয়েকে ভারতের মুম্বইয়ের এক হাসপাতালে বিভিন্ন যন্ত্রণাদায়ক অবস্থার কারণে থাকতে হয়েছিল। হৃৎপিণ্ডে একটি ত্রুটিপূর্ণ ভাল্ভ ছিল তার সমস্যা। তার স্বচ্ছল বাবামা সন্তানের কষ্টভোগ দেখে সহ্য করতে পারছিলেন না। কিন্তু তারা যুক্তি করেছিলেন: “আমাদের এটিকে মেনে নিতেই হবে। সে তার পূর্ব জীবনে অবশ্যই এমন কিছু করেছে যার ফলে এটি হয়েছে।”
হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ এবং ভারতে উদ্ভূত অন্যান্য ধর্মের কোটি কোটি ব্যক্তিদের জীবনে পুনর্জন্মে বিশ্বাস এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবনের অভিজ্ঞতাগুলি—প্রেমে পড়া থেকে আরম্ভ করে চরম কষ্টভোগ—পূর্ব জীবন অথবা জীবনগুলিতে কৃত কর্মের পরিণতি হিসাবে বিবেচিত হয়।
এছাড়াও পাশ্চাত্য দেশগুলিতে অনেকে পুনর্জন্ম মতবাদে আকর্ষিত হয়েছে। আমেরিকার অভিনেত্রী শেরলি ম্যাকলেইন এতে বিশ্বাস করার কথা স্বীকার করেন। কানাডা, ব্রিটিশ কলাম্বিয়ার, ভ্যানকুভারের লেখিকা লরেল ফ্যালেন, ৫০টি পূর্ব জীবনের স্মৃতি মনে করার দাবি করেন। সিএনএন/ইউএসএ টুডের জন্য কৃত, ১৯৯৪ জনমত সমীক্ষায়, ১,০১৬ জনের মধ্যে ২৭০ জনেরও অধিক প্রাপ্তবয়স্কেরা পুনর্জন্মে বিশ্বাস করার কথা স্বীকার করেছিল। পুনর্জন্মে বিশ্বাস নব যুগ আন্দোলনেরও একটি অংশ। কিন্তু কোন্ প্রমাণ এই বিশ্বাসকে সমর্থন করে?
“পূর্ব জীবনের স্মৃতিগুলি!” পুনর্জন্মে বিশ্বাসীরা বলে। পরিণতিস্বরূপ, যখন ব্যাংককে তিন বছর বয়সী রত্নার, “৬০ বছর বয়সে মারা গিয়েছিলেন এমন এক ধার্মিক নারী হিসাবে তার পূর্ব জীবনের স্মৃতিগুলি” মনে পড়তে শুরু করে, তখন অধিকাংশ পর্যবেক্ষণকারীরা তার ক্ষেত্রটিকে পুনর্জন্মের সুযুক্তিপূর্ণ প্রমাণ হিসাবে গ্রহণ করেছিল।
যাইহোক, সন্দেহবাদ প্রচুর পরিমাণে বিদ্যমান। আর পূর্ব জীবন সম্পর্কিত স্মৃতির অন্যান্য ব্যাখ্যাগুলিও সম্ভব।b হিন্দুধর্ম: আত্মার মুক্তির জন্য এর অর্থ (ইংরাজি) নামক তার বইতে, হিন্দু দার্শনিক নিখিলানন্দ বলেন যে ‘মৃত্যুর পরের অভিজ্ঞতাগুলি যুক্তির দ্বারা প্রদর্শন করা যেতে পারে না।’ তবুও তিনি দৃঢ়রূপে বলেন যে “জন্মান্তর মতবাদ অসম্ভবের চেয়ে অধিকতর সম্ভবপর।”
কিন্তু বাইবেল কি এই শিক্ষাকে সমর্থন করে? আর মৃতদের জন্য ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য কোন্ আশা প্রদান করে?
[পাদটীকাগুলো]
a “পুনর্জন্ম” এর অর্থ সম্বন্ধে দ্যা নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলে, “এক বা একাধিক ধারাবাহিক অস্তিত্বে প্রাণের জন্মান্তর ঘটা, যা হয়ত মানুষ, জীবজন্তু অথবা কিছু ক্ষেত্রে উদ্ভিদ হতে পারে।” এছাড়াও “জন্মান্তর” পরিভাষাটি এই বাহ্যরূপকে ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়, কিন্তু “পুর্নজন্ম” শব্দটি সাধারণভাবে গ্রহণযোগ্য। ভারতীয় ভাষার বিভিন্ন অভিধানগুলি শব্দ দুটিকে পরস্পর বিনিময় করে ব্যবহার করে থাকে।
b জুন ৮, ১৯৯৪ সংখ্যার সচেতন থাক! (ইংরাজি) এর পৃষ্ঠা ৫-৭ দেখুন।
[৪ পৃষ্ঠার চিত্র]
সে কি তার পূর্ব জীবনে কৃত পাপের জন্য শাস্তি পাচ্ছে?