যৌবনকালে যোঁয়ালি বহন করা
যুবক-যুবতীরা এই “শেষ কালে বিষম সময়”-এ প্রচণ্ড চাপগুলির সম্মুখীন হয়। (২ তীমথিয় ৩:১) প্রত্যহ তারা অনৈতিকতা, ধূমপান এবং আরও অন্যান্য প্রকার ধ্বংসাত্মক আচরণে উৎসাহদানকারী অপপ্রচার দ্বারা আক্রান্ত হয়ে থাকে। যারা বাইবেলের মানগুলি অনুসরণ করে তারা এইধরনের লোকেদের সাথে সমতালে চলা প্রত্যাখ্যান করায় হয়ত উপহাসের পাত্র হয়ে থাকে এবং কিছু খ্রীষ্টানেরা হয়ত বশ্যতাস্বীকার করাকেই সহজতর বলে মনে করতে পারে।
সা.শ.পূ. সপ্তম শতাব্দীর শেষের দিকে, যিরমিয় লিখেছিলেন: “যৌবনকালে যোঁয়ালি বহন করা মানুষের মঙ্গল।” (বিলাপ ৩:২৭) তিনি কী বোঝাতে চেয়েছিলেন? যুবক বয়সে পরীক্ষাগুলি মোকাবিলা করতে শেখা একজন ব্যক্তিকে প্রাপ্তবয়সের প্রতিদ্বন্দ্বিতাগুলির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হতে সাহায্য করে। দুর্দশাগুলি, যদিও অপ্রীতিকর, খ্রীষ্টীয় যুবক এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য অনিবার্য। (২ তীমথিয় ৩:১২) কিন্তু বিশ্বস্ততার উপকারগুলি, আপোশ করার মাধ্যমে হয়ত আসতে পারে এমন ক্ষণস্থায়ী স্বস্তির চাইতে অনেক বেশি মূল্যবান।
তুমি যদি একজন যুবক হও, তাহলে যথাযথভাবে বিশ্বাসের পরীক্ষাগুলির সম্মুখাসম্মুখী কর। যখন অন্যায় আচরণে লিপ্ত হতে প্রলুব্ধ হও, তখন আপোশ করাকে প্রত্যাখ্যান কর। যদিও সেই মুহূর্তে এটি করা হয়ত কঠিন হতে পারে, কিন্তু পরবর্তীকালে তোমার অল্পই উদ্বেগগুলি থাকবে। যীশু প্রতিজ্ঞা করেছিলেন: “আমার যোঁয়ালি আপনাদের উপরে তুলিয়া লও, . . . তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কারণ আমার যোঁয়ালি সহজ ও আমার ভার লঘু।”—মথি ১১:২৯, ৩০.
বাইবেলের নীতিগুলির দ্বারা জীবনযাপন করার প্রতিদ্বন্দ্বিতাকে গ্রহণ কর। এটি করা তোমাকে এখন জীবনের সর্বোত্তম পথটি এবং ভবিষ্যতের জন্য এক নিশ্চিত আশা প্রদান করবে। যেমন বাইবেল জানায়, “জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে; কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে অনন্তকালস্থায়ী।”—১ যোহন ২:১৭.