৪০৩-বছরের এক বিবাহ সমস্যাগ্রস্ত
সুইডেনে, গির্জা এবং রাষ্ট্র ৪০০ বছরেরও অধিক সময় ধরে এক ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করেছে। এখন ধর্ম এবং সরকারের মধ্যে এই বিবাহ দূর্বল হয়ে পড়ছে।
১৫৯৩ সালে লুথারবাদ রাষ্ট্রীয় ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সমস্ত সুইডিসদের বাপ্তাইজিত সদস্য হতে হয়েছিল। অনেক বছর পর ১৮৫০ এর দশকে, এক সংশোধন করা হয়েছিল। সুইডিসদের বাপ্তাইজিত হওয়ার আর কোন প্রয়োজন ছিল না; তৎসত্ত্বেও, তারা তখনও লুথারিয়ান গির্জার সদস্য হিসাবে বিবেচিত হত। এই কারণে গির্জাকে সমর্থন করা এবং গির্জার দ্বারা সম্পাদিত নির্দিষ্ট বেসামরিক কাজগুলির জন্য তাদের করধার্য আয়ের শতকরা ১ ভাগ অর্থ দিতে হত। অতি সম্প্রতি আরও একটি পরিবর্তন ঘটে। ১৯৫২ সালের আরম্ভে, সুইডিসরা গির্জা থেকে আইনসম্মতভাবে নিজেদের সরিয়ে নিতে পেরেছিল এবং অতঃপর গির্জার করের এক বৃহত্তর অংশ প্রদান করা থেকে অব্যাহতি পেত।
সম্প্রতি বছরগুলিতে সুইডেনে লুথারিয়ান গির্জা ক্রমশই তার প্রভাব হারাচ্ছে। এটি অবশ্যম্ভাবী ছিল, যেহেতু সুইডেনের অধিবাসীদের শতকরা ১০ ভাগ লুথারিয় নয় এমন আগমনকারী যাদের অন্তর্ভুক্ত হল যিহূদী, ক্যাথলিক এবং মুসলিমেরা। তাই, ১৯৯৬ সালের প্রারম্ভে শুধুমাত্র শতকরা ৮৬ ভাগ সুইডিস লুথারিয়ান গির্জাভুক্ত ছিল এবং ক্রমশই এর সংখ্যা হ্রাস পাচ্ছে।
বৃদ্ধিরত অনীহা গির্জা এবং রাষ্ট্রের মধ্যে ফাটল ধরাতে বাধ্য করছে। ইতিমধ্যেই, এটি ঘোষণা করা হয়েছে যে রাজাকে লুথারিয় হওয়ার প্রয়োজন নেই, এবং যে সন্তানেরা লুথারিয় পরিবারে জন্মগ্রহণ করবে তারা আপনাআপনিই লুথারিয়ান রাষ্ট্র গির্জার সদস্য হিসাবে বিবেচিত হবে না। এছাড়াও, দ্যা ডালাস মর্নিং নিউজ অনুযায়ী ২,০০০ সালের মধ্যে “স্থানীয় যাজক সমাজ এবং রাষ্ট্রকে অবশ্যই প্রচুর পরিমাণ সম্পত্তির মূল্য নির্ধারণ এবং ভাগ করতে হবে। গির্জাকে ১৬৮ কোটি ডলারের বাৎসরিক ব্যয়ের পরিকল্পনা অবশ্যই কমাতে হবে, যার অধিকাংশ কর আদায়ের মাধ্যমে সংগ্রহ করা হত।” এই শতাব্দী শেষ হলে, গির্জা তার নিজস্ব বিশপদের নিযুক্ত করবে।
যখন অনীহা এবং সদস্যপদ হ্রাস খ্রীষ্টীয় জগৎকে সংক্রামিত করছে, তখন সুইডেনে যিহোবার সাক্ষীরা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। যিহোবার সাক্ষীদের ১৯৯৭ সালের বর্ষপুস্তক (ইংরাজি) জানায় যে ঐ দেশে ২৪,৪৮৭ জন ঈশ্বরের রাজ্যের প্রকাশক রয়েছে এবং প্রায় শতকরা ১০ ভাগ পূর্ণ-সময়ের অগ্রগামী পরিচারক হিসাবে প্রচার কাজ করছে। এদের অনেকেই পরিচর্যার আরও মহত্তর সুযোগগুলির জন্য এগিয়ে চলেছে। উদাহরণস্বরূপ, ১৯৯৫ সালে যিহোবার সাক্ষীদের জেলা সম্মেলনের সময়ে, ২০টি বিবাহিত দম্পতি ওয়াচ টাওয়ার বাইবেল স্কুল অফ গিলিয়েডে মিশনারী প্রশিক্ষণের জন্য আবেদনপত্র পেশ করেছিলেন। সেই সময়ে, পূর্বের ক্লাসগুলির প্রায় ৭৫ জন সুইডিস স্নাতক ছিল, যারা পৃথিবীর বিভিন্ন অংশে মিশনারীর কাজ করছিল। নিঃসন্দেহে, তাদের চমৎকার উদাহরণ আর উৎসাহজনক চিঠিগুলি এবং পরিদর্শনগুলি যারা এখন এই মহান সুযোগের বিষয়ে ভাবছে তাদের উপর উদ্দীপনামূলক প্রভাব ফেলে।
এইভাবে, যখন খ্রীষ্টীয় জগতের লক্ষ লক্ষ ব্যক্তিরা আত্মার ক্ষোভ ভোগ করছে, তখন যিহোবার সাক্ষীরা “চিত্তের সুখে আনন্দরব করিবে।”—যিশাইয় ৬৫:১৩, ১৪.
[৩০ পৃষ্ঠার মানচিত্র]
সুইডেন